মিরসরাইয়ে মিনিবার ফুটবল টুর্নামেন্টের ফাইনালে অভিযান ক্লাব জয়ী - দৈনিক বরিশাল ২৪ দৈনিক বরিশাল ২৪মিরসরাইয়ে মিনিবার ফুটবল টুর্নামেন্টের ফাইনালে অভিযান ক্লাব জয়ী - দৈনিক বরিশাল ২৪

প্রকাশিতঃ নভেম্বর ২৮, ২০২০ ৩:৫০ অপরাহ্ণ
A- A A+ Print

মিরসরাইয়ে মিনিবার ফুটবল টুর্নামেন্টের ফাইনালে অভিযান ক্লাব জয়ী

৪৯

আকতার হোসেন, মিরসরাই প্রতিনিধি: মিরসরাইয়ের করেরহাটে মরহুম আবু ছালেক কোম্পানি (চেয়ারম্যান) মিনিবার ফুটবল টুর্নামেন্ট-২০২০ এর ফাইনাল খেলা সম্পন্ন হয়েছে। ২৭ নভেম্বর (শুক্রবার) বিকালে উপজেলার করেরহাট ইউনিয়নের ঘেড়ামারা (ফরেস্ট অফিস) ওয়াপদা মাঠে উক্ত ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।

সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন অনির্বাণ ক্লাবের আয়োজনে সংগঠনের উপদেষ্টা দীন মোহাম্মদ দিলু ও সাধারণ সম্পাদক শামীম ওসমান এর যৌথ সঞ্চালনায় এবং রিয়াজুল হাসান ব্রিকস ম্যানুফ্যাকচারিং এর ব্যবস্থাপনা পরিচালক ও করেরহাট ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য কামরুল হাসান মুরাদের সভাপতিত্বে ফাইনাল খেলার উদ্বোধন করেন সহকারী কমিশনার, কাস্টমস বন্ড কমিশনারেট চট্টগ্রাম ও কুমিল্লা বিভাগের বিভাগীয় কর্মকর্তা কামরুল ইসলাম চৌধুরী।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন করেরহাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এনায়েত হোসেন নয়ন। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন করেরহাট ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সুলতান গিয়াস উদ্দিন জসিম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মিরসরাই উপজেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক কামরুল হোসেন। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন করেরহাট ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য শহীদুল্লাহ, উপজেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ইকবাল ভূইয়া, করেরহাট ইউনিয়নের ৪নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক জহুরুল হক, যুবলীগ নেতা সাইফুল ইসলাম, স্বেচ্ছাসেবী সংগঠন জাগ্রত প্রতিভার ক্রিড়া সম্পাদক আকতার হোসেন, সুপ্ত প্রতিভার সাবেক সভাপতি আল শাহরিয়ার হাসান সোহান, বঙ্গবন্ধু প্রজন্ম লীগের সভাপতি হাসান আলী।

ফুটবল একাডেমি অব অভিযান ক্লাব ও রহমতপুর একতা ক্রীড়া সংঘের মধ্যকার ফাইনাল খেলায় ১-১ গোলে সমতা হওয়ায় ট্রাইবেকারে ৩-২ গোলে অভিযান ক্লাব বিজয়ী হয়। ম্যান অব দি ফাইনাল নির্বাচিত হয় অভিযান ক্লাবের জিশান। ম্যান অব দি টুর্নামেন্ট অভিযান ক্লাবের আরিফ। সেরা গোলরক্ষক রহমতপুর একতা ক্রীড়া সংঘের রফিকুল ইসলাম।

সেরা গোলদাতা রহমতপুর একতা ক্রীড়া সংঘের সাকিব। সেরা সংগঠন তুহিন, তারেক, ইকবাল। সেরা দর্শক সোহাগ, সাহাব উদ্দিন, মামুন। উক্ত ফাইনাল খেলায় ধারাভাষ্যকার হিসেবে ছিলেন আব্দু শুক্কুর সবুজ ও জসিম উদ্দিন।খেলা পরিচালনা করেন জসিম উদ্দিন, জাহাঙ্গীর আলম মানিক, দেলোয়ার হোসেন।

টুর্নামেন্টের আহবায়ক হিসেবে ছিলেন অনির্বাণ ক্লাবের সহ-সভাপতি বিশ্বজিৎ সাহা ও টুর্নামেন্ট সচিব এর দায়িত্বে ছিলেন সংগঠনের ক্রীড়া সম্পাদক সাইফুল ইসলাম রাসেল। টুর্নামেন্টে স্পন্সর হিসেবে রিয়াজুল হাসান ব্রিকস ম্যানুফ্যাকচারিং, কো- স্পন্সর হিসেবে বিসমিল্লাহ টিম্বার এন্ড ফার্নিচার মার্ট এবং নিয়মিত স্পন্সর হিসেবে ছিলো সুবর্ণা এন্টারপ্রাইজ।

