ভোলা বোরহানউদ্দিনে ২ টন জাটকাসহ দু' ব্যবসায়ী আটক - দৈনিক বরিশাল ২৪ দৈনিক বরিশাল ২৪ভোলা বোরহানউদ্দিনে ২ টন জাটকাসহ দু' ব্যবসায়ী আটক - দৈনিক বরিশাল ২৪

প্রকাশিতঃ জানুয়ারি ২৭, ২০২১ ৫:৫৮ অপরাহ্ণ
A- A A+ Print

ভোলা বোরহানউদ্দিনে ২ টন জাটকাসহ দু’ ব্যবসায়ী আটক

১০৬

এ,কে এম গিয়াসউদ্দিন[ভোলা প্রতিনিধি]ঃ ভোলার বোরহানউদ্দিনে ২ টন জাটকা ভর্তি ট্রাক সহ ২ ব্যবসায়ী কে আটক করেছে স্থানীয় প্রশাসন। বোরহানউদ্দিন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা এ,এফ,এম নাজমুস সালেহীন জানান,মঙ্গলবার রাতে পার্শ্ববর্তী তজুমদ্দিন উপজেলা থেকে ট্রাকভর্তি প্রায় দুই টন জাটকা ইলিশ যশোরের উদ্দেশ্যে যাচ্ছিল।

পথিমধ্যে ভোলা চরফ্যাশন সড়কের “ভোলা পলিটেকনিক ইনস্টিটিউটের” কাছে আসলে উপজেলা প্রশাসন ও মৎস্য অধিদপ্তর যৌথ অভিযানে ট্রাকভর্তি ইলিশ মাছ সহ তছির ও আনোয়ার হোসেন নামক ২ ব্যবসায়ীকে আটক করা হয়।

আটককৃত উভয়ের বাড়ি তজুমদ্দিন উপজেলায়। আটককৃত ওই দুই ব্যবসায়ী জানান, জাটকা ইলিশ গুলো তজুমদ্দিন উপজেলার প্রধান মাছ ঘাটের কয়েক জন ব্যবসায়ীর। মাছগুলো যশোরে বিক্রয়ের উদ্দেশ্যে রওয়ানা হয়েছিল।

রাতে বোরহানউদ্দিন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী হাকিম মোঃ সাইফুর রহমান আটককৃতদের ১ বছর করে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেনএবং ট্রাকটি আমিন মহাজন নিকট ৪৭ হাজার টাকা নিলামে বিক্রয় করা হয়।

এদিকে জব্দকৃত জাটকা ইলিশ মাছ গুলো উপজেলার বিভিন্ন এতিমখানায় ও গরিবদুঃখীদের মাঝে বিতরণ করা হয়েছে। অন্যদিকে সোমবার উপজেলা মৎস্য অধিদপ্তর মেঘনা নদীতে অভিযান চালিয়ে প্রায় ১০হাজার মিটার কারেন্ট জাল ও ২০ কেজির মত জাটকা আটক করা হয়।

সাথে জাটকা আহরণ করার অপরাধে ৪ জনকে আটক করে মোবাইল কোর্টের মাধ্যমে মোট ১০হাজার- টাকা জরিমানা করা হয়

দৈনিক বরিশাল ২৪

ভোলা বোরহানউদ্দিনে ২ টন জাটকাসহ দু’ ব্যবসায়ী আটক

বুধবার, জানুয়ারি ২৭, ২০২১ ৫:৫৮ অপরাহ্ণ

প্রকাশক: মোসাম্মাৎ মনোয়ারা বেগম। সম্পাদক মন্ডলীর সভাপতি: ইঞ্জিনিয়ার জিহাদ রানা। সম্পাদক : শামিম আহমেদ যুগ্ন-সম্পাদক : মো:মনিরুজ্জামান। প্রধান উপদেষ্টা: মোসাম্মৎ তাহমিনা খান বার্তা সম্পাদক : মো: শহিদুল ইসলাম ।
প্রধান কার্যালয় : রশিদ প্লাজা,৪র্থ তলা,সদর রোড,বরিশাল।
সম্পাদক: 01711970223 বার্তা বিভাগ: 01764- 631157
ইমেল: sohelahamed2447@gmail.com
  বরিশাল প্রেসক্লাবের নতুন সদস্য পদ পেলেন ১১ সাংবাদিক   হালিশহর মডেল স্কুলের ম্যানেজিং কমিটির নতুন সভাপতি জাকের হোসেন সম্পাদক আশ্রাফ আলী   বার্ষিক পরীক্ষার ফল প্রকাশের দিনই শিক্ষার্থীরা পাবে নতুন বই: শিক্ষামন্ত্রী   বরিশালে যুবদলের উদ্যোগে মাছের পোনা অবমুক্তকরণ কর্মসুচি অনুষ্ঠিত   বরিশালে বাসচাপায় কাতার প্রবাসী নিহত   বর্ণিল আয়োজনে চাঁদপাশা হাইস্কুল ও কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীন বরণ অনুষ্ঠিত   ইজিবাইকের চাকায় ওড়না পেঁচিয়ে নারী পর্যটকের মৃত্যু   ‘এই জার্সিটাই ছিল আমার জীবন, এত ভালোবাসার জন্য ধন্যবাদ’   কিশোর অপরাধ প্রতিরোধে রাজনীতিবীদদের ইতিবাচক ভুমিকা জরুরী   বরিশালে শ্রমিকদল নেতা রাজ্জাক সরদার আর নেই, শোকে স্তব্ধ ২নং কাশিপুর   রোহিঙ্গাদের চিরকাল বাস্তুচ্যুত রাখতে চায় না বাংলাদেশ : প্রধানমন্ত্রী   বাঁশির সুরে তুমুল জনপ্রিয় শেখ সোলায়মান এবার নিয়ে এলেন ‘মানব জীবন’   বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনারের দায়িত্ব গ্রহণ করলেন ডিআইজি আবু রায়হান সালেহ্   পাঁচ দেশি মাছে মিলল মাইক্রোপ্লাস্টিক, সবচেয়ে বেশি কই মাছে   গণঅভ্যুত্থানের চেতনায় এগিয়ে চলছে দেশ-তথ্য ও সম্প্রচার মন্ত্রী   চাঁদপাশা হাইস্কুল ও কলেজে যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত   জুলাই গণঅভ্যুত্থানের মহানায়ক দেশের গণতন্ত্রকামী জনগণ: প্রধানমন্ত্রী তারেক রহমান   গ্যাস সরবরাহ নিয়ে সুখবর দিলো কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন   চট্টগ্রামে থেমে থেমে বৃষ্টি, ভোগান্তিতে সাধারণ মানুষ   বরিশালে আস্থার নাম সমাজসেবার মানবিক মুখ সাজ্জাদ পারভেজ