যেভাবে করোনামুক্ত রাখবেন আপনার স্মার্টফোন - দৈনিক বরিশাল ২৪ দৈনিক বরিশাল ২৪যেভাবে করোনামুক্ত রাখবেন আপনার স্মার্টফোন - দৈনিক বরিশাল ২৪

প্রকাশিতঃ মার্চ ২৪, ২০২০ ১২:৪০ পূর্বাহ্ণ
A- A A+ Print

যেভাবে করোনামুক্ত রাখবেন আপনার স্মার্টফোন

৫৭

অনলাইন নিউজঃ চীনের উহান থেকে শুরু । এরপর বিশ্বের বিভিন্ন দেশের ব্যাপকভাবে ছড়িয়ে পড়ছে করোনা ভাইরাস। চিকিৎসা বিজ্ঞান বলছে, মানবদেহে ১৪ দিন সুপ্ত থাকতে পারে এই ভাইরাস। আর বাতাসে নয় বরং সমতলের সঙ্গে লেগে থাকে এই করোনা ভাইরাস। এ জন্য চিকিৎসকরা পরামর্শ দিচ্ছে বেশি বেশি হাত ধোঁয়ার। তবে হাত থেকে ভাইরাসের জীবাণু পরিষ্কার করা গেলেও করোনার শঙ্কা থেকেই যাচ্ছে আপনার ব্যবহৃত স্মার্টফোনে। গবেষণা বলছে, প্লাস্টিক, লোহা, গ্লাসে নয়দিন জীবিত থাকতে পারে করোনা ভাইরাস। আর তাই স্মার্টফোন কিভাবে করোনামুক্ত রাখা যায় এটি এখন একটি বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে।

এই বিষয়ে আইফোন নির্মাতা প্রতিষ্ঠান অ্যাপল ইতিমধ্যে জানিয়ে দিয়েছে, ৭০ শতাংশ অ্যালকোহল ব্যবহার করে পরিষ্কার করতে হবে তাদের স্মার্টফোন। সেই সঙ্গে ব্লিচিং পাউডার ব্যবহার করতেও নিষেধ করে দিয়েছে অ্যাপল। এছাড়া কোন কিছুতে ডুবিয়ে ফোন পরিষ্কার করতেও বারণ করেছে বিশ্বের অন্যতম জনপ্রিয় স্মার্টফোন নির্মাতা প্রতিষ্ঠান অ্যাপল।

এদিকে আরেকটি জনপ্রিয় স্মার্টফোন নির্মাতা প্রতিষ্ঠান স্যামসাং আবার ফোন পরিষ্কার করার জন্য অ্যালকোহল ব্যবহার না করার পরামর্শ দিয়েছে। তারা জীবাণু ধ্বংসের জন্য ইউভি-সি লাইট নামের একটি বিশেষ যন্ত্র ব্যবহার করার জন্য পরামর্শ দিয়েছে। এ বিষয়ে স্যামসাংয়ের পক্ষ থেকে বলা হয়, কোন ঝাঁজাল ক্যামিকেল দিয়ে ফোন পরিষ্কার করা যাবেনা।

ইতিমধ্যে স্যামসাং বিশ্বের বিভিন্ন দেশে ফোন পরিষ্কার করার সেবা চালু করার ঘোষণা দিয়েছে। ইতিমধ্যে বিশ্বের ১৯টি দেশে এই কার্যক্রম চলছে বলে জানিয়েছে স্যামসাং। যা সামনের দিনগুলোতে বিশ্বের বিভিন্ন দেশে আরো বাড়ানো হবে বলে কোম্পানিটির পক্ষ থেকে জানানো হয়েছে।

এদিকে করোনা ভাইরাসমুক্ত থাকতে অনেক বিশেষজ্ঞই হেডফোন ব্যবহার করার জন্য পরামর্শ দিয়েছেন। পাশপাশি কোন জনসমাগমপূর্ণ জায়গায় স্মার্টফোন বের না করা এবং কোথাও না রাখার পরামর্শও দিয়েছেন বিশেষজ্ঞরা ।

দৈনিক বরিশাল ২৪

যেভাবে করোনামুক্ত রাখবেন আপনার স্মার্টফোন

মঙ্গলবার, মার্চ ২৪, ২০২০ ১২:৪০ পূর্বাহ্ণ

প্রকাশক: মোসাম্মাৎ মনোয়ারা বেগম। সম্পাদক মন্ডলীর সভাপতি: ইঞ্জিনিয়ার জিহাদ রানা। সম্পাদক : শামিম আহমেদ যুগ্ন-সম্পাদক : মো:মনিরুজ্জামান। প্রধান উপদেষ্টা: মোসাম্মৎ তাহমিনা খান বার্তা সম্পাদক : মো: শহিদুল ইসলাম ।
প্রধান কার্যালয় : রশিদ প্লাজা,৪র্থ তলা,সদর রোড,বরিশাল।
সম্পাদক: 01711970223 বার্তা বিভাগ: 01764- 631157
ইমেল: sohelahamed2447@gmail.com
  ৭ নভেম্বর: বাংলাদেশের নিজের পথ খুঁজে নেওয়ার দিন   বরিশালের জনপ্রিয় কবি ফরিদ উদ্দিনের ‘চন্দ্রদ্বীপ’   মেয়েদের জমি লিখে দেওয়ায় ৮০ বছরের বৃদ্ধের ঘরে তালা   ছেলেদের স্পর্শে আপত্তি, মেয়েদের ক্ষেত্রে ছাড়? সামাজিক বৈষম্যের চিত্র   এনসিপি থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন   সন্ধ্যার পর শিক্ষার্থীদের রাস্তায় পেলে গ্রেপ্তার উপযুক্ত কারণ দেখাতে না পারলে অভিভাবকদেরও জবাবদিহির আওতায় আনা হবে : ডিআইজি আবদুল কুদ্দুছ চৌধুরী   এইচএসসির সাপ্লিমেন্টারি পরীক্ষার তারিখ ঘোষণা, শুরু হতে পারে ২ ডিসেম্বর   বরিশাল প্রেসক্লাবের নতুন সদস্য পদ পেলেন ১১ সাংবাদিক   হালিশহর মডেল স্কুলের ম্যানেজিং কমিটির নতুন সভাপতি জাকের হোসেন সম্পাদক আশ্রাফ আলী   বার্ষিক পরীক্ষার ফল প্রকাশের দিনই শিক্ষার্থীরা পাবে নতুন বই: শিক্ষামন্ত্রী   বরিশালে যুবদলের উদ্যোগে মাছের পোনা অবমুক্তকরণ কর্মসুচি অনুষ্ঠিত   বরিশালে বাসচাপায় কাতার প্রবাসী নিহত   বর্ণিল আয়োজনে চাঁদপাশা হাইস্কুল ও কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীন বরণ অনুষ্ঠিত   ইজিবাইকের চাকায় ওড়না পেঁচিয়ে নারী পর্যটকের মৃত্যু   ‘এই জার্সিটাই ছিল আমার জীবন, এত ভালোবাসার জন্য ধন্যবাদ’   কিশোর অপরাধ প্রতিরোধে রাজনীতিবীদদের ইতিবাচক ভুমিকা জরুরী   বরিশালে শ্রমিকদল নেতা রাজ্জাক সরদার আর নেই, শোকে স্তব্ধ ২নং কাশিপুর   রোহিঙ্গাদের চিরকাল বাস্তুচ্যুত রাখতে চায় না বাংলাদেশ : প্রধানমন্ত্রী   বাঁশির সুরে তুমুল জনপ্রিয় শেখ সোলায়মান এবার নিয়ে এলেন ‘মানব জীবন’   বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনারের দায়িত্ব গ্রহণ করলেন ডিআইজি আবু রায়হান সালেহ্