সার্বিক সহযোগিতায় ছিলেন অনির্বাণ ক্লাবের সভাপতি সরোয়ার উদ্দিন, সহ-সভাপতি মিজান আল ফারাবী সহ সংগঠনের সদস্যরা। ফাইনাল খেলা শুরু হওয়ার আগে কিংবদন্তি ফুটবলার ম্যারাডোনার স্মরণে ১ মিনিট নীরবতা পালন করা হয়।

গত ১৫ ই অক্টোবর থেকে শুরু হওয়া উক্ত টুর্নামেন্টে মিরসরাই, সীতাকুণ্ড, ফটিকছড়ি ও ছাগলনাইয়া উপজেলার মোট ১৬ টি দল অংশগ্রহণ করে। উক্ত ফাইনাল খেলায় বিভিন্ন সামাজিক সংগঠনের সদস্য, সংবাদ কর্মী, রাজনৈতিক নেতা কর্মী ও সর্বস্তরের মানুষ উপস্থিত ছিলেন।

দৈনিক বরিশাল ২৪

মিরসরাইয়ে মিনিবার ফুটবল টুর্নামেন্টের ফাইনালে অভিযান ক্লাব জয়ী

শনিবার, নভেম্বর ২৮, ২০২০ ৩:৫০ অপরাহ্ণ

প্রকাশক: মোসাম্মাৎ মনোয়ারা বেগম। সম্পাদক মন্ডলীর সভাপতি: ইঞ্জিনিয়ার জিহাদ রানা। সম্পাদক : শামিম আহমেদ যুগ্ন-সম্পাদক : মো:মনিরুজ্জামান। প্রধান উপদেষ্টা: মোসাম্মৎ তাহমিনা খান বার্তা সম্পাদক : মো: শহিদুল ইসলাম ।
প্রধান কার্যালয় : রশিদ প্লাজা,৪র্থ তলা,সদর রোড,বরিশাল।
সম্পাদক: 01711970223 বার্তা বিভাগ: 01764- 631157
ইমেল: sohelahamed2447@gmail.com
  সব শিক্ষাপ্রতিষ্ঠান ছুটি কাল   সাংবাদিকদের কল্যাণে সরকার সর্বোচ্চ সহযোগিতা করবে: বরিশালে তথ্য ও সম্প্রচার মন্ত্রী   ১০ গোলের ম্যাচেও জিততে পারলো ফ্রান্স, তৃতীয় ইংল্যান্ড   শিক্ষার মানোন্নয়নে পি.আর.সি ইনষ্টিটিউশনে মতবিনিময় সভা অনুষ্ঠিত   বরিশালকে বঞ্চিত রেখে দেশের সুষম উন্নয়ন হবে না: জামায়াত আমির   মেসি জাদুতে আর্জেন্টিনার জয়, দর্শকদের বাঁধভাঙা উচ্ছাস চট্টগ্রামে   শ্রেষ্ঠ ইউএনও নির্বাচিত হলেন ঢাকার এডিসি ফারজানা   জুলাই গণ-অভ্যুত্থান ছিল ফ্যাসিবাদী দুঃশাসনের বিরুদ্ধে জনগণের ক্ষোভের বিস্ফোরণ: রাষ্ট্রপতি   প্রধানমন্ত্রীর নেতৃত্বে সারাদেশে পরিচ্ছন্ন পরিবেশবান্ধব নগর গড়ে তুলতে কাজ করার প্রত্যয় বিডি-ক্লিন সদস্যদের   নিজেদের পরিবেশ নিজেদেরই রক্ষা করতে হবে: প্রধানমন্ত্রী তারেক রহমান   বন্যায় দেশে প্রাণহানি বেড়ে ৫৪, বেশি কক্সবাজারে   ভারি বর্ষণ নিয়ে নতুন শঙ্কার কথা জানাল আবহাওয়া অফিস   বরিশালে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্ভোদন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান   চট্টগ্রামে জলাবদ্ধতা নিরসনে যুবদল নেতা ফোরকান আহমেদের উদ্যোগে সেচ্ছায় নালা পরিস্কার   মরক্কোকে ২-০ গোলে হারিয়ে সেমিফাইনালে ফ্রান্স   দৈনিক অগ্রযাত্রা প্রতিদিন-এ নিয়োগ পেলেন বরিশালের সাংবাদিক আহমেদ বায়েজিদ   এমবাপ্পের গোলে কোয়ার্টার ফাইনালে ফ্রান্স, সামনে মরক্কো   ইতিহাস গড়ে নকআউটে কেপ ভার্দে   সব শিক্ষাপ্রতিষ্ঠানে মোবাইল নিষিদ্ধ করে চিঠি জারি উপজেলা প্রশাসনের   ইতিহাস গড়া সাফল্যে ইকুয়েডরে সরকারি ছুটি ঘোষণা