শার্শায় সাড়ে ৭২ কেজি স্বর্ণ চোরাচালান মামলায় ভারতীয় নাগরিকসহ ছয়জন জড়িত - দৈনিক বরিশাল ২৪ দৈনিক বরিশাল ২৪শার্শায় সাড়ে ৭২ কেজি স্বর্ণ চোরাচালান মামলায় ভারতীয় নাগরিকসহ ছয়জন জড়িত - দৈনিক বরিশাল ২৪

প্রকাশিতঃ জুন ২৫, ২০২০ ১১:০৩ অপরাহ্ণ
A- A A+ Print

শার্শায় সাড়ে ৭২ কেজি স্বর্ণ চোরাচালান মামলায় ভারতীয় নাগরিকসহ ছয়জন জড়িত

৬৩

ফারুক হাসান,বেনাপোল, প্রতিনিধি: যশোরের শার্শার শিকারপুর সীমান্তে সাড়ে ৭২ কেজি স্বর্ণ চোরাচালান মামলায় আটক মজিবর রহমান আদালতে যশোর আমুলি আদালতে স্বীকারোক্তিমুলুক জবানবন্দি দিয়েছে। মামলায় এক ভারতীয় নাগরিকসহ ছয়জন জড়িত বলে জানিয়েছেন।

যশোর জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক সাইফুদ্দীন হোসাইন আসামির জবানবন্দি গ্রহণ শেষে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন।

মজিবর রহমান শার্শার নারকেলবাড়িয়া গ্রামের ছেপতার আলীর ছেলে। মজিবার রহমান জানিয়েছেন, তার বাড়ি থেকে ভারতের সীমান্ত দেখা যায়।

ভারতীয় লোকজনের সাথে তাদের কথাবার্তা হয়। ২০১৮ সালের আগস্ট মাসে ভারতের গাংলে গ্রামের লিদুর সাথে তার কথা হয়েছিল। সেদিন সে তার বাড়িতে একদিনের জন্য কয়েকটি ব্যাগ রাখার প্রস্তাব দিয়েছিল। এ জন্য সে তাকে দুই হাজার টাকা দিতে চেয়েছিল।

এরপর গোকর্ণ গ্রামের রানা এসে একটা ব্যাগ রেখে যায়। পরদিন রানাসহ চারজন লোক মোটরসাইকেলে এসে আরও তিনটি ব্যাগ তাদের বাড়িতে রাখে। এদিন সন্ধ্যায় মহিউদ্দিন, তোজাম্মেল, জাহিদুল ও লিদু ওই ব্যাগ নিয়ে ভারতের দিকে রওনা হয়। পথে বিজিবি ধাওয়া করে মহিউদ্দিন আটক করে এবং তিনিসহ অন্যরা ব্যাগ ফেলে পালিয়ে গিয়েছিল।কুয়াকাটা নিউজের সাথে থাকুন।

জানা যায়, ২০১৮ সালের ৯ আগস্ট রাতে শার্শার নারকেলবাড়িয়া সীমান্তের কাছে বিজিবি সদস্যরা ধাওয়া করে দুইজন স্বর্ণ পাচারকারীকে আটক ও তাদের কাছে থাকা ব্যাগ থেকে ৭২ কেজি ৪৫০ গ্রাম স্বর্ণের বার উদ্ধার করা হয়।

এ ব্যাপারে বিজিবি’র হাবিলদার মুকুল হোসেন আটক দুইজনসহ অপরিচিত ব্যক্তিদের আসামি করে শার্শা থানায় মামলা দায়ের করে। মামলাটি প্রথমে থানা পুলিশ পরে ঢাকা সিআইডি পুলিশ তদন্তের দায়িত্ব পায়। তদন্তকালে ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে মজিবরকে মঙ্গলবার শহর থেকে আটক করে
সিআইড পুলিশ।

গতকাল ২৪শে জুন বুধবার তাকে আদালতে সোপর্দ করা হলে স্বর্ণ পাচারের সাথে জড়িত থাকার কথা স্বীকার করে আদালতে ওই জবানবন্দি দিয়েছে।

