ব্যক্তিগত অর্থায়নে হাসপাতালে ছয়শ কিট পাঠালেন এমপি মাশরাফি - দৈনিক বরিশাল ২৪ দৈনিক বরিশাল ২৪ব্যক্তিগত অর্থায়নে হাসপাতালে ছয়শ কিট পাঠালেন এমপি মাশরাফি - দৈনিক বরিশাল ২৪

প্রকাশিতঃ আগস্ট ০৩, ২০১৯ ১:৫৩ পূর্বাহ্ণ
A- A A+ Print

ব্যক্তিগত অর্থায়নে হাসপাতালে ছয়শ কিট পাঠালেন এমপি মাশরাফি

৭৩

অনলাইন নিউজ: নড়াইলের দুটি হাসপাতালে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের ওয়ানডে অধিনায়ক নড়াইল-২ আসনের এমপি মাশরাফি বিন মর্তুজার পাঠানো ডেঙ্গু শনাক্তের দুইশ কিট হস্তান্তর করা হয়েছে। শুক্রবার নড়াইল সদর হাসপাতাল এবং লোহাগড়া স্বাস্থ্য কমপ্লেক্সের জন্য এসব কিট হস্তান্তর করেন জেলা প্রশাসক আনজুমান আরা এবং পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দিন।

আরও চারশ কিট জেলা প্রশাসকের তত্ত্বাবধানে রয়েছে। এ সময় জেলা প্রশাসনের পক্ষ থেকে হাসপাতালে রোগীদের জন্য মশারির স্ট্যান্ড সরবরাহ করা হয়।

নড়াইলের জেলা প্রশাসক আনজুমান আরা ডেঙ্গু রোগ নির্ণয়ে জেলার জনগণের পাশে দাঁড়ানোর জন্য মাশরাফিকে ধন্যবাদ জানান। তিনি কারো জ্বর অনুভূত হলে দেরি না করে সরাসরি নড়াইল সদর হাসপাতাল বা লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এসে ডেঙ্গু রোগ শনাক্ত করার জন্য অনুরোধ করেন।

জানা গেছে, মাশরাফি ব্যক্তিগত অর্থায়নে এ দুটি হাসপাতালে তিনশ করে মোট ছয়শ কিট পাঠিয়েছেন। এছাড়া রোগীদের বিশেষ প্রয়োজনে একটি অ্যাম্বুলেন্সও প্রস্তুত রাখা হয়েছে। আগামী দু’এক দিনের মধ্যে মাশরাফি নড়াইলে এসে ডেঙ্গু সচেতনতা কার্যক্রমে অংশগ্রহণ করবেন।

আওয়ামী লীগ দলীয় সূত্রে জানা গেছে, আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী যারা রক্ত দিতে ইচ্ছুক এ দুই হাসপাতালে তাদের একটি তালিকা রক্তের গ্রুপসহ টানিয়ে দেওয়া হয়েছে।

এদিকে সদর হাসপাতালর আবাসিক মেডিকেল অফিসার ডা. মশিউর রহমান বাবু জানান, বর্তমানে সদর হাসপাতালে ১১ জন ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে চিকিৎসা নিচ্ছেন।

দৈনিক বরিশাল ২৪

ব্যক্তিগত অর্থায়নে হাসপাতালে ছয়শ কিট পাঠালেন এমপি মাশরাফি

শনিবার, আগস্ট ৩, ২০১৯ ১:৫৩ পূর্বাহ্ণ

প্রকাশক: মোসাম্মাৎ মনোয়ারা বেগম। সম্পাদক মন্ডলীর সভাপতি: ইঞ্জিনিয়ার জিহাদ রানা। সম্পাদক : শামিম আহমেদ যুগ্ন-সম্পাদক : মো:মনিরুজ্জামান। প্রধান উপদেষ্টা: মোসাম্মৎ তাহমিনা খান বার্তা সম্পাদক : মো: শহিদুল ইসলাম ।
প্রধান কার্যালয় : রশিদ প্লাজা,৪র্থ তলা,সদর রোড,বরিশাল।
সম্পাদক: 01711970223 বার্তা বিভাগ: 01764- 631157
ইমেল: sohelahamed2447@gmail.com
  চাঁদপাশা হাইস্কুল ও কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে রচনা প্রতিযোগিতা ও আলোচনা সভা অনুষ্ঠিত   তারেক রহমানের নেতৃত্বে নয়াপল্টন থেকে বিএনপির ‘সার্বভৌমত্ব র‍্যালি’   সাংবাদিকদের প্রতিবাদে চট্টগ্রামের অ্যাওয়ার্ড অনুষ্ঠান থেকে বাদ পরীমনি   ৭ নভেম্বর স্বাধীন বাংলাদেশের ইতিহাসের ম্যাগনা কার্টা: প্রধানমন্ত্রী   ৭ নভেম্বর: বাংলাদেশের নিজের পথ খুঁজে নেওয়ার দিন   বরিশালের জনপ্রিয় কবি ফরিদ উদ্দিনের ‘চন্দ্রদ্বীপ’   মেয়েদের জমি লিখে দেওয়ায় ৮০ বছরের বৃদ্ধের ঘরে তালা   ছেলেদের স্পর্শে আপত্তি, মেয়েদের ক্ষেত্রে ছাড়? সামাজিক বৈষম্যের চিত্র   এনসিপি থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন   সন্ধ্যার পর শিক্ষার্থীদের রাস্তায় পেলে গ্রেপ্তার উপযুক্ত কারণ দেখাতে না পারলে অভিভাবকদেরও জবাবদিহির আওতায় আনা হবে : ডিআইজি আবদুল কুদ্দুছ চৌধুরী   এইচএসসির সাপ্লিমেন্টারি পরীক্ষার তারিখ ঘোষণা, শুরু হতে পারে ২ ডিসেম্বর   বরিশাল প্রেসক্লাবের নতুন সদস্য পদ পেলেন ১১ সাংবাদিক   হালিশহর মডেল স্কুলের ম্যানেজিং কমিটির নতুন সভাপতি জাকের হোসেন সম্পাদক আশ্রাফ আলী   বার্ষিক পরীক্ষার ফল প্রকাশের দিনই শিক্ষার্থীরা পাবে নতুন বই: শিক্ষামন্ত্রী   বরিশালে যুবদলের উদ্যোগে মাছের পোনা অবমুক্তকরণ কর্মসুচি অনুষ্ঠিত   বরিশালে বাসচাপায় কাতার প্রবাসী নিহত   বর্ণিল আয়োজনে চাঁদপাশা হাইস্কুল ও কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীন বরণ অনুষ্ঠিত   ইজিবাইকের চাকায় ওড়না পেঁচিয়ে নারী পর্যটকের মৃত্যু   ‘এই জার্সিটাই ছিল আমার জীবন, এত ভালোবাসার জন্য ধন্যবাদ’   কিশোর অপরাধ প্রতিরোধে রাজনীতিবীদদের ইতিবাচক ভুমিকা জরুরী