লোহাগড়ায় বাল্য বিবাহের অভিযোগে বরকে কারাদন্ড
মোস্তফা কামাল, নড়াইল প্রতিনিধি: নড়াইলের লোহাগড়ায় বাল্য বিবাহের অপরাধে বরকে এক মাসের কারাদন্ড এবং কণ্যার মাকে ১০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। গতকাল বৃহস্পতিবার বিকেলে লোহাগড়া উপজেলা সহকারী কমিশনার(ভূমি) ও ভ্রাম্যমান আদালতের বিচারক রাখী ব্যানাজ্যি এ আদেশ দেন।
সাজা প্রাপ্তরা হলে উপজেলার চরশামুকখোলা গ্রামের সামাদ শেখের ছেলে বর শিমুল শেখকে এক মাসের কারাদ- এবং একই গ্রামের আজমাল হোসেনের কণ্যাকে বাল্য বিবাহ দেয়ার অপরাধে তার মা ফাতেমা বেগমকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। পরে কণ্যা রাবেয়া খানমকে তার মায়ের জিম্মায় দেয়া হয়।
ভ্রাম্যমান আদালত সূত্রে জানাগেছে, নড়াইলের লোহাগড়া উপজেলার চরশামুকখোলা গ্রামের সামাদ শেখের ছেলে বর শিমুল শেখের সাথে একই এলাকার আজমাল হোসেনের কণ্যা রাবেয়া খানমকে সম্প্রতি বাল্য বিবাহ দিছে এমন সংবাদের ভিত্তিতে একাধিবার অভিযান চালায় উপজেলা প্রশাসন।
বৃহস্পতিবার বিকেলে লোহাগড়া উপজেলা সহকারী কমিশনার(ভূমি) রাখী ব্যানাজ্যি পুনরায় অভিযান পরিচালনা করে মেয়েকে বাল্য বিবাহ দেয়ার বিষয়টি নিশ্চিত হয়ে বর শিমুল শেখকে এক মাসের কারাদ- এবং কণ্যার মাকে ১০ হাজার টাকা জরিমানা আদেশ দেন ভ্রাম্যমান আদালতের বিচারক। পরে কণ্যা রাবেয়া খানমকে তার মায়ের জিম্মায় দেয়া হয়।
লোহাগড়া উপজেলা সহকারী কমিশনার(ভূমি) ও ভ্রাম্যমান আদালতের বিচারক রাখী ব্যানাজ্যি ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।












