শিবগঞ্জে ফেনসিডিলসহ ২ জনকে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ
নিজস্ব প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ : চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার শাহবাজপুর ইউনিয়নের দক্ষিন চানপুর গ্রাম থেকে ৯০০ বোতল ফেন্সিডিলসহ ২ জনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা ডিবি পুলিশের একটি দল।
গ্রেপ্তারকৃতরা হচ্ছে, শিবগঞ্জ উপজেলার ভোলামারি চানপুর গ্রামের মৃত মঞ্জুরের ছেলে মো. মহসিন (৩৫) ও তেলকুপি গ্রামের মৃত বুদ্ধুর ছেলে রবু (৪৫)।
জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ ওসি আলহাজ্ব বাবুল উদ্দিন সরদার জানান, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার ভোর সাড়ে ৫ টার দিকে মাদকবিরোধী অভিযানটি পরিচালনা করা হয়।
তিনি আরো জানান, এসআই অনুপ কুমার সরকারসহ গোয়েন্দা শাখার সঙ্গীয় ফোর্স ঐ এলাকায় অভিযান পরিচালনা করে হাতেনাতে ৯০০ বোতল ফেনসিডিলসহ মহসিন ও রবুকে গ্রেপ্তার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা মাদক ব্যবসার সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছে। এ ঘটনায় শিবগঞ্জ থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
Attachments area












