রাতে সাইকেল চালিয়ে আগুন নেভাতে গেলেন ইউএনও - দৈনিক বরিশাল ২৪ দৈনিক বরিশাল ২৪রাতে সাইকেল চালিয়ে আগুন নেভাতে গেলেন ইউএনও - দৈনিক বরিশাল ২৪

প্রকাশিতঃ মার্চ ২৯, ২০২০ ১:৩৪ পূর্বাহ্ণ
A- A A+ Print

রাতে সাইকেল চালিয়ে আগুন নেভাতে গেলেন ইউএনও

৬২

অনলাইন নিউজঃ শনিবার রাত ৪টার দিকে হঠাৎ আগুন লাগে কিশোরগঞ্জের হোসেনপুরের মাধখলা চৌরাস্তা বাজারে। ওই বাজারে কারো কাছে ফায়ার সার্ভিসের ফোন নম্বর ছিল না। পরে লোকজন ফোন দেন উপজেলা চেয়ারম্যানকে। উপজেলা চেয়ারম্যান আবার ফোনে খবরটি জানান ইউএনও শেখ মহিউদ্দিনকে।

ঘটনাটি ফায়ার সার্ভিসকে জানিয়ে যখন ঘটনাস্থলে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন ঠিক তখনই মনে হল গাড়ির ড্রাইভারকে এই মুহূর্তে পাওয়া যাবে না। আর কিছু না ভেবে বাসার কেয়ারটেকারকে সঙ্গে নিয়ে সাইকেল চালিয়ে অন্ধকারের মধ্যেই রওনা দেন তিনি।

চার কিলোমিটার পথ পাড়ি দিয়ে ঘটনাস্থলে গিয়ে দেখেন ফায়ার সার্ভিসের লোকজন কাজ শুরু করেছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ইউএনও ঘটনাস্থলে গিয়ে বসে থাকেননি। এলাকাবাসীর সঙ্গে তিনিও আগুন নেভানোর কাজে হাত দেন। লোকজনকে সহযোগিতা করেন। ঘণ্টাখানিকের চেষ্টায় বাজারের আগুন নিয়ন্ত্রণে এলেও ততক্ষণে পুড়ে যায় পাঁচটি ব্যবসা প্রতিষ্ঠান। তবে রক্ষা পায় অনেক দোকানপাট।

করোনা আতঙ্ক অগ্রাহ্য করে রাতের অন্ধকারে সাইকেল চালিয়ে ঘটনাস্থলে যাওয়া, আগুন নেভানোর কাজে অংশ নেয়া ও মানুষের পাশে দাঁড়ানোর মানসিকতার জন্য ব্যাপকভাবে প্রশংসিত হয়েছেন ইউএনও শেখ মহিউদ্দিন।

মাধখলা গ্রামের নাদিম ভূঞা বলেন, রাতের বেলায় ইউএনও সাইকেলযোগে ঘটনাস্থলে এসে ব্যবসায়ীদের পাশে এভাবে দাঁড়াবেন তা ভাবতে পারেননি ব্যবসায়ীরা। আগুনের কারণে মন খারাপ হলেও ইউএনওর মহানুভবতায় মুগ্ধ হয়েছেন তারা।

উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ মহিউদ্দিন বলেন, ঘটনাটি উপজেলা চেয়ারম্যান মোহাম্মদ সোহেল ফোন করে আমাকে জানান। সঙ্গে সঙ্গেই ফায়ার সার্ভিসকে খবর দিয়ে ঘটনাস্থলে যাই। কিছুক্ষণের মধ্যেই গফরগাঁও ও কিশোরগঞ্জ ফায়ার সার্ভিসের ইউনিট গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

দৈনিক বরিশাল ২৪

রাতে সাইকেল চালিয়ে আগুন নেভাতে গেলেন ইউএনও

রবিবার, মার্চ ২৯, ২০২০ ১:৩৪ পূর্বাহ্ণ

প্রকাশক: মোসাম্মাৎ মনোয়ারা বেগম। সম্পাদক মন্ডলীর সভাপতি: ইঞ্জিনিয়ার জিহাদ রানা। সম্পাদক : শামিম আহমেদ যুগ্ন-সম্পাদক : মো:মনিরুজ্জামান। প্রধান উপদেষ্টা: মোসাম্মৎ তাহমিনা খান বার্তা সম্পাদক : মো: শহিদুল ইসলাম ।
প্রধান কার্যালয় : রশিদ প্লাজা,৪র্থ তলা,সদর রোড,বরিশাল।
সম্পাদক: 01711970223 বার্তা বিভাগ: 01764- 631157
ইমেল: sohelahamed2447@gmail.com
  ৭ নভেম্বর: বাংলাদেশের নিজের পথ খুঁজে নেওয়ার দিন   বরিশালের জনপ্রিয় কবি ফরিদ উদ্দিনের ‘চন্দ্রদ্বীপ’   মেয়েদের জমি লিখে দেওয়ায় ৮০ বছরের বৃদ্ধের ঘরে তালা   ছেলেদের স্পর্শে আপত্তি, মেয়েদের ক্ষেত্রে ছাড়? সামাজিক বৈষম্যের চিত্র   এনসিপি থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন   সন্ধ্যার পর শিক্ষার্থীদের রাস্তায় পেলে গ্রেপ্তার উপযুক্ত কারণ দেখাতে না পারলে অভিভাবকদেরও জবাবদিহির আওতায় আনা হবে : ডিআইজি আবদুল কুদ্দুছ চৌধুরী   এইচএসসির সাপ্লিমেন্টারি পরীক্ষার তারিখ ঘোষণা, শুরু হতে পারে ২ ডিসেম্বর   বরিশাল প্রেসক্লাবের নতুন সদস্য পদ পেলেন ১১ সাংবাদিক   হালিশহর মডেল স্কুলের ম্যানেজিং কমিটির নতুন সভাপতি জাকের হোসেন সম্পাদক আশ্রাফ আলী   বার্ষিক পরীক্ষার ফল প্রকাশের দিনই শিক্ষার্থীরা পাবে নতুন বই: শিক্ষামন্ত্রী   বরিশালে যুবদলের উদ্যোগে মাছের পোনা অবমুক্তকরণ কর্মসুচি অনুষ্ঠিত   বরিশালে বাসচাপায় কাতার প্রবাসী নিহত   বর্ণিল আয়োজনে চাঁদপাশা হাইস্কুল ও কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীন বরণ অনুষ্ঠিত   ইজিবাইকের চাকায় ওড়না পেঁচিয়ে নারী পর্যটকের মৃত্যু   ‘এই জার্সিটাই ছিল আমার জীবন, এত ভালোবাসার জন্য ধন্যবাদ’   কিশোর অপরাধ প্রতিরোধে রাজনীতিবীদদের ইতিবাচক ভুমিকা জরুরী   বরিশালে শ্রমিকদল নেতা রাজ্জাক সরদার আর নেই, শোকে স্তব্ধ ২নং কাশিপুর   রোহিঙ্গাদের চিরকাল বাস্তুচ্যুত রাখতে চায় না বাংলাদেশ : প্রধানমন্ত্রী   বাঁশির সুরে তুমুল জনপ্রিয় শেখ সোলায়মান এবার নিয়ে এলেন ‘মানব জীবন’   বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনারের দায়িত্ব গ্রহণ করলেন ডিআইজি আবু রায়হান সালেহ্