শুধু গণিত-বিজ্ঞান নয়, মানবিকতা শেখাতে হবে শিশুদের - দৈনিক বরিশাল ২৪ দৈনিক বরিশাল ২৪শুধু গণিত-বিজ্ঞান নয়, মানবিকতা শেখাতে হবে শিশুদের - দৈনিক বরিশাল ২৪

প্রকাশিতঃ জুন ৩০, ২০১৯ ৫:২২ অপরাহ্ণ
A- A A+ Print

শুধু গণিত-বিজ্ঞান নয়, মানবিকতা শেখাতে হবে শিশুদের

১০৩

অনলাইন নিউজ: শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, আমরা শুধু ভালো ফলাফলের দিকে বেশি নজর দিচ্ছি। মনোযোগ দিচ্ছি গণিত, ইংরেজি অথবা বিজ্ঞানের দিকে।

নৈতিকতার দিকে মনোযোগ দিচ্ছি না। শুধু গণিত-বিজ্ঞান নয়, মানবিকতা শেখাতে হবে শিশুদের।

তিনি বলেন, যে মানবতাবোধ, দেশপ্রেম, নৈতিকতাবোধ নিয়ে আমাদের শিশুদের বেড়ে ওঠার কথা, শিশুরা তা নিয়ে বেড়ে উঠছে না। আমাদের শিক্ষাব্যবস্থার পরিবর্তন দরকার।

শনিবার রাজধানীর ঢাকা ক্লাবে ‘ইনার হুইল ডিস্ট্রিক-৩২৮’ আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

অনুষ্ঠানে মাদকের বিষয়ে শিক্ষামন্ত্রী বলেন, সর্বগ্রাসী মাদকের কারণে সমাজে একধরনের অস্থিরতা কাজ করছে। মর্মান্তিক অপরাধ সংঘটিত হচ্ছে।

অনুষ্ঠানে ইনার হুইলের ২০১৯-২০ সেশনের নতুন কমিটি দায়িত্বভার গ্রহণ করা হয়। সংগঠনের নতুন চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিয়েছেন নাইমা সাখাওয়াত।

তিনি বলেন, ইনার হুইল সমাজের উন্নয়নে কাজ করে। বঞ্চিত ও দুস্থ মানুষের পাশে দাঁড়িয়ে তাদের সার্বিক সহায়তা করে।

চাঁদপুরের এই সংগঠনটি ভবিষ্যতে যাতে কল্যাণকর কাজে যুক্ত হতে পারে সে জন্য সবার সহায়তা কামনা করেন।এ সময় উপস্থিত ছিলেন শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তা ও ইনার হুইল ডিস্ট্রিক ৩২৮ সংগঠনের সদস্যরা।

দৈনিক বরিশাল ২৪

শুধু গণিত-বিজ্ঞান নয়, মানবিকতা শেখাতে হবে শিশুদের

রবিবার, জুন ৩০, ২০১৯ ৫:২২ অপরাহ্ণ

প্রকাশক: মোসাম্মাৎ মনোয়ারা বেগম। সম্পাদক মন্ডলীর সভাপতি: ইঞ্জিনিয়ার জিহাদ রানা। সম্পাদক : শামিম আহমেদ যুগ্ন-সম্পাদক : মো:মনিরুজ্জামান। প্রধান উপদেষ্টা: মোসাম্মৎ তাহমিনা খান বার্তা সম্পাদক : মো: শহিদুল ইসলাম ।
প্রধান কার্যালয় : রশিদ প্লাজা,৪র্থ তলা,সদর রোড,বরিশাল।
সম্পাদক: 01711970223 বার্তা বিভাগ: 01764- 631157
ইমেল: sohelahamed2447@gmail.com
  চাঁদপাশা হাইস্কুল ও কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে রচনা প্রতিযোগিতা ও আলোচনা সভা অনুষ্ঠিত   তারেক রহমানের নেতৃত্বে নয়াপল্টন থেকে বিএনপির ‘সার্বভৌমত্ব র‍্যালি’   সাংবাদিকদের প্রতিবাদে চট্টগ্রামের অ্যাওয়ার্ড অনুষ্ঠান থেকে বাদ পরীমনি   ৭ নভেম্বর স্বাধীন বাংলাদেশের ইতিহাসের ম্যাগনা কার্টা: প্রধানমন্ত্রী   ৭ নভেম্বর: বাংলাদেশের নিজের পথ খুঁজে নেওয়ার দিন   বরিশালের জনপ্রিয় কবি ফরিদ উদ্দিনের ‘চন্দ্রদ্বীপ’   মেয়েদের জমি লিখে দেওয়ায় ৮০ বছরের বৃদ্ধের ঘরে তালা   ছেলেদের স্পর্শে আপত্তি, মেয়েদের ক্ষেত্রে ছাড়? সামাজিক বৈষম্যের চিত্র   এনসিপি থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন   সন্ধ্যার পর শিক্ষার্থীদের রাস্তায় পেলে গ্রেপ্তার উপযুক্ত কারণ দেখাতে না পারলে অভিভাবকদেরও জবাবদিহির আওতায় আনা হবে : ডিআইজি আবদুল কুদ্দুছ চৌধুরী   এইচএসসির সাপ্লিমেন্টারি পরীক্ষার তারিখ ঘোষণা, শুরু হতে পারে ২ ডিসেম্বর   বরিশাল প্রেসক্লাবের নতুন সদস্য পদ পেলেন ১১ সাংবাদিক   হালিশহর মডেল স্কুলের ম্যানেজিং কমিটির নতুন সভাপতি জাকের হোসেন সম্পাদক আশ্রাফ আলী   বার্ষিক পরীক্ষার ফল প্রকাশের দিনই শিক্ষার্থীরা পাবে নতুন বই: শিক্ষামন্ত্রী   বরিশালে যুবদলের উদ্যোগে মাছের পোনা অবমুক্তকরণ কর্মসুচি অনুষ্ঠিত   বরিশালে বাসচাপায় কাতার প্রবাসী নিহত   বর্ণিল আয়োজনে চাঁদপাশা হাইস্কুল ও কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীন বরণ অনুষ্ঠিত   ইজিবাইকের চাকায় ওড়না পেঁচিয়ে নারী পর্যটকের মৃত্যু   ‘এই জার্সিটাই ছিল আমার জীবন, এত ভালোবাসার জন্য ধন্যবাদ’   কিশোর অপরাধ প্রতিরোধে রাজনীতিবীদদের ইতিবাচক ভুমিকা জরুরী