রিফাত হত্যা মামলায় অপ্রাপ্ত বয়স্ক ১৪ আসামীর বিপক্ষে রাষ্ট্রপক্ষের যুক্তিতর্ক শুরু - দৈনিক বরিশাল ২৪ দৈনিক বরিশাল ২৪রিফাত হত্যা মামলায় অপ্রাপ্ত বয়স্ক ১৪ আসামীর বিপক্ষে রাষ্ট্রপক্ষের যুক্তিতর্ক শুরু - দৈনিক বরিশাল ২৪

প্রকাশিতঃ অক্টোবর ০৫, ২০২০ ১১:২৫ অপরাহ্ণ
A- A A+ Print

রিফাত হত্যা মামলায় অপ্রাপ্ত বয়স্ক ১৪ আসামীর বিপক্ষে রাষ্ট্রপক্ষের যুক্তিতর্ক শুরু

১০৫
মংচিন থান,বরগুনা প্রতিনিধি : বরগুনার আলোচিত রিফাত শরীফ হত্যা মামলার অপ্রাপ্তবয়স্ক ১৪ আসামির বিরুদ্ধে যুক্তিতর্ক শুরু করেছে রাষ্ট্র পক্ষ। সোমবার সকাল সাড়ে ১০টায় শিশু আদালতের বিচারক মো. হাফিজুর রহমানের আদালতে যুক্তি তর্ক উপস্থাপন করেছেন রাষ্ট্রপক্ষের আইনজীবীরা। ধার্য তারিখ থাকায় বরগুনা কারাগারের শিশু ইউনিট থেকে ৬ আসামিকে আদালতে হাজির করা হয়। একই সঙ্গে জামিনে থাকা ৮ আসামি আদালতে হাজির হন।
আদালত সূত্রে জানা গেছে, বরগুনার আলোচিত রিফাত শরীফ হত্যা মামলার অপ্রাপ্তবয়স্ক ১৪ আসামির বিরুদ্ধে রাষ্ট্রপক্ষ যুক্তিতর্ক উপস্থাপন শুরু করে। আগামী বুধবার পর্যন্ত রাষ্ট্রপক্ষের আইনজীবীরা যুক্তিতর্ক উপস্থাপন করবেন।
চলতি বছরের ৮ জানুয়ারি শিশু আদালতের বিচারক মোঃ হাফিজুর রহমান অপ্রাপ্তবয়স্ক ১৪ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন।
এর আগে গত বছরের ১ সেপ্টেম্বর নিহত রিফাত শরীফের স্ত্রী আয়শা সিদ্দিকা মিন্নিকে অভিযুক্ত করে প্রাপ্তবয়স্ক ও অপ্রাপ্তবয়স্ক ২৪ জনের নামে পৃথক দুটি অভিযোগপত্র ম্যাজিস্ট্রেট আদালতে দাখিল করেন তদন্তকারী কর্মকর্তা। এর মধ্যে প্রাপ্তবয়স্ক ১০ জন এবং অপ্রাপ্তবয়স্ক ১৪ জন। অপর দিকে ৩০ সেপ্টেম্বর এই আলোচিত হত্যা মামলার প্রাপ্তবয়স্ক ১০ আসামির মধ্যে নিহত রিফাত শরীফের স্ত্রী আয়েশা সিদ্দিকা মিন্নিসহ পাঁচ জনকে মৃত্যুদণ্ড দিয়েছেন বরগুনা জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোঃ আছাদুজ্জামান। এ মামলায় অপর চার আসামির অভিযোগ প্রমাণিত না হওয়ায় আদালত তাদের খালাস দিয়েছেন ।
দণ্ডপ্রাপ্তরা বর্তমানে বরগুনা জেলা কারাগারে রয়েছেন ।
রাষ্ট্র পক্ষের বিশেষ পিপি মোস্তাফিজুর রহমান বাবুল বলেন, যুক্তিতর্কের প্রথম দিনে বাদির মামলা ও সাতজন আসামী দোষ স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন তা আদালতে উপস্থাপন করা হয়েছে। আমরা আশা করি এই মামলায় আমরা ন্যায়বিচার পাব। আসামী পক্ষের আইনজীবী মো: শাহজাহান বলেন, রাষ্ট্র পক্ষের যুক্তিতর্ক শেষ হলে আমরা যুক্তিতর্ক শুরু করবো। আমার দৃঢ় বিশ্বাস আমার আসামী আরিয়ান শ্রাবণ ন্যায় বিচার পাবে। রিফাত হত্যার সময় আমার আসামী পরীক্ষার হলে ছিল।
দৈনিক বরিশাল ২৪

রিফাত হত্যা মামলায় অপ্রাপ্ত বয়স্ক ১৪ আসামীর বিপক্ষে রাষ্ট্রপক্ষের যুক্তিতর্ক শুরু

সোমবার, অক্টোবর ৫, ২০২০ ১১:২৫ অপরাহ্ণ

প্রকাশক: মোসাম্মাৎ মনোয়ারা বেগম। সম্পাদক মন্ডলীর সভাপতি: ইঞ্জিনিয়ার জিহাদ রানা। সম্পাদক : শামিম আহমেদ যুগ্ন-সম্পাদক : মো:মনিরুজ্জামান। প্রধান উপদেষ্টা: মোসাম্মৎ তাহমিনা খান বার্তা সম্পাদক : মো: শহিদুল ইসলাম ।
প্রধান কার্যালয় : রশিদ প্লাজা,৪র্থ তলা,সদর রোড,বরিশাল।
সম্পাদক: 01711970223 বার্তা বিভাগ: 01764- 631157
ইমেল: sohelahamed2447@gmail.com
  সন্ধ্যার পর শিক্ষার্থীদের রাস্তায় পেলে গ্রেপ্তার উপযুক্ত কারণ দেখাতে না পারলে অভিভাবকদেরও জবাবদিহির আওতায় আনা হবে : ডিআইজি আবদুল কুদ্দুছ চৌধুরী   এইচএসসির সাপ্লিমেন্টারি পরীক্ষার তারিখ ঘোষণা, শুরু হতে পারে ২ ডিসেম্বর   বরিশাল প্রেসক্লাবের নতুন সদস্য পদ পেলেন ১১ সাংবাদিক   হালিশহর মডেল স্কুলের ম্যানেজিং কমিটির নতুন সভাপতি জাকের হোসেন সম্পাদক আশ্রাফ আলী   বার্ষিক পরীক্ষার ফল প্রকাশের দিনই শিক্ষার্থীরা পাবে নতুন বই: শিক্ষামন্ত্রী   বরিশালে যুবদলের উদ্যোগে মাছের পোনা অবমুক্তকরণ কর্মসুচি অনুষ্ঠিত   বরিশালে বাসচাপায় কাতার প্রবাসী নিহত   বর্ণিল আয়োজনে চাঁদপাশা হাইস্কুল ও কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীন বরণ অনুষ্ঠিত   ইজিবাইকের চাকায় ওড়না পেঁচিয়ে নারী পর্যটকের মৃত্যু   ‘এই জার্সিটাই ছিল আমার জীবন, এত ভালোবাসার জন্য ধন্যবাদ’   কিশোর অপরাধ প্রতিরোধে রাজনীতিবীদদের ইতিবাচক ভুমিকা জরুরী   বরিশালে শ্রমিকদল নেতা রাজ্জাক সরদার আর নেই, শোকে স্তব্ধ ২নং কাশিপুর   রোহিঙ্গাদের চিরকাল বাস্তুচ্যুত রাখতে চায় না বাংলাদেশ : প্রধানমন্ত্রী   বাঁশির সুরে তুমুল জনপ্রিয় শেখ সোলায়মান এবার নিয়ে এলেন ‘মানব জীবন’   বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনারের দায়িত্ব গ্রহণ করলেন ডিআইজি আবু রায়হান সালেহ্   পাঁচ দেশি মাছে মিলল মাইক্রোপ্লাস্টিক, সবচেয়ে বেশি কই মাছে   গণঅভ্যুত্থানের চেতনায় এগিয়ে চলছে দেশ-তথ্য ও সম্প্রচার মন্ত্রী   চাঁদপাশা হাইস্কুল ও কলেজে যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত   জুলাই গণঅভ্যুত্থানের মহানায়ক দেশের গণতন্ত্রকামী জনগণ: প্রধানমন্ত্রী তারেক রহমান   গ্যাস সরবরাহ নিয়ে সুখবর দিলো কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন