যাত্রীসহ বগি ফেলে ছেড়ে গেল ট্রেন - দৈনিক বরিশাল ২৪ দৈনিক বরিশাল ২৪যাত্রীসহ বগি ফেলে ছেড়ে গেল ট্রেন - দৈনিক বরিশাল ২৪

প্রকাশিতঃ জুলাই ০৪, ২০২২ ২:১২ অপরাহ্ণ
A- A A+ Print

যাত্রীসহ বগি ফেলে ছেড়ে গেল ট্রেন

৫২

অনলাইন নিউজঃরাজধানীর কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে যাত্রীবোঝাই একটি বগি রেখেই ছেড়ে গেছে ট্রেন।

পঞ্চগড়গামী একতা এক্সপ্রেস নামে ট্রেনটি সোমবার (৪ জুলাই) বেলা সাড়ে ১১টার দিকে স্টেশন ছাড়ে।

জানা গেছে, ট্রেনটির ‘ট’ নম্বর বগিতে আগে থেকেই ত্রুটি থাকায় সেটি মূল ট্রেনের শেষে রাখা হয়। ফলে অনেক যাত্রী বগি বাতিলের তথ্য না জেনেই সেখানে উঠে পড়ে। ওই বগির জন্য ১০৫ জন টিকিট কেটেছিলেন। ‌কর্তৃপক্ষ বলছে, বগি বাতিলের বিষয়টি সকালেই জানিয়ে দেওয়া হয়। যারা বিষয়টি আগে থেকেই জেনেছেন, তাদের অনেকেই অন্য বগিতে উঠেছেন।

তবে যাত্রীদের অভিযোগ, ট্রেন ছাড়ার শেষ সময়ে বগি বাতিলের বিষয়ে জানতে পারেন তারা। তার আগে ওই বগিতে সবাই উঠে পড়েন। ট্রেন চলে যাওয়ার পরে জানতে পারেন বগিটি যাবে না। কর্তৃপক্ষ এখন তাদেরকে টিকিটের টাকাও ফেরত নিতে বলছে।

এ বিষয়ে কমলাপুর রেলওয়ে স্টেশন ম্যানেজার মাসুদ সারওয়ার বলেন, গিয়ার সংশ্লিষ্ট সমস্যা থাকায় দুর্ঘটনা এড়াতে বগিটির রেখে দেওয়া হয়। যাত্রীদের অন্য বগিতে পাঠানোর জন্য অতিরিক্ত বগি ছিল না। যাত্রীদের টিকিটের টাকা ফেরত নিতে বলেছি।

তিনি বলেন, আমাদের কাছে আজকে অল্টারনেটিভ বগি নেই। আশা করছি, কালকে থেকে কোনো কোচ এমন হলে রিপ্লেস ছাড়া যাবে না।সূত্রঃআরটিভিঅনলাইন

দৈনিক বরিশাল ২৪

যাত্রীসহ বগি ফেলে ছেড়ে গেল ট্রেন

সোমবার, জুলাই ৪, ২০২২ ২:১২ অপরাহ্ণ

প্রকাশক: মোসাম্মাৎ মনোয়ারা বেগম। সম্পাদক মন্ডলীর সভাপতি: ইঞ্জিনিয়ার জিহাদ রানা। সম্পাদক : শামিম আহমেদ যুগ্ন-সম্পাদক : মো:মনিরুজ্জামান। প্রধান উপদেষ্টা: মোসাম্মৎ তাহমিনা খান বার্তা সম্পাদক : মো: শহিদুল ইসলাম ।
প্রধান কার্যালয় : রশিদ প্লাজা,৪র্থ তলা,সদর রোড,বরিশাল।
সম্পাদক: 01711970223 বার্তা বিভাগ: 01764- 631157
ইমেল: sohelahamed2447@gmail.com
  ইতিহাস গড়ে নকআউটে কেপ ভার্দে   সব শিক্ষাপ্রতিষ্ঠানে মোবাইল নিষিদ্ধ করে চিঠি জারি উপজেলা প্রশাসনের   ইতিহাস গড়া সাফল্যে ইকুয়েডরে সরকারি ছুটি ঘোষণা   জুমার নামাজে ইমামতি করে প্রশংসায় ভাসছেন ইউএনও   জার্মানিকে হটিয়ে ফের বিশ্বকাপে রেকর্ড ব্রাজিলের, ধারে কাছে নেই বাকিরা   বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল   ফিফা প্রীতি ম্যাচে সান ম্যারিনোকে হারিয়ে বাংলাদেশের জয়   ‘মানুষকে সহযোগিতার ব্যাপারে আমি এত দলাদলি পছন্দ করিনা’   পদোন্নতি পেয়ে বারিশালের যুবদল নেতা তছলিম উদ্দিন কেন্দ্রীয় সংসদের সহ-সভাপতি নির্বাচিত   বিএম স্কুলের এডহক কমিটির সভাপতি হলেন মীর জাহিদুল কবির   বর্ষীয়ান নেতা তোফায়েল আহমেদ মারা গেছেন   বরিশালে শতবর্ষী পদ্মপুকুরের প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে পারছেনা দর্শনার্থীরা   শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী আজ   চট্টগ্রামে পতেঙ্গা সমুদ্রসৈকতে দর্শনার্থীদের উপচে পড়া ভিড়   বাবুগঞ্জে দরিদ্র পরিবারের পাশে চাঁদপাশা সমিতির সদস্যরা   দেশবাসীকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী   বহুল আলোচিত ‘ডোনাল্ড ট্রাম্প’ ফেরত যাচ্ছে নারায়ণগঞ্জের খামারে   তীব্র গরমে জনজীবনে স্বস্তির বার্তা নিয়ে এলো বৃষ্টি, অব্যাহত থাকতে পারে ঈদের দিনে   ‘মাধ্যমিক, উচ্চমাধ্যমিক ও স্নাতক শিক্ষার্থীরা পাচ্ছেন ৪, ৬ ও ৮ হাজার টাকা সহায়তা’   পটুয়াখালীর শ্রেষ্ঠ পারফর্মার ডিবি অফিসার নির্বাচিত মেহেদী হাসান