শীতে মটরশুঁটি ডায়াবেটিস নিয়ন্ত্রণ করবে - দৈনিক বরিশাল ২৪ দৈনিক বরিশাল ২৪শীতে মটরশুঁটি ডায়াবেটিস নিয়ন্ত্রণ করবে - দৈনিক বরিশাল ২৪

প্রকাশিতঃ নভেম্বর ০৭, ২০১৯ ১:৫৮ অপরাহ্ণ
A- A A+ Print

শীতে মটরশুঁটি ডায়াবেটিস নিয়ন্ত্রণ করবে

৬১

লাইফস্টাইলঃ শীতের সবজি মটরশুঁটি সহজে পাওয়া যায় হাতের কাছে। আপনি জানেন কী? এই মটরশুঁটিতে রয়েছে অনেক ঔষধি গুণ। মটরশুঁটি নিয়ন্ত্রণে রাখতে পারে আপনার শরীরে রক্তশর্করার মাত্রা।

টাইপ-২ ডায়াবেটিস শরীরের রক্তে চিনির প্রক্রিয়াকে প্রভাবিত করে। এই অবস্থায় রোগীর শরীর ইনস্যুলিন হরমোন তৈরি করে না বা এটি ইনস্যুলিনের প্রভাবকে প্রতিরোধ করে। ফলে শরীরে রক্তের শর্করা নিয়ন্ত্রণে অক্ষম হয়ে যায়।

টাইপ-২ ডায়াবেটিসের কিছু লক্ষণ হলো অত্যধিক তেষ্টা পাওয়া, বারে বারে প্রস্রাব পাওয়া, ক্ষুধা, ক্লান্তি ও ঝাপসা দৃষ্টি দেখা। টাইপ-২ ডায়াবেটিস রোগীদের জন্য স্বাস্থ্যকর খাবার খাওয়া অত্যন্ত জরুরি, যা রক্তের শর্করার মাত্রা নিয়ন্ত্রণে রাখে।

সবুজ মটরশুঁটি ডায়াবেটিস আক্রান্তদের জন্য উপকারী। মটরশুঁটি শীতকালীন সবজি হলেও সারা বছর ধরেই পাওয়া যায়।

ডায়াবেটিসের জন্য সবুজ মটরশুঁটির উপকারিতা-

আসুন জেনে নিই টাইপ-২ ডায়াবেটিস রোগীদের জন্য সবুজ মটরশুঁটির উপকারিতা-

ক্যালোরি কম

মার্কিন যুক্তরাষ্ট্র কৃষি বিভাগের তথ্য অনুযায়ী, সবুজ মটরশুঁটির ১০০ গ্রাম অংশে কেবল ৮০ ক্যালোরি রয়েছে। ডায়াবেটিসের জন্য নিম্ন ক্যালোরি খাবার অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ টাইপ-২ ডায়াবেটিসের ঝুঁকি বেশি তাতে। ডায়াবেটিসের ওজন বৃদ্ধি রক্ত শর্করার মাত্রা নিয়ন্ত্রণকে আরও কঠিন করে তোলে।

পটাশিয়াম সমৃদ্ধ

পটাশিয়ামের অভাব হলে ডায়াবেটিসের ঝুঁকি বাড়ে। সবুজ মটরশুঁটির ১০০ গ্রামে ২৪৪ মিলিগ্রাম পটাশিয়াম, যা ডায়াবেটিসের জন্য ভালো।

প্রোটিন সমৃদ্ধ

ইউএসডিএ তথ্য অনুযায়ী, সবুজ মটরশুঁটির ১০০ গ্রাম অংশে ৫ গ্রাম প্রোটিন থাকে। প্রোটিন এমন একটি পুষ্টি, যা বারে বারে খিদে পাওয়া প্রতিরোধ করতে পারে।

ফাইবার সমৃদ্ধ

সবুজ মটরশুঁটির ১০০ গ্রাম অংশে ১৪ গ্রামের কার্বোহাইড্রেট রয়েছে, যার মধ্যে রয়েছে ৫ গ্রাম ফাইবার। ফাইবার সম্ভবত ডায়াবেটিসের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ পুষ্টি। এই পুষ্টি রক্ত শর্করার মাত্রা এবং রক্তচাপ নিয়ন্ত্রণে সাহায্য করে।

সূত্র: এনডিটিভি

দৈনিক বরিশাল ২৪

শীতে মটরশুঁটি ডায়াবেটিস নিয়ন্ত্রণ করবে

বৃহস্পতিবার, নভেম্বর ৭, ২০১৯ ১:৫৮ অপরাহ্ণ

প্রকাশক: মোসাম্মাৎ মনোয়ারা বেগম। সম্পাদক মন্ডলীর সভাপতি: ইঞ্জিনিয়ার জিহাদ রানা। সম্পাদক : শামিম আহমেদ যুগ্ন-সম্পাদক : মো:মনিরুজ্জামান। প্রধান উপদেষ্টা: মোসাম্মৎ তাহমিনা খান বার্তা সম্পাদক : মো: শহিদুল ইসলাম ।
প্রধান কার্যালয় : রশিদ প্লাজা,৪র্থ তলা,সদর রোড,বরিশাল।
সম্পাদক: 01711970223 বার্তা বিভাগ: 01764- 631157
ইমেল: sohelahamed2447@gmail.com
  ৭ নভেম্বর: বাংলাদেশের নিজের পথ খুঁজে নেওয়ার দিন   বরিশালের জনপ্রিয় কবি ফরিদ উদ্দিনের ‘চন্দ্রদ্বীপ’   মেয়েদের জমি লিখে দেওয়ায় ৮০ বছরের বৃদ্ধের ঘরে তালা   ছেলেদের স্পর্শে আপত্তি, মেয়েদের ক্ষেত্রে ছাড়? সামাজিক বৈষম্যের চিত্র   এনসিপি থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন   সন্ধ্যার পর শিক্ষার্থীদের রাস্তায় পেলে গ্রেপ্তার উপযুক্ত কারণ দেখাতে না পারলে অভিভাবকদেরও জবাবদিহির আওতায় আনা হবে : ডিআইজি আবদুল কুদ্দুছ চৌধুরী   এইচএসসির সাপ্লিমেন্টারি পরীক্ষার তারিখ ঘোষণা, শুরু হতে পারে ২ ডিসেম্বর   বরিশাল প্রেসক্লাবের নতুন সদস্য পদ পেলেন ১১ সাংবাদিক   হালিশহর মডেল স্কুলের ম্যানেজিং কমিটির নতুন সভাপতি জাকের হোসেন সম্পাদক আশ্রাফ আলী   বার্ষিক পরীক্ষার ফল প্রকাশের দিনই শিক্ষার্থীরা পাবে নতুন বই: শিক্ষামন্ত্রী   বরিশালে যুবদলের উদ্যোগে মাছের পোনা অবমুক্তকরণ কর্মসুচি অনুষ্ঠিত   বরিশালে বাসচাপায় কাতার প্রবাসী নিহত   বর্ণিল আয়োজনে চাঁদপাশা হাইস্কুল ও কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীন বরণ অনুষ্ঠিত   ইজিবাইকের চাকায় ওড়না পেঁচিয়ে নারী পর্যটকের মৃত্যু   ‘এই জার্সিটাই ছিল আমার জীবন, এত ভালোবাসার জন্য ধন্যবাদ’   কিশোর অপরাধ প্রতিরোধে রাজনীতিবীদদের ইতিবাচক ভুমিকা জরুরী   বরিশালে শ্রমিকদল নেতা রাজ্জাক সরদার আর নেই, শোকে স্তব্ধ ২নং কাশিপুর   রোহিঙ্গাদের চিরকাল বাস্তুচ্যুত রাখতে চায় না বাংলাদেশ : প্রধানমন্ত্রী   বাঁশির সুরে তুমুল জনপ্রিয় শেখ সোলায়মান এবার নিয়ে এলেন ‘মানব জীবন’   বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনারের দায়িত্ব গ্রহণ করলেন ডিআইজি আবু রায়হান সালেহ্