বোরহানউদ্দিনে এনজিও কর্মীর ঝুলন্ত লাশ উদ্ধার - দৈনিক বরিশাল ২৪ দৈনিক বরিশাল ২৪বোরহানউদ্দিনে এনজিও কর্মীর ঝুলন্ত লাশ উদ্ধার - দৈনিক বরিশাল ২৪

প্রকাশিতঃ ফেব্রুয়ারি ১৬, ২০২১ ১:২১ পূর্বাহ্ণ
A- A A+ Print

বোরহানউদ্দিনে এনজিও কর্মীর ঝুলন্ত লাশ উদ্ধার

১১৯

 

ভোলা প্রতিনিধি :: ভোলার বোরহানউদ্দিনে এনজিও কর্মী আইরিন আক্তারের (২৩) রহস্যজনক মৃত্যু হয়েছে। সোমবার (১৫ ফেব্রুয়ারি) সকালে বোরহানউদ্দিন পৌরসভার ৫নং ওয়ার্ডের দক্ষিণ বাস স্ট্যান্ড ডাইভারশন রোড ব্রিজ সংলগ্ন পদক্ষেপ এনজিও অফিসের দ্বিতীয় তলার একটি রুম থেকে তার ঝুলন্ত লাশ উদ্ধার করে পুলিশ।

আইরিন আক্তার বরিশাল জেলার আগৈলঝাড়ার ফুল গ্রামের আলী আকবর কবিরের মেয়ে। তিনি পদক্ষেপ নামে একটি এনজিওর কর্মীকমিউনিটি ম্যানেজার পদে কর্মরত ছিলেন।

পদক্ষেপ এনজিওর এরিয়া ম্যানেজার উত্তম কুমার জানান, রোববার রাতে আইরিন আক্তার কাজ শেষে দ্বিতীয় তলায় তার রুমে যান। সকালে তিনি অফিসে না আসায় অন্য কর্মীরা তাকে ডাকাডাকি করেন। কিন্তু কোনো সাড়া না পেয়ে রুমের দরজা ভেঙে দেখি ফ্যানের সঙ্গে তার ঝুলন্ত লাশ। পরে পুলিশে খবর দেওয়া হয়।

বোরহানউদ্দিন থানার পরিদর্শক (ওসি তদন্ত) মো. বশির আলম জানান, খবর পেয়ে আমরা নিহতের লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসি। ময়নাতদন্তের জন্য লাশ ভোলা সদর হাসপাতালের মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে।

তিনি আরও জানান, বিষয়টির তদন্ত চলছে। ময়নাতদন্তের রিপোর্ট এলে আমরা মৃত্যুর রহস্য উন্মোচন করতে পারব।

দৈনিক বরিশাল ২৪

বোরহানউদ্দিনে এনজিও কর্মীর ঝুলন্ত লাশ উদ্ধার

মঙ্গলবার, ফেব্রুয়ারি ১৬, ২০২১ ১:২১ পূর্বাহ্ণ
১১৯

 

ভোলা প্রতিনিধি :: ভোলার বোরহানউদ্দিনে এনজিও কর্মী আইরিন আক্তারের (২৩) রহস্যজনক মৃত্যু হয়েছে। সোমবার (১৫ ফেব্রুয়ারি) সকালে বোরহানউদ্দিন পৌরসভার ৫নং ওয়ার্ডের দক্ষিণ বাস স্ট্যান্ড ডাইভারশন রোড ব্রিজ সংলগ্ন পদক্ষেপ এনজিও অফিসের দ্বিতীয় তলার একটি রুম থেকে তার ঝুলন্ত লাশ উদ্ধার করে পুলিশ।

আইরিন আক্তার বরিশাল জেলার আগৈলঝাড়ার ফুল গ্রামের আলী আকবর কবিরের মেয়ে। তিনি পদক্ষেপ নামে একটি এনজিওর কর্মীকমিউনিটি ম্যানেজার পদে কর্মরত ছিলেন।

