মিরসরােইয়ে ওপেন হাউজ ডে অনুষ্ঠিত
আকতার হোসেন, মিরসরাই, চট্টগ্রাম: মিরসরাইয়ের জোরারগঞ্জ থানায় আজ (৩সেপ্টেম্বর) বৃহস্পতিবার ওপেন হাউজ ডে অনুষ্ঠিত হয়েছে।
এসময় ওপেন হাউজ ডে অনুষ্ঠানে জোরারগঞ্জ থানার অফিসার ইনচার্জ মফিজ উদ্দিন ভূইয়া, বারইয়াহাট পৌরসভার মেয়র নিজাম উদ্দীন ভিপি, ১নং করেরহাট ইউনিয়নের চেয়ারম্যান এনায়েত হোসেন নয়ন, বারইয়াহাট পৌরসভার কমিশনার, ইউনিয়ন পরিষদের সদস্য, বাজারের ব্যবসায়ী, জোরারগঞ্জ থানার সকল কর্মকর্তা সহ গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
ওপেন হাউজ ডে- অনুষ্ঠানে মাদক, চুরি, ছিনতাই, ডাকাতি, নারী নির্যাতন, শিশু নির্যাতন, যৌতুকের দাবিতে নির্যাতন , ইভটিজিং, মাদক সেবনকারী এবং থানা এলাকায় আসন্ন দূর্গাপূজা/২০১৯ উপলক্ষে আইন শৃঙ্খলা বিষয়ে আলোচনা করা হয়।












