রাস্তায় লাঠি হাতে ছাত্রলীগকে মানুষ পছন্দ করেনি, অন্য কাউকেও দেখতে চায় নাঃ তাপস - দৈনিক বরিশাল ২৪ দৈনিক বরিশাল ২৪রাস্তায় লাঠি হাতে ছাত্রলীগকে মানুষ পছন্দ করেনি, অন্য কাউকেও দেখতে চায় নাঃ তাপস - দৈনিক বরিশাল ২৪

প্রকাশিতঃ আগস্ট ১৬, ২০২৪ ১১:৪৮ পূর্বাহ্ণ
A- A A+ Print

রাস্তায় লাঠি হাতে ছাত্রলীগকে মানুষ পছন্দ করেনি, অন্য কাউকেও দেখতে চায় নাঃ তাপস

১০১

সোহেল আহমেদঃ রাস্তায় লাঠি হাতে ছাত্রলীগকে মানুষ পছন্দ করেনি আর অন্য কাউকেও দেখতে চায় না বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যানের উপদেষ্ঠা ও বরিশাল মহানগর জাপার সদস্য সচিব ইকবাল হোসেন তাপস। আজ ১৬ আগস্ট শুক্রবার নিজের ফেসবুকে এক স্টাটাসের মাধ্যমে তিনি এ মন্তব্য করেন। এ বিষয়ে বিস্তারিত জানতে চাইলে দৈনিক বরিশাল২৪.কম-কে বলেন, আমি আজ ঢাকা ছেড়ে বরিশাল যাচ্ছিলাম। মাওয়া চেকপোষ্টে লাঠিসোঠা হাতে নিয়ে একদল যুবক গাড়ি তল্লাশী করছিলো। তবে তাদের উগ্রতা দেখে মনে হচ্ছে এরা ছাত্র নয়।

ইকবাল হোসেন তাপস বলেন, ছাত্ররা আমাদের দেশের সম্পদ, তাদের সততা, ন্যায়ের প্রতিষ্ঠায় ছাত্র জনতার ঐক্যবদ্ধ আন্দোলনে স্বৈরাচারের পতন হয়েছে। নতুন সরকার গঠিত হয়েছে। দেশের ক্লান্তিলগ্নে ছাত্ররা বাজার মনিটরিং, সড়কে আই শৃংখলা রক্ষায় প্রশংসনীয় ভূমিকা পালন করছে উল্লেখ করে তিনি বলেন, অতিরিক্ত কোন কিছুই ভালো নয়।

সাম্প্রতিক সময়ে গণমাধ্যমে আমরা দেখতে পাচ্ছি দেশের বিভিন্ন স্থানে নানা অযুহাতে মানুষ গণধোলাই এর শীকার হচ্ছে, ছাত্র পরিচয়ধারী নামক একদল যুবকদের কাছে সাধারণ মানুষ অপমান, অপদস্ত হচ্ছে যা কোনোভাবেই সমর্থন করা যায়  না। এটা এখনই বন্ধ হওয়া উচিত। ছাত্রদের এখন পড়ার টেবিলে মনোযোগ দেয়ার আহবান জানান বরিশালের জনপ্রিয় এই রাজনীতিক ইকবাল হোসেন তাপস।

দৈনিক বরিশাল ২৪

রাস্তায় লাঠি হাতে ছাত্রলীগকে মানুষ পছন্দ করেনি, অন্য কাউকেও দেখতে চায় নাঃ তাপস

শুক্রবার, আগস্ট ১৬, ২০২৪ ১১:৪৮ পূর্বাহ্ণ
১০১

সোহেল আহমেদঃ রাস্তায় লাঠি হাতে ছাত্রলীগকে মানুষ পছন্দ করেনি আর অন্য কাউকেও দেখতে চায় না বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যানের উপদেষ্ঠা ও বরিশাল মহানগর জাপার সদস্য সচিব ইকবাল হোসেন তাপস। আজ ১৬ আগস্ট শুক্রবার নিজের ফেসবুকে এক স্টাটাসের মাধ্যমে তিনি এ মন্তব্য করেন। এ বিষয়ে বিস্তারিত জানতে চাইলে দৈনিক বরিশাল২৪.কম-কে বলেন, আমি আজ ঢাকা ছেড়ে বরিশাল যাচ্ছিলাম। মাওয়া চেকপোষ্টে লাঠিসোঠা হাতে নিয়ে একদল যুবক গাড়ি তল্লাশী করছিলো। তবে তাদের উগ্রতা দেখে মনে হচ্ছে এরা ছাত্র নয়।

