বোয়ালখালীতে এসিল্যান্ডের হানা তিগুন বেশি দামে স্যাভলন বিক্রি করায় জরিমানা - দৈনিক বরিশাল ২৪ দৈনিক বরিশাল ২৪বোয়ালখালীতে এসিল্যান্ডের হানা তিগুন বেশি দামে স্যাভলন বিক্রি করায় জরিমানা - দৈনিক বরিশাল ২৪

প্রকাশিতঃ জুন ২০, ২০২০ ৫:০৪ অপরাহ্ণ
A- A A+ Print

বোয়ালখালীতে এসিল্যান্ডের হানা তিগুন বেশি দামে স্যাভলন বিক্রি করায় জরিমানা

১০৪

নিজস্ব প্রতিনিধি: ২২০ টাকার স্যাভলন ৬৮০ টাকায় বিক্রি করার অপরাধে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। আজ শনিবার  (২০ জুন) বোয়ালখালী উপজেলার বিভিন্ন ঔষধ এর দোকানে মোবাইল কোর্ট ও নিয়মিত মনিটরিং করার সময় । মোবাইল কোর্ট পরিচালনা করেন সহকারী কমিশনার ভূমি ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ মোজাম্মেল হক চৌধুরী।

মোবাইল কোর্ট পরিচালনার সময় বিভিন্ন ফার্মেসীতে ডেটল, স্যাভলন আছে কিনা জানতে চাইলে জানান স্যাভলন, ডেটল নাই। তাৎক্ষণিক জনৈক ক্রেতা হাসান এর অভিযোগ এর ভিত্তিতে ফুলতল বাজার এর আল ফেসানী(রা) ফার্মেসীতে দেখা যায় দোকানের পিছনে স্যাভলন মজুদ করে রেখে প্রতি লিটার এর বোতল এর গায়ের রেট ছিড়ে ফেলে ২২০ টাকার স্যাভলন ৬৮০ টাকায় বিক্রয় করা হচ্ছে।

পরে মোবাইল কোর্ট ভোক্তা অধিকার সংরক্ষণ আইন এ দোকান এর মালিক জনাব নাসির উদ্দিনকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। পরে ফুলতলার এলাকার অপর ফার্মেসী গ্রামীন ডি সি ফার্মেসীতে ডেটল, স্যাভলন আছে কিনা জানতে চাইলে স্টক নাই বলে জানায়।

পরে পুলিশ সদস্যবৃন্দ কার্টুনের মধ্যে মজুদ জরে রাখা স্যাভলন এর বোতল পান, সেখানেও ২২০ টাকার স্যাভলন ৬৮০-৭০০ টাকায় বিক্রি করার অভিযোগ পাওয়া গেলে ফার্মেসির মালিক জনাব মোঃ জাহাঙ্গিরকে ১০ হাজার টাকা জরিমান করেন।

উপজেলা প্রশাসন এর মোবাইল কোর্ট পরে শাকপুরা বাজার, সিও অফিস, কানুনগোপাড়া এলাকায় বিভিন্ন ফার্মেসীতে চিকিৎসক এর ব্যবস্থাপত্রে এবং ক্যাশ মেমোর মাধ্যমে ঔষধ বিক্রি করা হচ্ছে কিনা মনিটরিং করেন।

অল্প কয়েকটি ফার্মেসীতে চালু করলেও বেশিরভাগ ফার্মেসী সময় চাইলে ম্যাজিস্ট্রট ২ দিনের সময় দেন। ক্যাশ মেমো ছাড়া, সর্বোচ্চ খুচরা মূল্যের চেয়ে বেশি দামে এবং অবৈধ ঔষধ বিক্রি করলে ভবিষ্যতে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে হুশিয়ার করা হয়।

এবিষয়ে সহকারী কমিশনার ভূমি মোঃ মোজাম্মেল হক চৌধুরী বলেন ‘ উপজেলার বেশ কয়েকজন পদস্থ কর্মকর্তা এবং তাদের পরিবার ‘করোনা’ ভাইরাস এ আক্রান্ত জেনে ঔষধ, নিত্য পন্যের মূল্য বৃদ্ধির অভিযোগ পাওয়া যাচ্ছিল, আজ ফার্মেসী সমূহে নিয়মিত মনিটরিং করা হল, নিত্যপন্য সহ অন্যান্য বিষয়ে মোবাইল কোর্ট পরিচালিত হবে’।

দৈনিক বরিশাল ২৪

বোয়ালখালীতে এসিল্যান্ডের হানা তিগুন বেশি দামে স্যাভলন বিক্রি করায় জরিমানা

শনিবার, জুন ২০, ২০২০ ৫:০৪ অপরাহ্ণ | আপডেটঃ জুন ২০, ২০২০ ৫:০৪ অপরাহ্ণ

প্রকাশক: মোসাম্মাৎ মনোয়ারা বেগম। সম্পাদক মন্ডলীর সভাপতি: ইঞ্জিনিয়ার জিহাদ রানা। সম্পাদক : শামিম আহমেদ যুগ্ন-সম্পাদক : মো:মনিরুজ্জামান। প্রধান উপদেষ্টা: মোসাম্মৎ তাহমিনা খান বার্তা সম্পাদক : মো: শহিদুল ইসলাম ।
প্রধান কার্যালয় : রশিদ প্লাজা,৪র্থ তলা,সদর রোড,বরিশাল।
সম্পাদক: 01711970223 বার্তা বিভাগ: 01764- 631157
ইমেল: sohelahamed2447@gmail.com
  বার্ষিক পরীক্ষার ফল প্রকাশের দিনই শিক্ষার্থীরা পাবে নতুন বই: শিক্ষামন্ত্রী   বরিশালে যুবদলের উদ্যোগে মাছের পোনা অবমুক্তকরণ কর্মসুচি অনুষ্ঠিত   বরিশালে বাসচাপায় কাতার প্রবাসী নিহত   বর্ণিল আয়োজনে চাঁদপাশা হাইস্কুল ও কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীন বরণ অনুষ্ঠিত   ইজিবাইকের চাকায় ওড়না পেঁচিয়ে নারী পর্যটকের মৃত্যু   ‘এই জার্সিটাই ছিল আমার জীবন, এত ভালোবাসার জন্য ধন্যবাদ’   কিশোর অপরাধ প্রতিরোধে রাজনীতিবীদদের ইতিবাচক ভুমিকা জরুরী   বরিশালে শ্রমিকদল নেতা রাজ্জাক সরদার আর নেই, শোকে স্তব্ধ ২নং কাশিপুর   রোহিঙ্গাদের চিরকাল বাস্তুচ্যুত রাখতে চায় না বাংলাদেশ : প্রধানমন্ত্রী   বাঁশির সুরে তুমুল জনপ্রিয় শেখ সোলায়মান এবার নিয়ে এলেন ‘মানব জীবন’   বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনারের দায়িত্ব গ্রহণ করলেন ডিআইজি আবু রায়হান সালেহ্   পাঁচ দেশি মাছে মিলল মাইক্রোপ্লাস্টিক, সবচেয়ে বেশি কই মাছে   গণঅভ্যুত্থানের চেতনায় এগিয়ে চলছে দেশ-তথ্য ও সম্প্রচার মন্ত্রী   চাঁদপাশা হাইস্কুল ও কলেজে যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত   জুলাই গণঅভ্যুত্থানের মহানায়ক দেশের গণতন্ত্রকামী জনগণ: প্রধানমন্ত্রী তারেক রহমান   গ্যাস সরবরাহ নিয়ে সুখবর দিলো কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন   চট্টগ্রামে থেমে থেমে বৃষ্টি, ভোগান্তিতে সাধারণ মানুষ   বরিশালে আস্থার নাম সমাজসেবার মানবিক মুখ সাজ্জাদ পারভেজ   জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী   ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থান দিবস আজ, দেশজুড়ে নানা কর্মসূচির আয়োজন