যোগদানের ৪ দিনের মাথায় টাকাসহ আটক সাবরেজিস্ট্রার - দৈনিক বরিশাল ২৪ দৈনিক বরিশাল ২৪যোগদানের ৪ দিনের মাথায় টাকাসহ আটক সাবরেজিস্ট্রার - দৈনিক বরিশাল ২৪

প্রকাশিতঃ নভেম্বর ০৭, ২০১৯ ৬:৪২ অপরাহ্ণ
A- A A+ Print

যোগদানের ৪ দিনের মাথায় টাকাসহ আটক সাবরেজিস্ট্রার

৭০

অনলাইন নিউজঃ গত রোববার বিকেলে কুষ্টিয়া সদর সাবরেজিস্ট্রার কার্যালয়ে সাবরেজিস্ট্রার হিসেবে যোগ দেন সুব্রত কুমার সিংহ। আর আজ বৃহস্পতিবার দুপুরে অবৈধ টাকার অভিযোগ এনে তাঁকে হাতেনাতে আটক করে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

দুদকের দাবি, অফিস সহকারী রফিকুল ইসলাম তাঁকে (সুব্রত) টাকা হস্তান্তরের সময় হাতেনাতে ধরা হয়। তাঁদের কাছ থেকে অবৈধ ১ লাখ ৪ হাজার ৪০০ টাকা পাওয়া গেছে।

দুর্নীতি দমন কমিশন (দুদক) কুষ্টিয়ার উপপরিচালক মো. জাকারিয়ার নেতৃত্বে দুদকের একটি দল এ অভিযান চালায়। তবে অবৈধ টাকার বিষয়ে গণমাধ্যম কর্মীদের কাছে কোনো কথা বলেননি সাবরেজিস্ট্রার সুব্রত কুমার।

দুদক সূত্র জানায়, গোপন তথ্য ছিল, বিভিন্ন গ্রাহক বা দলিল গ্রহীতার কাছ থেকে অতিরিক্ত টাকা নেওয়া হয়। এ ব্যাপারে খোঁজ খবর নেওয়া হয়। পরে নিশ্চিত হওয়া যায় সাব রেজিস্ট্রার তাঁর কার্যালয়ের অন্যান্য কর্মচারীদের মাধ্যমে এ টাকা নিয়ে থাকেন।

বিষয়টি কমিশনকে জানানোর পর অভিযান চালানোর অনুমতি দেয়। আজ দুপুরে সাব রেজিস্ট্রার সুব্রত কুমার সিংহকে তার কার্যালয়ের খাস কামরায় টাকা হস্তান্তর করছিলেন অফিস সহকারী রফিকুল ইসলাম। এ সময় তাদের হাতেনাতে ধরা হয়। পরে তাঁদের দুদক কার্যালয়ে নেওয়া হয়। এ সময় সেখানে ডেপুটি নেজারাত এবিএম আরিফুল ইসলাম ও কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসির উদ্দিন উপস্থিত ছিলেন।

সদর সাবরেজিস্ট্রার কার্যালয় সূত্র জানায়, ২০১৮ সালের ৮ অক্টোবর সদর সাবরেজিস্ট্রার নূর মোহাম্মদ খুন হওয়ার পর থেকে দীর্ঘদিন ধরে সাব রেজিস্ট্রার পদটি খালি ছিল। এক মাস আগে সুব্রত কুমার সিংহ যোগদানের অনুমিত পান। গত রোববার বিকেল চারটায় তিনি যোগদান করেন। এর আগে সপ্তাহে এই কার্যালয়ে গড়ে তিন দিন জমি রেজিস্ট্রির কাজ হতো। এই কর্মকর্তা যোগদানের পর থেকে প্রতিদিনই জমি রেজিস্ট্রি কাজ হচ্ছিল। অবৈধ টাকার বিষয়ে কার্যালয়ের অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীরা কিছুই বলতে পারেননি।

দুদক কার্যালয়ের উপপরিচালক মো. জাকারিয়া বলেন, কমিশনের সঙ্গে কথা বলে আটক দুজনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

দৈনিক বরিশাল ২৪

যোগদানের ৪ দিনের মাথায় টাকাসহ আটক সাবরেজিস্ট্রার

বৃহস্পতিবার, নভেম্বর ৭, ২০১৯ ৬:৪২ অপরাহ্ণ

প্রকাশক: মোসাম্মাৎ মনোয়ারা বেগম। সম্পাদক মন্ডলীর সভাপতি: ইঞ্জিনিয়ার জিহাদ রানা। সম্পাদক : শামিম আহমেদ যুগ্ন-সম্পাদক : মো:মনিরুজ্জামান। প্রধান উপদেষ্টা: মোসাম্মৎ তাহমিনা খান বার্তা সম্পাদক : মো: শহিদুল ইসলাম ।
প্রধান কার্যালয় : রশিদ প্লাজা,৪র্থ তলা,সদর রোড,বরিশাল।
সম্পাদক: 01711970223 বার্তা বিভাগ: 01764- 631157
ইমেল: sohelahamed2447@gmail.com
  ৭ নভেম্বর: বাংলাদেশের নিজের পথ খুঁজে নেওয়ার দিন   বরিশালের জনপ্রিয় কবি ফরিদ উদ্দিনের ‘চন্দ্রদ্বীপ’   মেয়েদের জমি লিখে দেওয়ায় ৮০ বছরের বৃদ্ধের ঘরে তালা   ছেলেদের স্পর্শে আপত্তি, মেয়েদের ক্ষেত্রে ছাড়? সামাজিক বৈষম্যের চিত্র   এনসিপি থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন   সন্ধ্যার পর শিক্ষার্থীদের রাস্তায় পেলে গ্রেপ্তার উপযুক্ত কারণ দেখাতে না পারলে অভিভাবকদেরও জবাবদিহির আওতায় আনা হবে : ডিআইজি আবদুল কুদ্দুছ চৌধুরী   এইচএসসির সাপ্লিমেন্টারি পরীক্ষার তারিখ ঘোষণা, শুরু হতে পারে ২ ডিসেম্বর   বরিশাল প্রেসক্লাবের নতুন সদস্য পদ পেলেন ১১ সাংবাদিক   হালিশহর মডেল স্কুলের ম্যানেজিং কমিটির নতুন সভাপতি জাকের হোসেন সম্পাদক আশ্রাফ আলী   বার্ষিক পরীক্ষার ফল প্রকাশের দিনই শিক্ষার্থীরা পাবে নতুন বই: শিক্ষামন্ত্রী   বরিশালে যুবদলের উদ্যোগে মাছের পোনা অবমুক্তকরণ কর্মসুচি অনুষ্ঠিত   বরিশালে বাসচাপায় কাতার প্রবাসী নিহত   বর্ণিল আয়োজনে চাঁদপাশা হাইস্কুল ও কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীন বরণ অনুষ্ঠিত   ইজিবাইকের চাকায় ওড়না পেঁচিয়ে নারী পর্যটকের মৃত্যু   ‘এই জার্সিটাই ছিল আমার জীবন, এত ভালোবাসার জন্য ধন্যবাদ’   কিশোর অপরাধ প্রতিরোধে রাজনীতিবীদদের ইতিবাচক ভুমিকা জরুরী   বরিশালে শ্রমিকদল নেতা রাজ্জাক সরদার আর নেই, শোকে স্তব্ধ ২নং কাশিপুর   রোহিঙ্গাদের চিরকাল বাস্তুচ্যুত রাখতে চায় না বাংলাদেশ : প্রধানমন্ত্রী   বাঁশির সুরে তুমুল জনপ্রিয় শেখ সোলায়মান এবার নিয়ে এলেন ‘মানব জীবন’   বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনারের দায়িত্ব গ্রহণ করলেন ডিআইজি আবু রায়হান সালেহ্