শিক্ষার্থীদের ঘরের কাজে বাবা-মাকে সহযোগিতা আহবান করলেন ইউএনও - দৈনিক বরিশাল ২৪ দৈনিক বরিশাল ২৪শিক্ষার্থীদের ঘরের কাজে বাবা-মাকে সহযোগিতা আহবান করলেন ইউএনও - দৈনিক বরিশাল ২৪

প্রকাশিতঃ মে ০৩, ২০২০ ৪:২৫ পূর্বাহ্ণ
A- A A+ Print

শিক্ষার্থীদের ঘরের কাজে বাবা-মাকে সহযোগিতা আহবান করলেন ইউএনও

৮৭

সোহেল আহমেদ: চলমান করোনা ভাইরাসে বিশ্বেরমত বাংলাদেশেও দিশেহারা হয়ে পরেছে কর্মব্যস্ত সাধারন মানুষ। লকডাউনে বিচ্ছিন্ন এক একটি অঞ্চল, বিচ্ছিন্ন যোগাযোগ ব্যবস্থা। অনেক দিন ধরেই বন্ধ রয়েছে দেশের শিক্ষাপ্রতিষ্ঠান। এ অবস্থায় সরকার মানুষের নিরাপত্তায় নানামুখী পদক্ষেপ নিয়েছে। শিক্ষার্থীদের পড়াশুনায় ক্ষতি না হয় সেজন্য টেলিভিশনের মাধ্যমে মাল্টিমিডিয়া ক্লাসের ব্যাবস্থাও করেছে। তবে অপেক্ষাকৃত গ্রামগঞ্জের শিক্ষার্থীরা অনেকটাই এই ক্লাস সম্পর্কে কম অবগত বলে ধারনা করা হচ্ছে। বিষয়টি অনুধাবন করতে পেরে নিজের অফিসিয়াল ফেসবুকে শিক্ষার্থীদের টেলিভিশনের ক্লাসগুলো দেখার আহবান জানিয়েছেন বরিশালের মেহেন্দীগঞ্জের জনপ্রিয় উপজেলা নির্বাহী পিজুস চন্দ্র দে। একই সাথে তিনি পড়াশুনার পাশাপাশি শিক্ষার্থীদের বাবা-মাকে ঘরের কাজে সহযোগীতা করার উপরও গুরুত্বারোপ করেন। নিচে পাঠকদের জন্য তার লেখাটি হুবহুব তুলে ধরা হলো:

সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ,
শুভেচ্ছা জেনো। আশা করি ভালো আছো৷
তোমরা জানো, সারা বিশ্বের মতো মহামারী করোনা ভাইরাস (কোভিড-১৯) আমাদের প্রিয় মাতৃভূমিতেও ছড়িয়ে পড়েছে। এ ভাইরাসের সংক্রমণ রোধে আমাদের প্রিয় প্রধানমন্ত্রী নানাবিধ কার্যকরী পদক্ষেপ গ্রহণ করেছেন৷ আর এজন্যেই তোমাদের শিক্ষা প্রতিষ্ঠান দীর্ঘদিন ধরে বন্ধ রয়েছে।

করোনা একটি সংক্রামক ভাইরাস যা কোন আক্রান্ত ব্যক্তির হাঁচি, কাঁশির মাধ্যমে ছড়িয়ে পড়ে। তাই এই সময়ে তোমাদেরকে অবশ্যই নিজ নিজ বাড়িতে খুব সাবধানে থাকতে হবে। বারবার সাবান দিয়ে কমপক্ষে ২০ সেকেন্ড ধরে হাত ধোয়ার অভ্যাস করতে হবে। নিশ্চয়ই আমাদের সকলের সচেতনতা আর মহান স্রষ্টার কৃপায় আমরা অতি দ্রুত এ বিপদ থেকে মুক্তি পাবো।

তোমাদের পড়াশুনার যেন কোন ক্ষতি না হয় সেজন্য সদাশয় সরকার টিভিতে সংসদ বাংলাদেশ চ্যানেলে “আমার ঘরে আমার স্কুল” ও “ঘরে বসে শিখি” নামে দুইটি চমৎকার প্রোগ্রাম চালু করেছেন৷ নিশ্চয়ই তোমরা এই প্রোগ্রামের মাধ্যমে বিষয়ভিত্তিক পাঠদান কার্যক্রম উপভোগ করতে পারছো। মনে রাখবে, তোমরাই আমাদের ভবিষ্যৎ। তাই নিজেদের উপযুক্ত মানুষরূপে গড়ে উঠতে হবে। আর নিজেকে উপযুক্তরুপে গড়ে তুলতে হলে লেখাপড়ার কোন বিকল্প নেই৷ তাই এই সুযোগে ঘরে বসে নিজের পড়াশুনাটা চালিয়ে যেতে হবে। পাঠ্যবইয়ের পাশাপাশি দেশ বিদেশের বিভিন্ন গল্প, উপন্যাস, জীবনী, বিজ্ঞান ও ইতিহাসভিত্তিক বই পড়তে পারো। মুক্তিযুদ্ধের ইতিহাস ও নিজের দেশ সম্পর্কে জানতে হবে। ঘরের কাজে বাবা-মাকে সহযোগিতা করতে হবে৷ আশা করি অতি শীঘ্রই এই সংকট কেটে যাবে আর তোমরাও খুব তাড়াতাড়ি তোমাদের ক্লাসে ফিরতে পারবে।

