সরকারি নির্দেশ অমান্য: এমপিও হারালেন প্রধান শিক্ষক - দৈনিক বরিশাল ২৪ দৈনিক বরিশাল ২৪সরকারি নির্দেশ অমান্য: এমপিও হারালেন প্রধান শিক্ষক - দৈনিক বরিশাল ২৪

প্রকাশিতঃ ডিসেম্বর ১৯, ২০১৯ ৪:৪৪ অপরাহ্ণ
A- A A+ Print

সরকারি নির্দেশ অমান্য: এমপিও হারালেন প্রধান শিক্ষক

৬২

অনলাইন নিউজঃ সরকারি নির্দেশ অমান্য করে শিক্ষা সফরে গিয়ে দুর্ঘটনায় এক স্কুলছাত্রীর মৃত্যুর পর যশোর সদর উপজেলার শ্যামনগর বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল কালামের এমপিও (মাসিক ভাতার সরকারি অংশ) সাময়িক স্থগিত করেছে শিক্ষা মন্ত্রণালয়। এমপিও স্থগিত করে, কেন তার এমপিও স্থায়ীভাবে বন্ধ করা হবে না– জানতে চেয়ে কারণ দর্শানোর নোটিশও দেয়া হয়েছে।

বুধবার মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ (বেসরকারি মাধ্যমিক-৩) শাখা থেকে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতরের মহাপরিচালককে এ সংক্রান্ত নির্দেশনা দেয়া হয়।

উপ সচিব কামরুল হাসানের সই করা আদেশে বলা হয়, প্রধান শিক্ষক মো. আবুল কালাম সরকারি পরিপত্রের নির্দেশ অমান্য করে শিক্ষা সফরের আয়োজন করেন। তিনি বিদ্যালয়ের ১৬৮ শিক্ষার্থী নিয়ে তিনটি বাসযোগে শিক্ষা সফরের উদ্দেশ্যে বাগেরহাট অভিমুখে রওনা হয়। খুলনা জেলার ডুমুরিয়া উপজেলার চুকনগর নামক স্থানে পৌঁছলে একটি বাস দুর্ঘটনার শিকার হয় এবং ঘটনাস্থলে এক ছাত্রীর মৃত্যু হয়।

‘বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের (স্কুল ও কলেজ) জনবল কাঠামো ও এমপিও নীতিমালা-২০১৮ এর ১৮(খ) অনুযায়ী যশোর জেলার সদর উপজেলার শ্যামনগর মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল কালামের এমপিও সাময়িকভাবে স্থগিত করা হয়। এবং কেন তার এমপিও স্থায়ীভাবে বন্ধ করা হবে না, সে মর্মে তাকে কারণ দর্শানোর জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।’ জেলা প্রশাসকের কার্যালয় এবং মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের (বেসরকারি মাধ্যমিক-২) শাখার ইউ নোটের পরিপ্রেক্ষিতে এ নির্দেশনা দিয়েছে মন্ত্রণালয়।

চলতি বছরের ফেব্রুয়ারিতে ওই দুর্ঘটনা ঘটেছিল, দুর্ঘটনায় নিহত হন অষ্টম শ্রেণির ছাত্রী মেঘলা। এতে আহত হয়েছিল ৩০ ছাত্রী।

দুর্ঘটনা এড়াতে জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসারদের অনুমতি নিয়ে শিক্ষাপ্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীদের শিক্ষা সফর বা পিকনিকের মতো আয়োজন বাধ্যতামূলক করে ২০১৭ সালের ১২ ফেবুয়ারি একটি পরিপত্র জারি করেছিল শিক্ষা মন্ত্রণালয়। পরিপত্রে শিক্ষা সফর, পিকনিক বা কোনো উৎসব অথবা এ জাতীয় কোনো আনন্দ ভ্রমণে যাতায়াতের সময় অনাকাঙ্খিত দুর্ঘটনা এড়াতে জেলা প্রশাসক, উপজেলা নির্বাহী অফিসারের অনুমতি গ্রহণ করে পরিবহনের জন্য ব্যবহৃত গাড়ির ফিটনেস এবং চালকের ড্রাইভিং লাইসেন্সের সঠিকতা নিশ্চিত করতে বলা হয়েছিল।

