বেনাপোলে পৃথক অভিযানে ফেনসিডিলসহ আটক-৩
বেনাপোল প্রতিনিধি: যশোরের বেনাপোল সীমান্ত থেকে পৃথক দুটি অভিযানে ১৮৫ বোতল ফেনসিডিলসহ ৩ জন মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।
অাজ শনিবার সকালে বেনাপোল বাইপাস সড়ক ও ভবেরবেড় গ্রামে অভিযান চালিয়ে বেনাপোল পোর্ট থানা পুলিশ তাদেরকে আটক করে।
আটককৃতরা হলো, বেনাপোল দীঘিরপাড় গ্রামের গোলাম মোর্শেদের ছেলে রাসেল হোসেন (২৭),
কাগজপুকুর গ্রামের মৃত: হুমায়ুন কবিরের ছেলে জাফর হোসেন (২৪) ও ভবেরবেড় (পশ্চিমপাড়া) গ্রামের গিয়াস উদ্দিনের ছেলে আমির হোসেন (১৭)।
বেনাপোল পোর্ট থানার পুলিশের এসআই পিন্টু লাল দাস জানান, গোপন সংবাদের ভিত্তিতে নতুন ট্রাক টার্মিনালের সামনে বাইপাস সড়ক থেকে ৭৮ বোতল ফেনসিডিল সহ রাসেল ও জাফরকে আটক করে। এসময় ভবেরবেড় গ্রামের নজির মিয়ার ছেলে বাবু মিয়া (৩৫) পালিয়ে যায়।
অপরদিকে, এসআই অাব্দুল লতিফ ভবেরবেড় পশ্চিমপাড়া গ্রামের পলাতক আসামী ইয়ানুরের বসত বাড়িতে অভিযান চালিয়ে ১০৭ বোতল ফেনসিডিলসহ আমিরকে আটক করে। এসময় একই গ্রামের ইয়ানুরের স্ত্রী বন্নি (৩৩), হবির ছেলে আলামিন (২৬) ও রুহুল আমিনের ছেলে ইয়ানুর (৩৮) পালিয়ে যায়।
বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মামুন খাঁন ঘটনার সত্যত্যা নিশ্চিত করে জানান, বেনাপোল পোর্ট থানায় ধৃত ও পলাতক আসামীদের বিরুদ্ধে পৃথক এজাহার দায়ের করা হয়েছে এবং আটককৃত আসামিদের যশোর আদালতে পাঠানো হয়েছে।












