মহানন্দা নদীতে গোসল করতে গিয়ে লাশ হয়ে ফিরল কিশোরী শম্পা - দৈনিক বরিশাল ২৪ দৈনিক বরিশাল ২৪মহানন্দা নদীতে গোসল করতে গিয়ে লাশ হয়ে ফিরল কিশোরী শম্পা - দৈনিক বরিশাল ২৪

প্রকাশিতঃ জুন ২৪, ২০২০ ৪:৪৭ অপরাহ্ণ
A- A A+ Print

মহানন্দা নদীতে গোসল করতে গিয়ে লাশ হয়ে ফিরল কিশোরী শম্পা

৭১

কপোত নবী, চাঁপাইনবাবগঞ্জ : চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলায় মহানন্দা নদীতে গত মঙ্গলবার দুপুরে ডুবে নিখোঁজ কিশোরি শম্পা খাতুনের (১৩) মরদেহ ২২ ঘন্টা পর বুধবার দুপুরে নদী থেকে ভাসমান অবস্থায় উদ্ধার করা হয়েছে।

সে বালিয়াডাঙ্গা ইউনিয়নের শিমুলতলা গ্রামের ৮নং ওয়ার্ডের মৃত মিজানুর রহমানের মেয়ে ও শিমুলতলা আইডিয়াল কেজি স্কুলের ৫ম শ্রেণির ছাত্রী।

চাঁপাইনবাবগঞ্জ ফায়ার সার্ভিসের ষ্টেশন অফিসার মেহেরুল ইসলাম জানান, মঙ্গলবার দুপুর দেড়টার দিকে শিমুলতলা গ্রামের বেলতলা ঘাটে গোসল করতে গিয়ে নিখোঁজ হয় শম্পা। খবর পেয়ে চাঁপাইনবাবগঞ্জ ফায়ার সার্ভিসের একটি উদ্ধার দল ও রাজশাহী থেকে আসা ডুবুরী দল বিকেল সাড়ে চারটার দিকে নদীতে উদ্ধার অভিযান শুরু করে।

কিন্তু শম্পার কোন সন্ধান না পেয়ে ও রাজশাহী অঞ্চলে ডুবুরী সংকটের কারণে রাত ৮টার দিকে অভিযান স্থগিত করা হয়। ইউপি চেয়ারম্যান তরিকুল ইসলাম বলেন, ফায়ার সার্ভিস উদ্ধার অভিযান স্থগিত করলেও পরিবারের সদস্যরা নৌকা ও জাল নিয়ে নদীতে উদ্ধার তৎপরতা চালাতে থাকে।

এক পর্যায়ে বুধবার দুপুর পৌনে ১২টার দিকে ডুবে যাবার স্থান থেকে প্রায় দুই কিলোমিটার দূরে বালুগ্রাম তেকোনা মোড় (তাহিরপুর) সংলগ্ন নদীতে শম্পার ভাসমান মরদেহ পাওয়া যায়।

সদর থানার উপ-পরিদর্শক(এসআই) জালাল উদ্দিন বলেন, আবেদনের প্রেক্ষিতে শম্পার মরদেহ ময়নাতদন্ত না করেই পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে। এ ব্যাপারে থানায় অপমৃত্যু মামলা হয়েছে। -কপোত নবী।

দৈনিক বরিশাল ২৪

মহানন্দা নদীতে গোসল করতে গিয়ে লাশ হয়ে ফিরল কিশোরী শম্পা

বুধবার, জুন ২৪, ২০২০ ৪:৪৭ অপরাহ্ণ

প্রকাশক: মোসাম্মাৎ মনোয়ারা বেগম। সম্পাদক মন্ডলীর সভাপতি: ইঞ্জিনিয়ার জিহাদ রানা। সম্পাদক : শামিম আহমেদ যুগ্ন-সম্পাদক : মো:মনিরুজ্জামান। প্রধান উপদেষ্টা: মোসাম্মৎ তাহমিনা খান বার্তা সম্পাদক : মো: শহিদুল ইসলাম ।
প্রধান কার্যালয় : রশিদ প্লাজা,৪র্থ তলা,সদর রোড,বরিশাল।
সম্পাদক: 01711970223 বার্তা বিভাগ: 01764- 631157
ইমেল: sohelahamed2447@gmail.com
  সন্ধ্যার পর শিক্ষার্থীদের রাস্তায় পেলে গ্রেপ্তার উপযুক্ত কারণ দেখাতে না পারলে অভিভাবকদেরও জবাবদিহির আওতায় আনা হবে : ডিআইজি আবদুল কুদ্দুছ চৌধুরী   এইচএসসির সাপ্লিমেন্টারি পরীক্ষার তারিখ ঘোষণা, শুরু হতে পারে ২ ডিসেম্বর   বরিশাল প্রেসক্লাবের নতুন সদস্য পদ পেলেন ১১ সাংবাদিক   হালিশহর মডেল স্কুলের ম্যানেজিং কমিটির নতুন সভাপতি জাকের হোসেন সম্পাদক আশ্রাফ আলী   বার্ষিক পরীক্ষার ফল প্রকাশের দিনই শিক্ষার্থীরা পাবে নতুন বই: শিক্ষামন্ত্রী   বরিশালে যুবদলের উদ্যোগে মাছের পোনা অবমুক্তকরণ কর্মসুচি অনুষ্ঠিত   বরিশালে বাসচাপায় কাতার প্রবাসী নিহত   বর্ণিল আয়োজনে চাঁদপাশা হাইস্কুল ও কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীন বরণ অনুষ্ঠিত   ইজিবাইকের চাকায় ওড়না পেঁচিয়ে নারী পর্যটকের মৃত্যু   ‘এই জার্সিটাই ছিল আমার জীবন, এত ভালোবাসার জন্য ধন্যবাদ’   কিশোর অপরাধ প্রতিরোধে রাজনীতিবীদদের ইতিবাচক ভুমিকা জরুরী   বরিশালে শ্রমিকদল নেতা রাজ্জাক সরদার আর নেই, শোকে স্তব্ধ ২নং কাশিপুর   রোহিঙ্গাদের চিরকাল বাস্তুচ্যুত রাখতে চায় না বাংলাদেশ : প্রধানমন্ত্রী   বাঁশির সুরে তুমুল জনপ্রিয় শেখ সোলায়মান এবার নিয়ে এলেন ‘মানব জীবন’   বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনারের দায়িত্ব গ্রহণ করলেন ডিআইজি আবু রায়হান সালেহ্   পাঁচ দেশি মাছে মিলল মাইক্রোপ্লাস্টিক, সবচেয়ে বেশি কই মাছে   গণঅভ্যুত্থানের চেতনায় এগিয়ে চলছে দেশ-তথ্য ও সম্প্রচার মন্ত্রী   চাঁদপাশা হাইস্কুল ও কলেজে যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত   জুলাই গণঅভ্যুত্থানের মহানায়ক দেশের গণতন্ত্রকামী জনগণ: প্রধানমন্ত্রী তারেক রহমান   গ্যাস সরবরাহ নিয়ে সুখবর দিলো কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন