শিবগঞ্জে জীবনের ঝুঁকি নিয়ে দিনরাত দায়িত্ব পালন করছেন ওসি আতিকুল
কপোত নবী, চাঁপাইনবাবগঞ্জ : করোনা ভাইরাসের কারণে পুরো দেশ আজ লকডাউন অবস্থায় আছে। এক জেলা থেকে অন্য জেলায় গেলে বাধ্যতামূলক ১৪ দিন হোম কোয়ারান্টাইনে থাকতে হচ্ছে। এদের করোনা ভাইরাস আছে কিনা তার জন্য স্বাস্থ্যকর্মীরা নমুনা সংগ্রহ করে ল্যাবে পরীক্ষার জন্য নিয়ে যাবে। রিপোর্ট আসলেই তবে মুক্তি।
এ অবস্থায় চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার বিভিন্ন গ্রামে জেলার বাইরে থেকে আগতরা নিজনিজ গৃহে কোয়ারান্টাইনে আছেন। উপজেলা প্রশাসনসহ পুলিশ সার্বক্ষণিক কোয়ারান্টাইনে থাকা মানুষদের তদারকি করছেন।
বুধবার রাতে শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ ওসি (তদন্ত) মো. আতিকুল ইসলাম বাড়িবাড়ি গিয়ে কোয়ারান্টাইন এ থাকা ব্যক্তিদের খোঁজখবর নেন। এ সময় তিনি নিয়ম মেনে চলার অনুরোধও জানান।
ওসি আতিক জানান, করোনা ভাইরাস মোকাবেলায় শিবগঞ্জ পুলিশ দিনরাত অক্লান্ত পরিশ্রম করে দায়িত্ব পালন করছে। মানুষ তথা দেশকে বাঁচাতে সরকারের নির্দেশনা মোতাবেক পুলিশ কাজ করে যাবে। সকল শিবগঞ্জবাসীকে নিজনিজ বাড়িতে অবস্থান এবং সরকারের নির্দেশ মেনে চলার অনুরোধও জানান ওসি আতিকুল ইসলাম।–কপোত নবী।