দৈনিক বরিশাল ২৪

সরকারি নির্দেশ অমান্য: এমপিও হারালেন প্রধান শিক্ষক

বৃহস্পতিবার, ডিসেম্বর ১৯, ২০১৯ ৪:৪৪ অপরাহ্ণ

প্রকাশক: মোসাম্মাৎ মনোয়ারা বেগম। সম্পাদক মন্ডলীর সভাপতি: ইঞ্জিনিয়ার জিহাদ রানা। সম্পাদক : শামিম আহমেদ যুগ্ন-সম্পাদক : মো:মনিরুজ্জামান। প্রধান উপদেষ্টা: মোসাম্মৎ তাহমিনা খান বার্তা সম্পাদক : মো: শহিদুল ইসলাম ।
প্রধান কার্যালয় : রশিদ প্লাজা,৪র্থ তলা,সদর রোড,বরিশাল।
সম্পাদক: 01711970223 বার্তা বিভাগ: 01764- 631157
ইমেল: sohelahamed2447@gmail.com
  ৭ নভেম্বর: বাংলাদেশের নিজের পথ খুঁজে নেওয়ার দিন   বরিশালের জনপ্রিয় কবি ফরিদ উদ্দিনের ‘চন্দ্রদ্বীপ’   মেয়েদের জমি লিখে দেওয়ায় ৮০ বছরের বৃদ্ধের ঘরে তালা   ছেলেদের স্পর্শে আপত্তি, মেয়েদের ক্ষেত্রে ছাড়? সামাজিক বৈষম্যের চিত্র   এনসিপি থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন   সন্ধ্যার পর শিক্ষার্থীদের রাস্তায় পেলে গ্রেপ্তার উপযুক্ত কারণ দেখাতে না পারলে অভিভাবকদেরও জবাবদিহির আওতায় আনা হবে : ডিআইজি আবদুল কুদ্দুছ চৌধুরী   এইচএসসির সাপ্লিমেন্টারি পরীক্ষার তারিখ ঘোষণা, শুরু হতে পারে ২ ডিসেম্বর   বরিশাল প্রেসক্লাবের নতুন সদস্য পদ পেলেন ১১ সাংবাদিক   হালিশহর মডেল স্কুলের ম্যানেজিং কমিটির নতুন সভাপতি জাকের হোসেন সম্পাদক আশ্রাফ আলী   বার্ষিক পরীক্ষার ফল প্রকাশের দিনই শিক্ষার্থীরা পাবে নতুন বই: শিক্ষামন্ত্রী   বরিশালে যুবদলের উদ্যোগে মাছের পোনা অবমুক্তকরণ কর্মসুচি অনুষ্ঠিত   বরিশালে বাসচাপায় কাতার প্রবাসী নিহত   বর্ণিল আয়োজনে চাঁদপাশা হাইস্কুল ও কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীন বরণ অনুষ্ঠিত   ইজিবাইকের চাকায় ওড়না পেঁচিয়ে নারী পর্যটকের মৃত্যু   ‘এই জার্সিটাই ছিল আমার জীবন, এত ভালোবাসার জন্য ধন্যবাদ’   কিশোর অপরাধ প্রতিরোধে রাজনীতিবীদদের ইতিবাচক ভুমিকা জরুরী   বরিশালে শ্রমিকদল নেতা রাজ্জাক সরদার আর নেই, শোকে স্তব্ধ ২নং কাশিপুর   রোহিঙ্গাদের চিরকাল বাস্তুচ্যুত রাখতে চায় না বাংলাদেশ : প্রধানমন্ত্রী   বাঁশির সুরে তুমুল জনপ্রিয় শেখ সোলায়মান এবার নিয়ে এলেন ‘মানব জীবন’   বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনারের দায়িত্ব গ্রহণ করলেন ডিআইজি আবু রায়হান সালেহ্