পদক্ষেপ এনজিওর এরিয়া ম্যানেজার উত্তম কুমার জানান, রোববার রাতে আইরিন আক্তার কাজ শেষে দ্বিতীয় তলায় তার রুমে যান। সকালে তিনি অফিসে না আসায় অন্য কর্মীরা তাকে ডাকাডাকি করেন। কিন্তু কোনো সাড়া না পেয়ে রুমের দরজা ভেঙে দেখি ফ্যানের সঙ্গে তার ঝুলন্ত লাশ। পরে পুলিশে খবর দেওয়া হয়।

বোরহানউদ্দিন থানার পরিদর্শক (ওসি তদন্ত) মো. বশির আলম জানান, খবর পেয়ে আমরা নিহতের লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসি। ময়নাতদন্তের জন্য লাশ ভোলা সদর হাসপাতালের মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে।

তিনি আরও জানান, বিষয়টির তদন্ত চলছে। ময়নাতদন্তের রিপোর্ট এলে আমরা মৃত্যুর রহস্য উন্মোচন করতে পারব।

প্রকাশক: মোসাম্মাৎ মনোয়ারা বেগম। সম্পাদক মন্ডলীর সভাপতি: ইঞ্জিনিয়ার জিহাদ রানা। সম্পাদক : শামিম আহমেদ যুগ্ন-সম্পাদক : মো:মনিরুজ্জামান। প্রধান উপদেষ্টা: মোসাম্মৎ তাহমিনা খান বার্তা সম্পাদক : মো: শহিদুল ইসলাম ।
প্রধান কার্যালয় : রশিদ প্লাজা,৪র্থ তলা,সদর রোড,বরিশাল।
সম্পাদক: 01711970223 বার্তা বিভাগ: 01764- 631157
ইমেল: sohelahamed2447@gmail.com
  বরিশাল প্রেসক্লাবের নতুন সদস্য পদ পেলেন ১১ সাংবাদিক   হালিশহর মডেল স্কুলের ম্যানেজিং কমিটির নতুন সভাপতি জাকের হোসেন সম্পাদক আশ্রাফ আলী   বার্ষিক পরীক্ষার ফল প্রকাশের দিনই শিক্ষার্থীরা পাবে নতুন বই: শিক্ষামন্ত্রী   বরিশালে যুবদলের উদ্যোগে মাছের পোনা অবমুক্তকরণ কর্মসুচি অনুষ্ঠিত   বরিশালে বাসচাপায় কাতার প্রবাসী নিহত   বর্ণিল আয়োজনে চাঁদপাশা হাইস্কুল ও কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীন বরণ অনুষ্ঠিত   ইজিবাইকের চাকায় ওড়না পেঁচিয়ে নারী পর্যটকের মৃত্যু   ‘এই জার্সিটাই ছিল আমার জীবন, এত ভালোবাসার জন্য ধন্যবাদ’   কিশোর অপরাধ প্রতিরোধে রাজনীতিবীদদের ইতিবাচক ভুমিকা জরুরী   বরিশালে শ্রমিকদল নেতা রাজ্জাক সরদার আর নেই, শোকে স্তব্ধ ২নং কাশিপুর   রোহিঙ্গাদের চিরকাল বাস্তুচ্যুত রাখতে চায় না বাংলাদেশ : প্রধানমন্ত্রী   বাঁশির সুরে তুমুল জনপ্রিয় শেখ সোলায়মান এবার নিয়ে এলেন ‘মানব জীবন’   বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনারের দায়িত্ব গ্রহণ করলেন ডিআইজি আবু রায়হান সালেহ্   পাঁচ দেশি মাছে মিলল মাইক্রোপ্লাস্টিক, সবচেয়ে বেশি কই মাছে   গণঅভ্যুত্থানের চেতনায় এগিয়ে চলছে দেশ-তথ্য ও সম্প্রচার মন্ত্রী   চাঁদপাশা হাইস্কুল ও কলেজে যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত   জুলাই গণঅভ্যুত্থানের মহানায়ক দেশের গণতন্ত্রকামী জনগণ: প্রধানমন্ত্রী তারেক রহমান   গ্যাস সরবরাহ নিয়ে সুখবর দিলো কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন   চট্টগ্রামে থেমে থেমে বৃষ্টি, ভোগান্তিতে সাধারণ মানুষ   বরিশালে আস্থার নাম সমাজসেবার মানবিক মুখ সাজ্জাদ পারভেজ