রাতের ঘুম নষ্ট করে যে খাবার - দৈনিক বরিশাল ২৪ দৈনিক বরিশাল ২৪রাতের ঘুম নষ্ট করে যে খাবার - দৈনিক বরিশাল ২৪

প্রকাশিতঃ অক্টোবর ১২, ২০১৯ ৪:০৪ পূর্বাহ্ণ
A- A A+ Print

রাতের ঘুম নষ্ট করে যে খাবার

৬৪

লাইফ স্টাইল:ঘুম মানে কিন্তু অলস সময় পার করা নয়। ঘুম মানে বিশ্রাম। পরবর্তী কাজগুলো স্বাচ্ছন্দে করার জন্য নিজেকে প্রস্তুত করা হয় ঘুমের মাধ্যমে। ঘুম পর্যাপ্ত না হলে মেজাজ খিটখিটে, শরীর খারাপ হবে। প্রতিদিন অন্তত ছয়-সাত ঘণ্টা ঘুম ভীষণ জরুরি। এর কম সময় ঘুম আপনাকে দ্রুতই অসুস্থ করে তুলবে।

কিন্তু চাইলেও সব সময় নির্বিঘ্নে ঘুমানো সম্ভব হয় না। ঘড়ির কাঁটা এগিয়ে চলে অথচ দু’চোখের পাতা এক হয় না। এর জন্য অনেকটাই দায়ী আপনার প্রতিদিনের খাবার। হয়তো আপনি অজান্তেই এমনসব খাবার খাচ্ছেন যা কিনা দূর থেকেই ঘুমকে বিদায় করে দিচ্ছে, আপনার কাছেও ঘেঁষতে দিচ্ছে না।

তাই খাবার খাওয়ার ক্ষেত্রে একটু সচেতন হতে হবে। বিশেষ করে রাতের খাবারটা যেন ঘুমের সহায়ক হয়, সেদিকে নজর রাখবেন। চলুন জেনে নেয়া যাক কোন খাবারগুলো আপনার ঘুম না আসার জন্য দায়ী-

Ghum

অতিরিক্ত মশলাযুক্ত খাবার: বেশি বেশি মশলাদার খাবার খেতে পছন্দ করেন? অথচ এই খাবার দ্রুত হজম হয় না এবং আপনার পেটে গ্যাসের সমস্যা নিয়ে আসে। তাই নির্বিঘ্ন ঘুম চাইলে রাতে অতিরিক্ত মশলাযুক্ত খাবার এড়িয়ে চলুন।

গ্রিন টি: গ্রিন টি-এর নানা উপকারের কথা এতদিন শুনেছেন। এবার শুনুন এর একটি অপকারী দিক। ঘুমের আগে যদি আপনি এককাপ গ্রিন টি খান তবে আর দেখতে হবে না। সেই রাতে আপনাকে না ঘুমিয়েই কাটাতে হবে। এর জন্য দায়ী গ্রিন টিতে থাকা রাসায়নিক উপাদান। তাই রাতে গ্রিন টি খাওয়া থেকে বিরত থাকুন।

Ghum

কফি: কফির রয়েছে অসংখ্য উপকারিতা। এক মগ গরম কফি মুহূর্তেই আপনার মাথাব্যথা দূর করতে পারে। তবে ঘুমে আগে কফি খেলে বা সারাদিনে অতিরিক্ত কফি খেলে তা আপনার ঘুমের বারোটা বাজাবে। কফির অ্যাসিডিক উপাদান আপনার মস্তিষ্ককে সজাগ রেখে ঘুম তাড়িয়ে দিয়ে থাকে।

Ghum

ফাস্টফুড: ফাস্টফুড দ্রুত ক্ষুধা মেটায় ঠিকই কিন্তু কখনোই এটি আপনার শরীরের জন্য উপকারী নয়। উচ্চ চর্বিযুক্ত এসব খাবার পেটে এসিড তৈরির পাশাপাশি শরীরে জ্বালাপোড়ার কারণ হয়ে দাঁড়ায়। যা ঘুম না আসার জন্য দায়ী। তাই ফাস্টফুড এড়িয়ে চলার চেষ্টা করুন।

Ghum

কোমল পানীয়: কোমল পানীয় নামে কোমল হলেও এর কাজ কিন্তু অতোটা কোমল নয়। বরং এটি পেটে যাওয়া মানেই তা আমাদের শরীরের কোনো না কোনো ক্ষতি করতে প্রস্তুত। এটি আমাদের শরীরে রক্ত চলাচল বাধাগ্রস্ত করে। কোমল পানীয়র অতিরিক্ত চিনি এবং গ্যাসীয় কম্পাউন্ড ঘুমের সাইকেল এবং ঘুমের উদ্রেক করা হরমোনের উৎপাদন বাধাগ্রস্ত করে থাকে।

Ghum

আইসক্রিম: আইসক্রিম খেতে কে না ভালোবাসে! কিন্তু এই বস্তুটিও আপনার ঘুম তাড়াতে যথেষ্ট। কারণ আইসক্রিমে হাই ফ্যাট আর প্রচুর চিনি থাকে। সহজে হজম হয় না আইসক্রিম। এটি আপনার ওজন বৃদ্ধিরও কারণ। তাই ঘুমাতে যাওয়ার আগে আইসক্রিম বা মিষ্টি জাতীয় খাবার এড়িয়ে চলুন।

Ghum

চকলেট: যত মজার খাবারই হোক, ঘুমের আগে চকলেট একদমই নয়। কারণ আইসক্রিমের মতো চকলেটও ঘুমের জন্য ক্ষতিকর। ডার্ক চকলেটে ক্যাফেইন থাকে, তাই ঘুমের আগে এটি খেলে ঘুম আসতে দেরি হবেই।

Ghum

চিনি: বিভিন্ন রকম খাবারে প্রসেস করা যেসব চিনি ব্যবহার করা হয় তা রক্তে মিশে দ্রুত শক্তি সরবরাহ করে ঠিকই কিন্তু এর কার্যকারিতাও খুব দ্রুত শেষ হয়। যে কারণে রাতে ঘুম ভেঙে যাওয়া খুব স্বাভাবিক ব্যাপার।

Ghum

মিষ্টি: খাওয়ার পরে পাতে একটু মিষ্টি না হলে কি চলে! এই অভ্যাস দুপুর পর্যন্ত ঠিক আছে। কিন্তু আপনার যদি রাতেও এমন অভ্যাস থাকে তবে তা আজই বাদ দিন। কারণ এতে রক্তে শর্করার মাত্রা বেড়ে গিয়ে শরীরে শিথিলতা আসে, ওজনও বাড়ে দ্রুত। আর ঘুম? তাকে তো তাড়িয়েই ছাড়ে!

নিয়মিত সুনিদ্রা চাইলে এই খাবারগুলো অন্তত রাতের খাবারের তালিকা থেকে সরান। পরিমিত পুষ্টিকর খাবার খান। আর তাতেই আপনার ঘুম ভালো হবে। মেজাজও থাকবে ঝরঝরে। আরেকটি কথা, ঘুমাতে যাওয়ার অন্তত দুই-তিন ঘণ্টা আগেই রাতের খাবারটা সেরে নিন। এটিও আপনার ঘুমকে সুন্দর করবে।

দৈনিক বরিশাল ২৪

রাতের ঘুম নষ্ট করে যে খাবার

শনিবার, অক্টোবর ১২, ২০১৯ ৪:০৪ পূর্বাহ্ণ

প্রকাশক: মোসাম্মাৎ মনোয়ারা বেগম। সম্পাদক মন্ডলীর সভাপতি: ইঞ্জিনিয়ার জিহাদ রানা। সম্পাদক : শামিম আহমেদ যুগ্ন-সম্পাদক : মো:মনিরুজ্জামান। প্রধান উপদেষ্টা: মোসাম্মৎ তাহমিনা খান বার্তা সম্পাদক : মো: শহিদুল ইসলাম ।
প্রধান কার্যালয় : রশিদ প্লাজা,৪র্থ তলা,সদর রোড,বরিশাল।
সম্পাদক: 01711970223 বার্তা বিভাগ: 01764- 631157
ইমেল: sohelahamed2447@gmail.com
  চাঁদপাশা হাইস্কুল ও কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে রচনা প্রতিযোগিতা ও আলোচনা সভা অনুষ্ঠিত   তারেক রহমানের নেতৃত্বে নয়াপল্টন থেকে বিএনপির ‘সার্বভৌমত্ব র‍্যালি’   সাংবাদিকদের প্রতিবাদে চট্টগ্রামের অ্যাওয়ার্ড অনুষ্ঠান থেকে বাদ পরীমনি   ৭ নভেম্বর স্বাধীন বাংলাদেশের ইতিহাসের ম্যাগনা কার্টা: প্রধানমন্ত্রী   ৭ নভেম্বর: বাংলাদেশের নিজের পথ খুঁজে নেওয়ার দিন   বরিশালের জনপ্রিয় কবি ফরিদ উদ্দিনের ‘চন্দ্রদ্বীপ’   মেয়েদের জমি লিখে দেওয়ায় ৮০ বছরের বৃদ্ধের ঘরে তালা   ছেলেদের স্পর্শে আপত্তি, মেয়েদের ক্ষেত্রে ছাড়? সামাজিক বৈষম্যের চিত্র   এনসিপি থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন   সন্ধ্যার পর শিক্ষার্থীদের রাস্তায় পেলে গ্রেপ্তার উপযুক্ত কারণ দেখাতে না পারলে অভিভাবকদেরও জবাবদিহির আওতায় আনা হবে : ডিআইজি আবদুল কুদ্দুছ চৌধুরী   এইচএসসির সাপ্লিমেন্টারি পরীক্ষার তারিখ ঘোষণা, শুরু হতে পারে ২ ডিসেম্বর   বরিশাল প্রেসক্লাবের নতুন সদস্য পদ পেলেন ১১ সাংবাদিক   হালিশহর মডেল স্কুলের ম্যানেজিং কমিটির নতুন সভাপতি জাকের হোসেন সম্পাদক আশ্রাফ আলী   বার্ষিক পরীক্ষার ফল প্রকাশের দিনই শিক্ষার্থীরা পাবে নতুন বই: শিক্ষামন্ত্রী   বরিশালে যুবদলের উদ্যোগে মাছের পোনা অবমুক্তকরণ কর্মসুচি অনুষ্ঠিত   বরিশালে বাসচাপায় কাতার প্রবাসী নিহত   বর্ণিল আয়োজনে চাঁদপাশা হাইস্কুল ও কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীন বরণ অনুষ্ঠিত   ইজিবাইকের চাকায় ওড়না পেঁচিয়ে নারী পর্যটকের মৃত্যু   ‘এই জার্সিটাই ছিল আমার জীবন, এত ভালোবাসার জন্য ধন্যবাদ’   কিশোর অপরাধ প্রতিরোধে রাজনীতিবীদদের ইতিবাচক ভুমিকা জরুরী