শেষবারের মতো নগর ভবনে খোকা - দৈনিক বরিশাল ২৪ দৈনিক বরিশাল ২৪শেষবারের মতো নগর ভবনে খোকা - দৈনিক বরিশাল ২৪

প্রকাশিতঃ নভেম্বর ০৭, ২০১৯ ৪:০৭ অপরাহ্ণ
A- A A+ Print

শেষবারের মতো নগর ভবনে খোকা

৮৪

অবিভক্ত ঢাকার সাবেক মেয়র শেষ বারের মতো ফিরেছিলেন নিজের কর্মস্থলে। তবে নিথর দেহে। নয়াপল্টনে বিএনপি’র দলীয় কার্যালয়ে জানাজা শেষে সাদেক হোসেন খোকার মরদেহ নেয়া হয় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে (ডিএসসিসি)। সেখানে কর্মী-সমর্থক শুভাকাঙ্খী ও অনুরাগীদের শেষ শ্রদ্ধায় সিক্ত হন বীর মুক্তিযোদ্ধা ও সাবেক এই নগরপিতা।

দুপুর ৩টার দিকে তাকে নেয়া হয় ডিএসসিসিতে। এ সময় নগর ভবনের সামনে হাজার হাজার মানুষ অংশ নেন সাদেক হোসেন খোকার নামাজে জানাজায়।

জানাজায় অংশ নিয়ে ডিএসসিসির মেয়র সাঈদ খোকন বলেন, প্রয়াত মেয়র শ্রদ্ধেয় সাদেক হোসেন খোকার যে আদর্শ সে আদর্শকে ধারণ করে আমরা এগিয়ে যাবো। সেইসঙ্গে তার আদর্শকে ধারণ করে দেশপ্রেমে এগিয়ে যাওয়ার জন্য সকলের কাছে অনুরোধ করবো। মহান মুক্তিযুদ্ধে এই বীর মুক্তিযুদ্ধার অবদান ভোলার নয়।

মেয়র বলেন, আমরা সবাই দোষগুণে মানুষ। আল্লাহ আমাদেরকে  সেভাবেই সৃষ্টি করেছেন। ওনার যদি কোনো ভুল ত্রুটি থেকে থাকে তাহলে সবাই তাকে ক্ষমা করে দেবেন।
নগর ভবন থেকে খোকার মরদেহ নেয়া হয়েছে তার গোপীবাগের বাসায়। সেখানে বাদ আসর শেষ জানাজা অনুষ্ঠিত হওয়ার পর জুরাইন কবরস্থানে মায়ের কবরেই সমাহিত করা হবে এই বীর মুক্তিযোদ্ধাকে।

দৈনিক বরিশাল ২৪

শেষবারের মতো নগর ভবনে খোকা

বৃহস্পতিবার, নভেম্বর ৭, ২০১৯ ৪:০৭ অপরাহ্ণ

প্রকাশক: মোসাম্মাৎ মনোয়ারা বেগম। সম্পাদক মন্ডলীর সভাপতি: ইঞ্জিনিয়ার জিহাদ রানা। সম্পাদক : শামিম আহমেদ যুগ্ন-সম্পাদক : মো:মনিরুজ্জামান। প্রধান উপদেষ্টা: মোসাম্মৎ তাহমিনা খান বার্তা সম্পাদক : মো: শহিদুল ইসলাম ।
প্রধান কার্যালয় : রশিদ প্লাজা,৪র্থ তলা,সদর রোড,বরিশাল।
সম্পাদক: 01711970223 বার্তা বিভাগ: 01764- 631157
ইমেল: sohelahamed2447@gmail.com
  বরিশাল প্রেসক্লাবের নতুন সদস্য পদ পেলেন ১১ সাংবাদিক   হালিশহর মডেল স্কুলের ম্যানেজিং কমিটির নতুন সভাপতি জাকের হোসেন সম্পাদক আশ্রাফ আলী   বার্ষিক পরীক্ষার ফল প্রকাশের দিনই শিক্ষার্থীরা পাবে নতুন বই: শিক্ষামন্ত্রী   বরিশালে যুবদলের উদ্যোগে মাছের পোনা অবমুক্তকরণ কর্মসুচি অনুষ্ঠিত   বরিশালে বাসচাপায় কাতার প্রবাসী নিহত   বর্ণিল আয়োজনে চাঁদপাশা হাইস্কুল ও কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীন বরণ অনুষ্ঠিত   ইজিবাইকের চাকায় ওড়না পেঁচিয়ে নারী পর্যটকের মৃত্যু   ‘এই জার্সিটাই ছিল আমার জীবন, এত ভালোবাসার জন্য ধন্যবাদ’   কিশোর অপরাধ প্রতিরোধে রাজনীতিবীদদের ইতিবাচক ভুমিকা জরুরী   বরিশালে শ্রমিকদল নেতা রাজ্জাক সরদার আর নেই, শোকে স্তব্ধ ২নং কাশিপুর   রোহিঙ্গাদের চিরকাল বাস্তুচ্যুত রাখতে চায় না বাংলাদেশ : প্রধানমন্ত্রী   বাঁশির সুরে তুমুল জনপ্রিয় শেখ সোলায়মান এবার নিয়ে এলেন ‘মানব জীবন’   বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনারের দায়িত্ব গ্রহণ করলেন ডিআইজি আবু রায়হান সালেহ্   পাঁচ দেশি মাছে মিলল মাইক্রোপ্লাস্টিক, সবচেয়ে বেশি কই মাছে   গণঅভ্যুত্থানের চেতনায় এগিয়ে চলছে দেশ-তথ্য ও সম্প্রচার মন্ত্রী   চাঁদপাশা হাইস্কুল ও কলেজে যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত   জুলাই গণঅভ্যুত্থানের মহানায়ক দেশের গণতন্ত্রকামী জনগণ: প্রধানমন্ত্রী তারেক রহমান   গ্যাস সরবরাহ নিয়ে সুখবর দিলো কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন   চট্টগ্রামে থেমে থেমে বৃষ্টি, ভোগান্তিতে সাধারণ মানুষ   বরিশালে আস্থার নাম সমাজসেবার মানবিক মুখ সাজ্জাদ পারভেজ