ইকবাল হোসেন তাপস বলেন, ছাত্ররা আমাদের দেশের সম্পদ, তাদের সততা, ন্যায়ের প্রতিষ্ঠায় ছাত্র জনতার ঐক্যবদ্ধ আন্দোলনে স্বৈরাচারের পতন হয়েছে। নতুন সরকার গঠিত হয়েছে। দেশের ক্লান্তিলগ্নে ছাত্ররা বাজার মনিটরিং, সড়কে আই শৃংখলা রক্ষায় প্রশংসনীয় ভূমিকা পালন করছে উল্লেখ করে তিনি বলেন, অতিরিক্ত কোন কিছুই ভালো নয়।

সাম্প্রতিক সময়ে গণমাধ্যমে আমরা দেখতে পাচ্ছি দেশের বিভিন্ন স্থানে নানা অযুহাতে মানুষ গণধোলাই এর শীকার হচ্ছে, ছাত্র পরিচয়ধারী নামক একদল যুবকদের কাছে সাধারণ মানুষ অপমান, অপদস্ত হচ্ছে যা কোনোভাবেই সমর্থন করা যায়  না। এটা এখনই বন্ধ হওয়া উচিত। ছাত্রদের এখন পড়ার টেবিলে মনোযোগ দেয়ার আহবান জানান বরিশালের জনপ্রিয় এই রাজনীতিক ইকবাল হোসেন তাপস।

প্রকাশক: মোসাম্মাৎ মনোয়ারা বেগম। সম্পাদক মন্ডলীর সভাপতি: ইঞ্জিনিয়ার জিহাদ রানা। সম্পাদক : শামিম আহমেদ যুগ্ন-সম্পাদক : মো:মনিরুজ্জামান। প্রধান উপদেষ্টা: মোসাম্মৎ তাহমিনা খান বার্তা সম্পাদক : মো: শহিদুল ইসলাম ।
প্রধান কার্যালয় : রশিদ প্লাজা,৪র্থ তলা,সদর রোড,বরিশাল।
সম্পাদক: 01711970223 বার্তা বিভাগ: 01764- 631157
ইমেল: sohelahamed2447@gmail.com
  বার্ষিক পরীক্ষার ফল প্রকাশের দিনই শিক্ষার্থীরা পাবে নতুন বই: শিক্ষামন্ত্রী   বরিশালে যুবদলের উদ্যোগে মাছের পোনা অবমুক্তকরণ কর্মসুচি অনুষ্ঠিত   বরিশালে বাসচাপায় কাতার প্রবাসী নিহত   বর্ণিল আয়োজনে চাঁদপাশা হাইস্কুল ও কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীন বরণ অনুষ্ঠিত   ইজিবাইকের চাকায় ওড়না পেঁচিয়ে নারী পর্যটকের মৃত্যু   ‘এই জার্সিটাই ছিল আমার জীবন, এত ভালোবাসার জন্য ধন্যবাদ’   কিশোর অপরাধ প্রতিরোধে রাজনীতিবীদদের ইতিবাচক ভুমিকা জরুরী   বরিশালে শ্রমিকদল নেতা রাজ্জাক সরদার আর নেই, শোকে স্তব্ধ ২নং কাশিপুর   রোহিঙ্গাদের চিরকাল বাস্তুচ্যুত রাখতে চায় না বাংলাদেশ : প্রধানমন্ত্রী   বাঁশির সুরে তুমুল জনপ্রিয় শেখ সোলায়মান এবার নিয়ে এলেন ‘মানব জীবন’   বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনারের দায়িত্ব গ্রহণ করলেন ডিআইজি আবু রায়হান সালেহ্   পাঁচ দেশি মাছে মিলল মাইক্রোপ্লাস্টিক, সবচেয়ে বেশি কই মাছে   গণঅভ্যুত্থানের চেতনায় এগিয়ে চলছে দেশ-তথ্য ও সম্প্রচার মন্ত্রী   চাঁদপাশা হাইস্কুল ও কলেজে যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত   জুলাই গণঅভ্যুত্থানের মহানায়ক দেশের গণতন্ত্রকামী জনগণ: প্রধানমন্ত্রী তারেক রহমান   গ্যাস সরবরাহ নিয়ে সুখবর দিলো কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন   চট্টগ্রামে থেমে থেমে বৃষ্টি, ভোগান্তিতে সাধারণ মানুষ   বরিশালে আস্থার নাম সমাজসেবার মানবিক মুখ সাজ্জাদ পারভেজ   জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী   ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থান দিবস আজ, দেশজুড়ে নানা কর্মসূচির আয়োজন