আবার তোমরা দলবেঁধে স্কুলে যাবে, লেখাপড়া করবে, বিকেলে মাঠে প্রাণভরে খেলাধুলা করবে; শীঘ্রই তোমাদের কলকাকলীতে মুখরিত হবে বাংলাদেশের প্রতিটি ক্যাম্পাস, এই প্রত্যাশায় —

একজন অভিভাবক;

দৈনিক বরিশাল ২৪

শিক্ষার্থীদের ঘরের কাজে বাবা-মাকে সহযোগিতা আহবান করলেন ইউএনও

রবিবার, মে ৩, ২০২০ ৪:২৫ পূর্বাহ্ণ | আপডেটঃ অক্টোবর ০২, ২০২০ ২:৫৮ পূর্বাহ্ণ

প্রকাশক: মোসাম্মাৎ মনোয়ারা বেগম। সম্পাদক মন্ডলীর সভাপতি: ইঞ্জিনিয়ার জিহাদ রানা। সম্পাদক : শামিম আহমেদ যুগ্ন-সম্পাদক : মো:মনিরুজ্জামান। প্রধান উপদেষ্টা: মোসাম্মৎ তাহমিনা খান বার্তা সম্পাদক : মো: শহিদুল ইসলাম ।
প্রধান কার্যালয় : রশিদ প্লাজা,৪র্থ তলা,সদর রোড,বরিশাল।
সম্পাদক: 01711970223 বার্তা বিভাগ: 01764- 631157
ইমেল: sohelahamed2447@gmail.com
  ৭ নভেম্বর: বাংলাদেশের নিজের পথ খুঁজে নেওয়ার দিন   বরিশালের জনপ্রিয় কবি ফরিদ উদ্দিনের ‘চন্দ্রদ্বীপ’   মেয়েদের জমি লিখে দেওয়ায় ৮০ বছরের বৃদ্ধের ঘরে তালা   ছেলেদের স্পর্শে আপত্তি, মেয়েদের ক্ষেত্রে ছাড়? সামাজিক বৈষম্যের চিত্র   এনসিপি থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন   সন্ধ্যার পর শিক্ষার্থীদের রাস্তায় পেলে গ্রেপ্তার উপযুক্ত কারণ দেখাতে না পারলে অভিভাবকদেরও জবাবদিহির আওতায় আনা হবে : ডিআইজি আবদুল কুদ্দুছ চৌধুরী   এইচএসসির সাপ্লিমেন্টারি পরীক্ষার তারিখ ঘোষণা, শুরু হতে পারে ২ ডিসেম্বর   বরিশাল প্রেসক্লাবের নতুন সদস্য পদ পেলেন ১১ সাংবাদিক   হালিশহর মডেল স্কুলের ম্যানেজিং কমিটির নতুন সভাপতি জাকের হোসেন সম্পাদক আশ্রাফ আলী   বার্ষিক পরীক্ষার ফল প্রকাশের দিনই শিক্ষার্থীরা পাবে নতুন বই: শিক্ষামন্ত্রী   বরিশালে যুবদলের উদ্যোগে মাছের পোনা অবমুক্তকরণ কর্মসুচি অনুষ্ঠিত   বরিশালে বাসচাপায় কাতার প্রবাসী নিহত   বর্ণিল আয়োজনে চাঁদপাশা হাইস্কুল ও কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীন বরণ অনুষ্ঠিত   ইজিবাইকের চাকায় ওড়না পেঁচিয়ে নারী পর্যটকের মৃত্যু   ‘এই জার্সিটাই ছিল আমার জীবন, এত ভালোবাসার জন্য ধন্যবাদ’   কিশোর অপরাধ প্রতিরোধে রাজনীতিবীদদের ইতিবাচক ভুমিকা জরুরী   বরিশালে শ্রমিকদল নেতা রাজ্জাক সরদার আর নেই, শোকে স্তব্ধ ২নং কাশিপুর   রোহিঙ্গাদের চিরকাল বাস্তুচ্যুত রাখতে চায় না বাংলাদেশ : প্রধানমন্ত্রী   বাঁশির সুরে তুমুল জনপ্রিয় শেখ সোলায়মান এবার নিয়ে এলেন ‘মানব জীবন’   বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনারের দায়িত্ব গ্রহণ করলেন ডিআইজি আবু রায়হান সালেহ্