মিরসরাইয়ে সেচ্ছাসেবী সংগঠন 'কৃষকবন্ধু'র যাত্রা শুরু - দৈনিক বরিশাল ২৪ দৈনিক বরিশাল ২৪মিরসরাইয়ে সেচ্ছাসেবী সংগঠন 'কৃষকবন্ধু'র যাত্রা শুরু - দৈনিক বরিশাল ২৪

প্রকাশিতঃ আগস্ট ০৪, ২০২০ ১০:০৬ অপরাহ্ণ
A- A A+ Print

মিরসরাইয়ে সেচ্ছাসেবী সংগঠন ‘কৃষকবন্ধু’র যাত্রা শুরু

৩৫
আকতার হোসেন, মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি : মিরসরাইয়ে কৃষি উপকরণ বিতরণের মধ্য দিয়ে যাত্রা শুরু করেছে স্বেচ্ছাসেবী সামাজিক ও কৃষি উন্নয়নমূলক সংগঠন ‘কৃষকবন্ধু’ কৃষি উন্নয়ন সংগঠন।

(২ জুলাই) বৃহস্পতিবার বিকালে উপজেলার ৯ নং মিরসরাই ইউনিয়নের ৬ নং ওয়ার্ড উত্তর তালবাড়িয়া (রেলস্টেশন) এলাকায় সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন আদর্শ বন্ধু ফোরামের সাধারণ সম্পাদক নুর নবীর সঞ্চালনায় এবং সংগঠনের উদ্যোক্তা ও প্রতিষ্ঠাতা চট্টগ্রাম সরকারি সিটি কলেজের প্রভাষক সালাহ উদ্দিন সোহেল এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন সংগঠনের প্রধান পৃষ্ঠপোষক ও ৯নং মিরসরাই ইউনিয়নের চেয়ারম্যান এমরান উদ্দিন।

উক্ত অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন মিরসরাই উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা রঘুনাথ নাহা, ইউনিয়ন কৃষি বিট কর্মকর্তা ও সংগঠনের পৃষ্ঠপোষক শামসুল আলম, সাংবাদিক রাজিব মজুমদার, সাংবাদিক আকতার হোসেন প্রমুখ।

ঐসময় কৃষকদের মধ্য থেকে শুভেচ্ছা বক্তব্য রাখেন কৃষক মাহবুবুল হক হকন।

এর আগে উত্তর তালবাড়িয়া গ্রামের বাসিন্দা ও চট্টগ্রাম সরকারি সিটি কলেজের প্রভাষক ও বিসিএস কর্মকর্তা সালাহ উদ্দিন সোহেল বৈশ্বিক মহামারির ক্রান্তিলগ্নে কৃষকদের দূরাবস্থা দেখে কৃষি উন্নয়নের স্বার্থে এলাকার কৃষকদের উৎসাহিত ও সংগঠিত করে প্রাথমিকভাবে ২৫ সদস্যবিশিষ্ট ‘কৃষকবন্ধু’ কৃষি উন্নয়ন সংগঠন গঠন করেন। তিনি তার ব্যক্তিগত তহবিল ও স্থানীয় চেয়ারম্যান এর সহযোগিতায় নূন্যতম খরচে চাষাবাদের লক্ষ্যে একটা পাওয়ার টিলার (ট্রাক্টর) ক্রয় করেন।

অনুষ্ঠানে কৃষি সম্প্রসারণ কর্মকর্তা রঘুনাথ নাহা বিভিন্ন কৃষি উপকরণ যোগান ও কৃষকদের কৃষি উন্নয়নমূলক প্রশিক্ষণ এর আশ্বাস দেন।

সংগঠনের উদ্যোক্তা সালাহ উদ্দিন সোহেল বলেন, প্রেক্ষাপটে বিভিন্ন কৃষি উপকরণের দাম ও অন্যান্য খরচ বেড়ে যাওয়ায় কৃষকরা দেশের গুরুত্বপূর্ণ কৃষি খাত তথা চাষাবাদ থেকে মুখ ফিরিয়ে নিচ্ছেন এবং বৈশ্বিক মহামারিতে সেটি ভয়াবহ রুপ নিয়েছে।

এমতাবস্থায় কৃষি প্রধান বাংলাদেশ এবং কৃষি উন্নয়ন সম্ভাবনাময় মিরসরাইয়ে সেটাকে টিকিয়ে রাখতে আমার এ প্রচেষ্টা। তাই সকলকে উৎসাহ, সহযোগিতা করে প্রযুক্তি ব্যবহার করে খরচ কমিয়ে একটা সংগঠিত সংগঠনের মাধ্যমে এ কৃষি উন্নয়ন কাজের ধারা অব্যাহত রাখতে এ উদ্যোগ। উক্ত সংগঠনের ধারা অব্যাহত রাখতে সকলের সহযোগিতা কামনা করেন।

উক্ত অনুষ্ঠানে এলাকার সকল স্তরের মানুষ উপস্থিত ছিলেন।

দৈনিক বরিশাল ২৪

মিরসরাইয়ে সেচ্ছাসেবী সংগঠন ‘কৃষকবন্ধু’র যাত্রা শুরু

মঙ্গলবার, আগস্ট ৪, ২০২০ ১০:০৬ অপরাহ্ণ

প্রকাশক: মোসাম্মাৎ মনোয়ারা বেগম। সম্পাদক মন্ডলীর সভাপতি: ইঞ্জিনিয়ার জিহাদ রানা। সম্পাদক : শামিম আহমেদ যুগ্ন-সম্পাদক : মো:মনিরুজ্জামান। প্রধান উপদেষ্টা: মোসাম্মৎ তাহমিনা খান বার্তা সম্পাদক : মো: শহিদুল ইসলাম ।
প্রধান কার্যালয় : রশিদ প্লাজা,৪র্থ তলা,সদর রোড,বরিশাল।
সম্পাদক: 01711970223 বার্তা বিভাগ: 01764- 631157
ইমেল: sohelahamed2447@gmail.com
  সব শিক্ষাপ্রতিষ্ঠান ছুটি কাল   সাংবাদিকদের কল্যাণে সরকার সর্বোচ্চ সহযোগিতা করবে: বরিশালে তথ্য ও সম্প্রচার মন্ত্রী   ১০ গোলের ম্যাচেও জিততে পারলো ফ্রান্স, তৃতীয় ইংল্যান্ড   শিক্ষার মানোন্নয়নে পি.আর.সি ইনষ্টিটিউশনে মতবিনিময় সভা অনুষ্ঠিত   বরিশালকে বঞ্চিত রেখে দেশের সুষম উন্নয়ন হবে না: জামায়াত আমির   মেসি জাদুতে আর্জেন্টিনার জয়, দর্শকদের বাঁধভাঙা উচ্ছাস চট্টগ্রামে   শ্রেষ্ঠ ইউএনও নির্বাচিত হলেন ঢাকার এডিসি ফারজানা   জুলাই গণ-অভ্যুত্থান ছিল ফ্যাসিবাদী দুঃশাসনের বিরুদ্ধে জনগণের ক্ষোভের বিস্ফোরণ: রাষ্ট্রপতি   প্রধানমন্ত্রীর নেতৃত্বে সারাদেশে পরিচ্ছন্ন পরিবেশবান্ধব নগর গড়ে তুলতে কাজ করার প্রত্যয় বিডি-ক্লিন সদস্যদের   নিজেদের পরিবেশ নিজেদেরই রক্ষা করতে হবে: প্রধানমন্ত্রী তারেক রহমান   বন্যায় দেশে প্রাণহানি বেড়ে ৫৪, বেশি কক্সবাজারে   ভারি বর্ষণ নিয়ে নতুন শঙ্কার কথা জানাল আবহাওয়া অফিস   বরিশালে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্ভোদন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান   চট্টগ্রামে জলাবদ্ধতা নিরসনে যুবদল নেতা ফোরকান আহমেদের উদ্যোগে সেচ্ছায় নালা পরিস্কার   মরক্কোকে ২-০ গোলে হারিয়ে সেমিফাইনালে ফ্রান্স   দৈনিক অগ্রযাত্রা প্রতিদিন-এ নিয়োগ পেলেন বরিশালের সাংবাদিক আহমেদ বায়েজিদ   এমবাপ্পের গোলে কোয়ার্টার ফাইনালে ফ্রান্স, সামনে মরক্কো   ইতিহাস গড়ে নকআউটে কেপ ভার্দে   সব শিক্ষাপ্রতিষ্ঠানে মোবাইল নিষিদ্ধ করে চিঠি জারি উপজেলা প্রশাসনের   ইতিহাস গড়া সাফল্যে ইকুয়েডরে সরকারি ছুটি ঘোষণা