ভয়ংকর পরিস্থিতির কথা জানালেন প্রাণে বেঁচে যাওয়া ইউএনও হোসাইন মুহাম্মদ - দৈনিক বরিশাল ২৪ দৈনিক বরিশাল ২৪ভয়ংকর পরিস্থিতির কথা জানালেন প্রাণে বেঁচে যাওয়া ইউএনও হোসাইন মুহাম্মদ - দৈনিক বরিশাল ২৪

প্রকাশিতঃ ডিসেম্বর ২৪, ২০২১ ৭:০০ অপরাহ্ণ
A- A A+ Print

ভয়ংকর পরিস্থিতির কথা জানালেন প্রাণে বেঁচে যাওয়া ইউএনও হোসাইন মুহাম্মদ

৫৬
বিজ্ঞাপন

সেই পরিস্থিতির বর্ণনা দিয়ে ইউএনও হোসাইন মুহাম্মদ আল মুজাহিদ আজ শুক্রবার সকালে মুঠোফোনে প্রথম আলোকে বলেন, ‘রাত তিনটার দিকে হঠাৎ করে লঞ্চের দ্বিতীয় তলায় আমাদের ভিআইপি কেবিনসহ আশপাশ এলাকায় ধোঁয়ায় নাক বন্ধ হয়ে আসে। কিছু বুঝে ওঠার আগেই মানুষের চিৎকারে এক বীভৎস অবস্থা তৈরি হয়। এ সময় স্ত্রী উম্মুল আরাকে নিয়ে কত দ্রুত ও কীভাবে যে লঞ্চের সামনের দিকে নেমে এসেছি, তা বলে বোঝাতে পারব না। এরই মধ্যে ঝালকাঠির দিয়াকুল গ্রামে নদীর তীরে লঞ্চটি ভেড়ানো হলে আমরা দ্রুত নেমে পড়ি। এ সময় কয়েক শ মানুষ লঞ্চ থেকে নামতে পারলেও বেশির ভাগ মানুষ লঞ্চে আটকা পড়ে যায়। অনেককে দেখা গেছে, নিজের প্রাণ বাঁচাতে নদীতে ঝাঁপ দিয়েছেন। প্রচণ্ড শীতের রাতে তাঁরা নদী সাঁতরে তীরে উঠতে পেরেছেন কি না, তা স্বজনেরাও বলতে পারছেন না।’

ইউএনও আরও বলেন, অনেককে দেখা গেছে, লঞ্চ থেকে নামার সময় তাঁর শিশুসন্তানকে খুঁজে পাচ্ছেন না। এ সময় তাঁরা আবার লঞ্চের দিকে দৌড়ে গিয়ে আগুনে আটকা পড়ে যান। এ অবস্থায় লঞ্চে শিশু, নারীসহ যাত্রীদের চিৎকারে এক বীভৎস অবস্থার তৈরি হয়।

পাথরঘাটা উপজেলার কালমেঘা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের মুহাম্মদ নাছরুলুল্লাহ তাঁর স্ত্রীসহ তাঁদের একমাত্র আড়াই বছরের সন্তান তাবাচ্ছুমকে নিয়ে ঢাকা থেকে বাড়িতে ফিরছিলেন। তবে ওই দম্পতি প্রাণে রক্ষা পেলেও তাঁদের সন্তান নিখোঁজ আছে।

মুহাম্মদ নাছরুলুল্লাহর বরাত দিয়ে তাঁর ভায়রা পাথরঘাটা শহরের কাপড় ব্যবসায়ী রুহুল আমিন মুঠোফোনে প্রথম আলোকে বলেন, তাবাচ্ছুমকে এখনো খুঁজে পাওয়া যায়নি। আজ ভোর থেকে লঞ্চ এলাকা, ফায়ার সার্ভিস ও পুলিশ সদস্যদের মাধ্যমে খোঁজাখুঁজি করেও বেলা ১১টা পর্যন্ত তার কোনো খোঁজ মেলেনি। পাথরঘাটার এ রকম প্রায় ১০ জন নিখোঁজ আছে। সূত্রঃ প্রথমআলো।

দৈনিক বরিশাল ২৪

ভয়ংকর পরিস্থিতির কথা জানালেন প্রাণে বেঁচে যাওয়া ইউএনও হোসাইন মুহাম্মদ

শুক্রবার, ডিসেম্বর ২৪, ২০২১ ৭:০০ অপরাহ্ণ

প্রকাশক: মোসাম্মাৎ মনোয়ারা বেগম। সম্পাদক মন্ডলীর সভাপতি: ইঞ্জিনিয়ার জিহাদ রানা। সম্পাদক : শামিম আহমেদ যুগ্ন-সম্পাদক : মো:মনিরুজ্জামান। প্রধান উপদেষ্টা: মোসাম্মৎ তাহমিনা খান বার্তা সম্পাদক : মো: শহিদুল ইসলাম ।
প্রধান কার্যালয় : রশিদ প্লাজা,৪র্থ তলা,সদর রোড,বরিশাল।
সম্পাদক: 01711970223 বার্তা বিভাগ: 01764- 631157
ইমেল: sohelahamed2447@gmail.com
  ইতিহাস গড়ে নকআউটে কেপ ভার্দে   সব শিক্ষাপ্রতিষ্ঠানে মোবাইল নিষিদ্ধ করে চিঠি জারি উপজেলা প্রশাসনের   ইতিহাস গড়া সাফল্যে ইকুয়েডরে সরকারি ছুটি ঘোষণা   জুমার নামাজে ইমামতি করে প্রশংসায় ভাসছেন ইউএনও   জার্মানিকে হটিয়ে ফের বিশ্বকাপে রেকর্ড ব্রাজিলের, ধারে কাছে নেই বাকিরা   বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল   ফিফা প্রীতি ম্যাচে সান ম্যারিনোকে হারিয়ে বাংলাদেশের জয়   ‘মানুষকে সহযোগিতার ব্যাপারে আমি এত দলাদলি পছন্দ করিনা’   পদোন্নতি পেয়ে বারিশালের যুবদল নেতা তছলিম উদ্দিন কেন্দ্রীয় সংসদের সহ-সভাপতি নির্বাচিত   বিএম স্কুলের এডহক কমিটির সভাপতি হলেন মীর জাহিদুল কবির   বর্ষীয়ান নেতা তোফায়েল আহমেদ মারা গেছেন   বরিশালে শতবর্ষী পদ্মপুকুরের প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে পারছেনা দর্শনার্থীরা   শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী আজ   চট্টগ্রামে পতেঙ্গা সমুদ্রসৈকতে দর্শনার্থীদের উপচে পড়া ভিড়   বাবুগঞ্জে দরিদ্র পরিবারের পাশে চাঁদপাশা সমিতির সদস্যরা   দেশবাসীকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী   বহুল আলোচিত ‘ডোনাল্ড ট্রাম্প’ ফেরত যাচ্ছে নারায়ণগঞ্জের খামারে   তীব্র গরমে জনজীবনে স্বস্তির বার্তা নিয়ে এলো বৃষ্টি, অব্যাহত থাকতে পারে ঈদের দিনে   ‘মাধ্যমিক, উচ্চমাধ্যমিক ও স্নাতক শিক্ষার্থীরা পাচ্ছেন ৪, ৬ ও ৮ হাজার টাকা সহায়তা’   পটুয়াখালীর শ্রেষ্ঠ পারফর্মার ডিবি অফিসার নির্বাচিত মেহেদী হাসান