সন্তানসহ রাস্তায় অসহায় পরিবার,ঘরে তুলে দিলেন র্যাব কর্মকর্তা আনোয়ার
Photo Card
Preview

মো: ইবাদুর রহমান জাকির, নিজস্ব প্রতিনিধিঃ মোহাম্মদ নুরুল হক (৪৫) পেশায় একজন সিএনজি চালক। বাসাভাড়া পরিশোধ করতে না পারায় বাড়িওয়ালা তাকে সপরিবারে বের করে ঘরে তালা ঝুলিয়ে দিয়েছিলেন। এই করোনা পরিস্থিতিতে আয়-উপার্জন না থাকায় বাচ্চাদের মুখেই যেখানে নিয়মিত দুমুঠো ডালভাত তুলে দিতে পারছিলেন না অসহায় নুরুল। সেখানে বাসাভাড়া কোথায় থেকে দিবেন! এক মাসের ভাড়া বকেয়া হয়ে যায়। কিন্তু বাড়িওয়ালা তা মানবেন কেন!! কয়েকদিন ভাড়ার জন্য তাগাদা দিয়েও কাজ না হওয়ায় ঘরে সোজা তালা। এ চরম বিপর্যস্ত পরিবারটির সব কথা শুনে রাত্রিকালিন দ্বায়িত্বে থাকা শ্রীমঙ্গল র্যাব ক্যাম্পের অধিনায়ক এএসপি মো. আনোয়ার হোসেন শামীম বাড়ির মালিক বাচ্চু মিয়াকে বুঝিয়ে আবার তাকে ঘরে তুলে...
৮২
মো: ইবাদুর রহমান জাকির, নিজস্ব প্রতিনিধিঃ মোহাম্মদ নুরুল হক (৪৫) পেশায় একজন সিএনজি চালক। বাসাভাড়া পরিশোধ করতে না পারায় বাড়িওয়ালা তাকে সপরিবারে বের করে ঘরে তালা ঝুলিয়ে দিয়েছিলেন।
এই করোনা পরিস্থিতিতে আয়-উপার্জন না থাকায় বাচ্চাদের মুখেই যেখানে নিয়মিত দুমুঠো ডালভাত তুলে দিতে পারছিলেন না অসহায় নুরুল। সেখানে বাসাভাড়া কোথায় থেকে দিবেন! এক মাসের ভাড়া বকেয়া হয়ে যায়। কিন্তু বাড়িওয়ালা তা মানবেন কেন!! কয়েকদিন ভাড়ার জন্য তাগাদা দিয়েও কাজ না হওয়ায় ঘরে সোজা তালা।
এ চরম বিপর্যস্ত পরিবারটির সব কথা শুনে রাত্রিকালিন দ্বায়িত্বে থাকা শ্রীমঙ্গল র্যাব ক্যাম্পের অধিনায়ক এএসপি মো. আনোয়ার হোসেন শামীম বাড়ির মালিক বাচ্চু মিয়াকে বুঝিয়ে আবার তাকে ঘরে তুলে দিয়েছেন।
এর আগে, মৌলভীবাজারের শ্রীমঙ্গলে বাসার মালিক বাচ্চু মিয়া তার বাসা থেকে ভাড়াটিয়া নূরুল হককে মারধর করে বের করে দেন বলে অভিযোগ পাওয়া যায়। এতে ৯ বছর বয়সের শিশু সন্তান নিয়ে পুরো একদিন না খেয়ে রাস্তায় ঘুরেন নূরুল। থানায় গিয়েও কোনো সাহায্য পাননি। পরে শ্রীমঙ্গল র্যাব ক্যাম্পের অধিনায়ক এএসপি মো. আনোয়ার হোসেন শামীম সংশ্লিষ্ট ইউনয়নের চেয়ারম্যানকে সাথে নিয়ে গত বৃহস্পতিবার রাতে বাড়ির মালিককে বুঝিয়ে নূরুল হককে আবার তার বাড়িতে তুলে দেন।
শ্রীমঙ্গল র্যাব-৯ ক্যাম্পের অধিনায়ক আনোয়ার হোসেন শামীম বলেন, ‘এই দুর্যোগের সময় এটি একটি আমানবিক ঘটনা। আমি সংশ্লিষ্ট চেয়ারম্যানকে সাথে নিয়ে বাড়ির মালিককে বুঝিয়ে শুনিয়ে নূরুল হককে তার বাড়িতে দিয়ে আসি। একই সাথে যতদিন এই দূর্যোগ থাকবে ততদিন ওই বাড়ির মালিক ভাড়াটিয়াকে ভাড়ার জন্য আর চাপ দেবে না। যারা সেচ্ছায় ভাড়া দেবে শুধু তাদের ভাড়াই সে নেবে।’

শনিবার, এপ্রিল ২৫, ২০২০ ১:৫৭ পূর্বাহ্ণ