গাছ লাগিয়ে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়ে তুলতে বললেন ডিসি খায়রুল - দৈনিক বরিশাল ২৪ দৈনিক বরিশাল ২৪গাছ লাগিয়ে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়ে তুলতে বললেন ডিসি খায়রুল - দৈনিক বরিশাল ২৪

প্রকাশিতঃ আগস্ট ১৪, ২০২০ ৬:২৯ পূর্বাহ্ণ
A- A A+ Print

গাছ লাগিয়ে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়ে তুলতে বললেন ডিসি খায়রুল

৩৩
মো: জিহাদ রানা: একটি গাছ একটি প্রাণ, গাছ ছাড়া পৃথিবীতে কোনো প্রাণীর বেঁচে থাকা সম্ভব নয়। মানুষের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত নানা কর্মকাণ্ডে গাছ অবদান রেখে চলেছে। পরিবেশের ভারসাম্য ও জীববৈচিত্র্য রক্ষায় গাছের গুরুত্ব অপরিসীম। একমাত্র বৃক্ষই প্রকৃতিক পরিবেশ সুস্থ ও নির্মল রাখতে পারে।
তাই মুজিববর্ষে গাছ লাগিয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার দেশকে আবাসযোগ্য সুন্দর দেশ হিসেবে গড়ে তুলতে সকলকে আহবান জানিয়েছেন বরিশাল মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার উত্তর মোঃ খাইরুল আলম।
বৃহস্পতিবার(১৩ আগষ্ট) দুপুরে এয়ারপোর্ট থানার নতুন ভবন ও কাউনিয়া থানায় মুজিববর্ষ উপলক্ষে ফলজ,বনজ ও ঔষধি বৃক্ষের চারা রোপনের সময় তিনি বলেন, কয়েক দশক ধরে নির্বিচারে বনাঞ্চল কেটে উজাড় করা হচ্ছে, প্রতিবছর যে পরিমাণ গাছ কাটা হয়, সে তুলনায় লাগানো হয় কম।
উপ-পুলিশ কমিশনার উত্তর মোঃ খাইরুল আলম বলেন, যানবাহন, শিল্প কলকারখানা থেকে নির্গত কার্বন ডাই-অক্সাইড প্রতিনিয়ত পরিবেশ দূষিত করছে। গাছ বাতাস থেকে কার্বন ডাই-অক্সাইড গ্রহণ করে আর অক্সিজেন ত্যাগ করে বাতাসে অক্সিজেনের পরিমাণ বাড়িয়ে দেয়। এতে পরিবেশ সুস্থ ও নির্মল রাখে। আর এ অক্সিজেন মানুষের বেঁচে থাকার জন্য খুবই জরুরি।
কার্বন ডাই-অক্সাইডের কারণে পরিবেশ উষ্ণ হচ্ছে। জলবায়ু পরিবর্তনে বিরূপ প্রভাব পড়ছে। এর ফলে অসময়ে অনাবৃষ্টি, খরা, অতিবৃষ্টি, প্রচণ্ড দাবদাহ, ঘূর্ণিঝড়, বন্যা, জলোচ্ছ্বাসসহ নানা দুর্যোগ ঘটে চলেছে। জলবায়ু পরিবর্তনে ক্ষতিগ্রস্ত দেশগুলোর মধ্যে অন্যতম দেশ বাংলাদেশ।
এ সময় আরও উপস্থিত ছিলেন,এয়ারপোর্ট থানার সহকারী পুলিশ কমিশনার নাসরিন জাহান,এয়ারপোর্ট থানার অফিসার ইনচার্জ জাহিদ বিন আলম,কাউনিয়া থানার অফিসার ইনচার্জ আজিমুল করিম,কাউনিয়া থানার পুলিশ পরিদর্শক (অপারেশন)মোঃ লোকমান হোসেন,এয়ারপোর্ট থানার পুলিশ পরিদর্শক (অপারেশন) মোঃ মোস্তাফিজুর রহমান সহ অন্যান্য পুলিশ সদস্যরা।
দৈনিক বরিশাল ২৪

গাছ লাগিয়ে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়ে তুলতে বললেন ডিসি খায়রুল

শুক্রবার, আগস্ট ১৪, ২০২০ ৬:২৯ পূর্বাহ্ণ | আপডেটঃ আগস্ট ১৪, ২০২০ ৬:৩১ পূর্বাহ্ণ
৩৩
মো: জিহাদ রানা: একটি গাছ একটি প্রাণ, গাছ ছাড়া পৃথিবীতে কোনো প্রাণীর বেঁচে থাকা সম্ভব নয়। মানুষের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত নানা কর্মকাণ্ডে গাছ অবদান রেখে চলেছে। পরিবেশের ভারসাম্য ও জীববৈচিত্র্য রক্ষায় গাছের গুরুত্ব অপরিসীম। একমাত্র বৃক্ষই প্রকৃতিক পরিবেশ সুস্থ ও নির্মল রাখতে পারে।
তাই মুজিববর্ষে গাছ লাগিয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার দেশকে আবাসযোগ্য সুন্দর দেশ হিসেবে গড়ে তুলতে সকলকে আহবান জানিয়েছেন বরিশাল মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার উত্তর মোঃ খাইরুল আলম।
বৃহস্পতিবার(১৩ আগষ্ট) দুপুরে এয়ারপোর্ট থানার নতুন ভবন ও কাউনিয়া থানায় মুজিববর্ষ উপলক্ষে ফলজ,বনজ ও ঔষধি বৃক্ষের চারা রোপনের সময় তিনি বলেন, কয়েক দশক ধরে নির্বিচারে বনাঞ্চল কেটে উজাড় করা হচ্ছে, প্রতিবছর যে পরিমাণ গাছ কাটা হয়, সে তুলনায় লাগানো হয় কম।
উপ-পুলিশ কমিশনার উত্তর মোঃ খাইরুল আলম বলেন, যানবাহন, শিল্প কলকারখানা থেকে নির্গত কার্বন ডাই-অক্সাইড প্রতিনিয়ত পরিবেশ দূষিত করছে। গাছ বাতাস থেকে কার্বন ডাই-অক্সাইড গ্রহণ করে আর অক্সিজেন ত্যাগ করে বাতাসে অক্সিজেনের পরিমাণ বাড়িয়ে দেয়। এতে পরিবেশ সুস্থ ও নির্মল রাখে। আর এ অক্সিজেন মানুষের বেঁচে থাকার জন্য খুবই জরুরি।
কার্বন ডাই-অক্সাইডের কারণে পরিবেশ উষ্ণ হচ্ছে। জলবায়ু পরিবর্তনে বিরূপ প্রভাব পড়ছে। এর ফলে অসময়ে অনাবৃষ্টি, খরা, অতিবৃষ্টি, প্রচণ্ড দাবদাহ, ঘূর্ণিঝড়, বন্যা, জলোচ্ছ্বাসসহ নানা দুর্যোগ ঘটে চলেছে। জলবায়ু পরিবর্তনে ক্ষতিগ্রস্ত দেশগুলোর মধ্যে অন্যতম দেশ বাংলাদেশ।
এ সময় আরও উপস্থিত ছিলেন,এয়ারপোর্ট থানার সহকারী পুলিশ কমিশনার নাসরিন জাহান,এয়ারপোর্ট থানার অফিসার ইনচার্জ জাহিদ বিন আলম,কাউনিয়া থানার অফিসার ইনচার্জ আজিমুল করিম,কাউনিয়া থানার পুলিশ পরিদর্শক (অপারেশন)মোঃ লোকমান হোসেন,এয়ারপোর্ট থানার পুলিশ পরিদর্শক (অপারেশন) মোঃ মোস্তাফিজুর রহমান সহ অন্যান্য পুলিশ সদস্যরা।
প্রকাশক: মোসাম্মাৎ মনোয়ারা বেগম। সম্পাদক মন্ডলীর সভাপতি: ইঞ্জিনিয়ার জিহাদ রানা। সম্পাদক : শামিম আহমেদ যুগ্ন-সম্পাদক : মো:মনিরুজ্জামান। প্রধান উপদেষ্টা: মোসাম্মৎ তাহমিনা খান বার্তা সম্পাদক : মো: শহিদুল ইসলাম ।
প্রধান কার্যালয় : রশিদ প্লাজা,৪র্থ তলা,সদর রোড,বরিশাল।
সম্পাদক: 01711970223 বার্তা বিভাগ: 01764- 631157
ইমেল: sohelahamed2447@gmail.com
  সব শিক্ষাপ্রতিষ্ঠান ছুটি কাল   সাংবাদিকদের কল্যাণে সরকার সর্বোচ্চ সহযোগিতা করবে: বরিশালে তথ্য ও সম্প্রচার মন্ত্রী   ১০ গোলের ম্যাচেও জিততে পারলো ফ্রান্স, তৃতীয় ইংল্যান্ড   শিক্ষার মানোন্নয়নে পি.আর.সি ইনষ্টিটিউশনে মতবিনিময় সভা অনুষ্ঠিত   বরিশালকে বঞ্চিত রেখে দেশের সুষম উন্নয়ন হবে না: জামায়াত আমির   মেসি জাদুতে আর্জেন্টিনার জয়, দর্শকদের বাঁধভাঙা উচ্ছাস চট্টগ্রামে   শ্রেষ্ঠ ইউএনও নির্বাচিত হলেন ঢাকার এডিসি ফারজানা   জুলাই গণ-অভ্যুত্থান ছিল ফ্যাসিবাদী দুঃশাসনের বিরুদ্ধে জনগণের ক্ষোভের বিস্ফোরণ: রাষ্ট্রপতি   প্রধানমন্ত্রীর নেতৃত্বে সারাদেশে পরিচ্ছন্ন পরিবেশবান্ধব নগর গড়ে তুলতে কাজ করার প্রত্যয় বিডি-ক্লিন সদস্যদের   নিজেদের পরিবেশ নিজেদেরই রক্ষা করতে হবে: প্রধানমন্ত্রী তারেক রহমান   বন্যায় দেশে প্রাণহানি বেড়ে ৫৪, বেশি কক্সবাজারে   ভারি বর্ষণ নিয়ে নতুন শঙ্কার কথা জানাল আবহাওয়া অফিস   বরিশালে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্ভোদন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান   চট্টগ্রামে জলাবদ্ধতা নিরসনে যুবদল নেতা ফোরকান আহমেদের উদ্যোগে সেচ্ছায় নালা পরিস্কার   মরক্কোকে ২-০ গোলে হারিয়ে সেমিফাইনালে ফ্রান্স   দৈনিক অগ্রযাত্রা প্রতিদিন-এ নিয়োগ পেলেন বরিশালের সাংবাদিক আহমেদ বায়েজিদ   এমবাপ্পের গোলে কোয়ার্টার ফাইনালে ফ্রান্স, সামনে মরক্কো   ইতিহাস গড়ে নকআউটে কেপ ভার্দে   সব শিক্ষাপ্রতিষ্ঠানে মোবাইল নিষিদ্ধ করে চিঠি জারি উপজেলা প্রশাসনের   ইতিহাস গড়া সাফল্যে ইকুয়েডরে সরকারি ছুটি ঘোষণা