ম্যাজিস্ট্রেট গিয়ে দেখেন প্রাইভেট কারের ভেতর সব যাত্রী, ৮ গাড়ি জব্দ - দৈনিক বরিশাল ২৪ দৈনিক বরিশাল ২৪ম্যাজিস্ট্রেট গিয়ে দেখেন প্রাইভেট কারের ভেতর সব যাত্রী, ৮ গাড়ি জব্দ - দৈনিক বরিশাল ২৪

প্রকাশিতঃ মে ২৩, ২০২০ ১১:০৮ অপরাহ্ণ
A- A A+ Print

ম্যাজিস্ট্রেট গিয়ে দেখেন প্রাইভেট কারের ভেতর সব যাত্রী, ৮ গাড়ি জব্দ

৫৪

আব্দুল করিম, চট্টগ্রাম জেলা প্রতিনিধিঃ করোনা ভাইরাস ঠেকাতে প্রশাসন চট্টগ্রাম নগরীর প্রবেশ পথগুলোতে কড়াকড়ি আরোপ করেছে অনেক আগেই। তবে এবার ঈদে গ্রামের বাড়ি যাওয়ার ক্ষেত্রে ব্যক্তিগত গাড়ি তথা প্রাইভেটকার ও মাইক্রোকে কড়াকড়ির বাহিরে রেখে নতুন আদেশ দেওয়া হয়েছে।

ব্যক্তিগত গাড়ি ব্যবহারে প্রশাসনের এই সুযোগকে কাজে লাগিয়ে মালিকদের ফাঁকি দিয়ে যাত্রী পরিবহন করার সময় ৬টি কার ও ২টি মাইক্রো জব্দ করেছে চট্টগ্রাম জেলা প্রশাসনের ম্যাজিস্ট্রেট।শুক্রবার (২২ মে) বিকেলে চট্টগ্রাম নগরীর সিটি গেটের ভেতরে ও বাহিরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এসব গাড়ি জব্দ করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও কাট্টলী সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) মো. তৌহিদুল ইসলাম।

এ ব্যাপারে নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. তৌহিদুল ইসলাম বলেন, করোনা পরিস্থিতিতে স্বাস্থ্যবিধি রক্ষায় গণপরিবহন বন্ধ আছে। কিন্তু ব্যক্তিগত গাড়িও আমরা শুনেছি যাত্রী পরিবহনে ব্যবহার হচ্ছে। এই তথ্যের ভিত্তিতে শুক্রবার সিটি গেটে গিয়ে দেখি প্রাইভেট কার যাত্রী পরিবহন করছে।

হাতেনাতে ৬টি প্রাইভেট কারকে যাত্রীসহ পেয়ে জব্দ করেছি। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।তিনি আরও বলেন, সিটি গেটের বাহিরে গিয়ে দেখি সেখানে কয়েকজন যাত্রী নিয়ে আরও যাত্রীর জন্য অপেক্ষা করছে দুটি মাইক্রোবাস। সেই দুটির কাগজপত্র জব্দ করে ট্রাফিক পুলিশে হস্তান্তর করেছি।

দৈনিক বরিশাল ২৪

ম্যাজিস্ট্রেট গিয়ে দেখেন প্রাইভেট কারের ভেতর সব যাত্রী, ৮ গাড়ি জব্দ

শনিবার, মে ২৩, ২০২০ ১১:০৮ অপরাহ্ণ

প্রকাশক: মোসাম্মাৎ মনোয়ারা বেগম। সম্পাদক মন্ডলীর সভাপতি: ইঞ্জিনিয়ার জিহাদ রানা। সম্পাদক : শামিম আহমেদ যুগ্ন-সম্পাদক : মো:মনিরুজ্জামান। প্রধান উপদেষ্টা: মোসাম্মৎ তাহমিনা খান বার্তা সম্পাদক : মো: শহিদুল ইসলাম ।
প্রধান কার্যালয় : রশিদ প্লাজা,৪র্থ তলা,সদর রোড,বরিশাল।
সম্পাদক: 01711970223 বার্তা বিভাগ: 01764- 631157
ইমেল: sohelahamed2447@gmail.com
  সন্ধ্যার পর শিক্ষার্থীদের রাস্তায় পেলে গ্রেপ্তার উপযুক্ত কারণ দেখাতে না পারলে অভিভাবকদেরও জবাবদিহির আওতায় আনা হবে : ডিআইজি আবদুল কুদ্দুছ চৌধুরী   এইচএসসির সাপ্লিমেন্টারি পরীক্ষার তারিখ ঘোষণা, শুরু হতে পারে ২ ডিসেম্বর   বরিশাল প্রেসক্লাবের নতুন সদস্য পদ পেলেন ১১ সাংবাদিক   হালিশহর মডেল স্কুলের ম্যানেজিং কমিটির নতুন সভাপতি জাকের হোসেন সম্পাদক আশ্রাফ আলী   বার্ষিক পরীক্ষার ফল প্রকাশের দিনই শিক্ষার্থীরা পাবে নতুন বই: শিক্ষামন্ত্রী   বরিশালে যুবদলের উদ্যোগে মাছের পোনা অবমুক্তকরণ কর্মসুচি অনুষ্ঠিত   বরিশালে বাসচাপায় কাতার প্রবাসী নিহত   বর্ণিল আয়োজনে চাঁদপাশা হাইস্কুল ও কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীন বরণ অনুষ্ঠিত   ইজিবাইকের চাকায় ওড়না পেঁচিয়ে নারী পর্যটকের মৃত্যু   ‘এই জার্সিটাই ছিল আমার জীবন, এত ভালোবাসার জন্য ধন্যবাদ’   কিশোর অপরাধ প্রতিরোধে রাজনীতিবীদদের ইতিবাচক ভুমিকা জরুরী   বরিশালে শ্রমিকদল নেতা রাজ্জাক সরদার আর নেই, শোকে স্তব্ধ ২নং কাশিপুর   রোহিঙ্গাদের চিরকাল বাস্তুচ্যুত রাখতে চায় না বাংলাদেশ : প্রধানমন্ত্রী   বাঁশির সুরে তুমুল জনপ্রিয় শেখ সোলায়মান এবার নিয়ে এলেন ‘মানব জীবন’   বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনারের দায়িত্ব গ্রহণ করলেন ডিআইজি আবু রায়হান সালেহ্   পাঁচ দেশি মাছে মিলল মাইক্রোপ্লাস্টিক, সবচেয়ে বেশি কই মাছে   গণঅভ্যুত্থানের চেতনায় এগিয়ে চলছে দেশ-তথ্য ও সম্প্রচার মন্ত্রী   চাঁদপাশা হাইস্কুল ও কলেজে যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত   জুলাই গণঅভ্যুত্থানের মহানায়ক দেশের গণতন্ত্রকামী জনগণ: প্রধানমন্ত্রী তারেক রহমান   গ্যাস সরবরাহ নিয়ে সুখবর দিলো কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন