ময়মনসিংহে ডাকাতির প্রস্তুতিকালে ডিবি পুলিশের হাতে চারজন গ্রেফতার
নিজস্ব প্রতিবেদক: ময়মনসিংহ জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)’র অভিযানে বৃহস্পতিবার ভোররাতে ময়মনসিংহ কোতোয়ালী থানাধীন চুরখাই ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে ডাকাতির প্রস্তুতিকালে ৪ জন ডাকাতকে ১ টি পাইপগান, ২ টি কার্তুজ, ৬ টি চাপাতি ও ডাকাতির কাজে ব্যবহৃত একটি পিক-আপ গাড়িসহ গ্রেপ্তার করা হয়।
অপর এক অভিযানে পুলিশ পরিচয়ে প্রতারনাকারী এক প্রতারককে গ্রেপ্তার করা হয়েছে। উক্ত প্রতারক পুলিশের অবসরপ্রাপ্ত এস আই শফি পরিচয় দিয়ে পুলিশ লাইন্স হতে ধান বিক্রির কথা বলে মুক্তাগাছার জনৈক ধান ব্যবসায়ীর নিকট থেকে ১ লক্ষ ৩ হাজার টাকা হাতিয়ে নেয়। এই প্রতারকের বাসা থেকে শতাধিক সিমকার্ড উদ্ধার করা হয়েছে।