দৈনিক বরিশাল ২৪

শার্শায় সাড়ে ৭২ কেজি স্বর্ণ চোরাচালান মামলায় ভারতীয় নাগরিকসহ ছয়জন জড়িত

বৃহস্পতিবার, জুন ২৫, ২০২০ ১১:০৩ অপরাহ্ণ

প্রকাশক: মোসাম্মাৎ মনোয়ারা বেগম। সম্পাদক মন্ডলীর সভাপতি: ইঞ্জিনিয়ার জিহাদ রানা। সম্পাদক : শামিম আহমেদ যুগ্ন-সম্পাদক : মো:মনিরুজ্জামান। প্রধান উপদেষ্টা: মোসাম্মৎ তাহমিনা খান বার্তা সম্পাদক : মো: শহিদুল ইসলাম ।
প্রধান কার্যালয় : রশিদ প্লাজা,৪র্থ তলা,সদর রোড,বরিশাল।
সম্পাদক: 01711970223 বার্তা বিভাগ: 01764- 631157
ইমেল: sohelahamed2447@gmail.com
  সন্ধ্যার পর শিক্ষার্থীদের রাস্তায় পেলে গ্রেপ্তার উপযুক্ত কারণ দেখাতে না পারলে অভিভাবকদেরও জবাবদিহির আওতায় আনা হবে : ডিআইজি আবদুল কুদ্দুছ চৌধুরী   এইচএসসির সাপ্লিমেন্টারি পরীক্ষার তারিখ ঘোষণা, শুরু হতে পারে ২ ডিসেম্বর   বরিশাল প্রেসক্লাবের নতুন সদস্য পদ পেলেন ১১ সাংবাদিক   হালিশহর মডেল স্কুলের ম্যানেজিং কমিটির নতুন সভাপতি জাকের হোসেন সম্পাদক আশ্রাফ আলী   বার্ষিক পরীক্ষার ফল প্রকাশের দিনই শিক্ষার্থীরা পাবে নতুন বই: শিক্ষামন্ত্রী   বরিশালে যুবদলের উদ্যোগে মাছের পোনা অবমুক্তকরণ কর্মসুচি অনুষ্ঠিত   বরিশালে বাসচাপায় কাতার প্রবাসী নিহত   বর্ণিল আয়োজনে চাঁদপাশা হাইস্কুল ও কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীন বরণ অনুষ্ঠিত   ইজিবাইকের চাকায় ওড়না পেঁচিয়ে নারী পর্যটকের মৃত্যু   ‘এই জার্সিটাই ছিল আমার জীবন, এত ভালোবাসার জন্য ধন্যবাদ’   কিশোর অপরাধ প্রতিরোধে রাজনীতিবীদদের ইতিবাচক ভুমিকা জরুরী   বরিশালে শ্রমিকদল নেতা রাজ্জাক সরদার আর নেই, শোকে স্তব্ধ ২নং কাশিপুর   রোহিঙ্গাদের চিরকাল বাস্তুচ্যুত রাখতে চায় না বাংলাদেশ : প্রধানমন্ত্রী   বাঁশির সুরে তুমুল জনপ্রিয় শেখ সোলায়মান এবার নিয়ে এলেন ‘মানব জীবন’   বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনারের দায়িত্ব গ্রহণ করলেন ডিআইজি আবু রায়হান সালেহ্   পাঁচ দেশি মাছে মিলল মাইক্রোপ্লাস্টিক, সবচেয়ে বেশি কই মাছে   গণঅভ্যুত্থানের চেতনায় এগিয়ে চলছে দেশ-তথ্য ও সম্প্রচার মন্ত্রী   চাঁদপাশা হাইস্কুল ও কলেজে যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত   জুলাই গণঅভ্যুত্থানের মহানায়ক দেশের গণতন্ত্রকামী জনগণ: প্রধানমন্ত্রী তারেক রহমান   গ্যাস সরবরাহ নিয়ে সুখবর দিলো কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন