সরকারি ল্যাবে করোনা পরীক্ষায় লাগবে ২০০ টাকা, বাসায় গেলে ৫০০ - দৈনিক বরিশাল ২৪ দৈনিক বরিশাল ২৪সরকারি ল্যাবে করোনা পরীক্ষায় লাগবে ২০০ টাকা, বাসায় গেলে ৫০০ - দৈনিক বরিশাল ২৪

প্রকাশিতঃ জুন ২৯, ২০২০ ৪:১২ পূর্বাহ্ণ
A- A A+ Print

সরকারি ল্যাবে করোনা পরীক্ষায় লাগবে ২০০ টাকা, বাসায় গেলে ৫০০

৭৬

অনলাইন নিউজ: টাকার বিনিময়ে করোনাভাইরাসের নমুনা পরীক্ষার প্রস্তাব অবশেষে অর্থ মন্ত্রণালয়েরও অনুমোদন পেল। ফলে সরকারিভাবে করোনাভাইরাসের পরীক্ষা আর বিনামূল্যে হবে না— এটা চূড়ান্ত হয়ে গেল। সোমবার (২৯ জুন) এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য সেবা বিভাগের সচিব মো. আবদুল মান্নানও।

সিদ্ধান্ত অনুযায়ী সরকারিভাবে করোনাভাইরাসের পরীক্ষা বুথে গিয়ে করাতে হলে লাগবে ২০০ টাকা। অন্যদিকে বাড়িতে গিয়ে নমুনা সংগ্রহ করতে হলে লাগবে ৫০০ টাকা।

সরকারি ল্যাবে এতোদিন বিনামূল্যেই করা হচ্ছিল করোনাভাইরাসের নমুনা পরীক্ষা। অন্যদিকে বেসরকারি ল্যাবে নমুনা পরীক্ষার ফি সাড়ে তিন হাজার টাকার মতো। বাসায় এসে নমুনা নিলে আরও এক হাজার বেশি— লাগে সাড়ে চার হাজার টাকা।

এর আগে সরকারি ল্যাবে করোনার পরীক্ষায় ফি বসানোর জন্য প্রস্তাব স্বাস্থ্য অধিদপ্তর থেকে প্রস্তাব যায় স্বাস্থ্যসেবা বিভাগে। সেখানকার হাসপাতাল অনুবিভাগ থেকে সেটি পাঠানো হয় অর্থ মন্ত্রণালয়ে পাঠায়। অর্থ মন্ত্রণালয়ের অনুমোদনের পর এখন শুধু প্রজ্ঞাপন করলেই চট্টগ্রাম ও ঢাকাসহ সারা দেশে সেটি কার্যকর হয়ে যাবে।

ফি বসানোর পক্ষে যুক্তি হিসেবে তুলে ধরা হয়েছে, বর্তমানে করোনার যে পরীক্ষা হচ্ছে, সেটি ব্যয়বহুল। এতে বিপুল অংকের অর্থ ব্যয় হচ্ছে। বিনামূল্যে এই পরীক্ষার সুযোগ রাখায় নানাভাবে এর অপব্যবহার হচ্ছে। এই অপব্যবহার রোধ করতে ফি বসানোর নির্দেশনা এসেছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছ থেকেই। গত ৩০ মে করোনা নিয়ন্ত্রণ ও ব্যবস্থাপনা বিষয়ে বৈঠককালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এমন নির্দেশনা দেন।

বর্তমানে সারা দেশের ৬৬টি সরকারি ও বেসরকারি ল্যাবরেটরিতে প্রতিদিন নমুনা পরীক্ষা হচ্ছে। চট্টগ্রামে সরকারিভাবে চারটি ল্যাবে করোনার পরীক্ষা হচ্ছে বিনামূল্যে। এগুলোতে গড়ে সবমিলিয়ে প্রতিদিন ৬০০ থেকে ৭০০ নমুনা পরীক্ষা করা হয়ে থাকে। অন্যদিকে বেসরকারি দুটি ল্যাব শেভরন ও ইমপেরিয়াল হাসপাতাল সাড়ে তিন হাজার টাকা ফি নিয়ে করোনা পরীক্ষা শুরু করেছে চট্টগ্রামে।

২৬ জুন পর্যন্ত সর্বশেষ হিসাব অনুযায়ী, সারা দেশের ৬৬টি সরকারি ও বেসরকারি ল্যাবরেটরিতে মোট নমুনা পরীক্ষা হয়েছে ছয় লাখ ৯৬ হাজার ৯৪১টি।

দৈনিক বরিশাল ২৪

সরকারি ল্যাবে করোনা পরীক্ষায় লাগবে ২০০ টাকা, বাসায় গেলে ৫০০

সোমবার, জুন ২৯, ২০২০ ৪:১২ পূর্বাহ্ণ

প্রকাশক: মোসাম্মাৎ মনোয়ারা বেগম। সম্পাদক মন্ডলীর সভাপতি: ইঞ্জিনিয়ার জিহাদ রানা। সম্পাদক : শামিম আহমেদ যুগ্ন-সম্পাদক : মো:মনিরুজ্জামান। প্রধান উপদেষ্টা: মোসাম্মৎ তাহমিনা খান বার্তা সম্পাদক : মো: শহিদুল ইসলাম ।
প্রধান কার্যালয় : রশিদ প্লাজা,৪র্থ তলা,সদর রোড,বরিশাল।
সম্পাদক: 01711970223 বার্তা বিভাগ: 01764- 631157
ইমেল: sohelahamed2447@gmail.com
  বরিশাল প্রেসক্লাবের নতুন সদস্য পদ পেলেন ১১ সাংবাদিক   হালিশহর মডেল স্কুলের ম্যানেজিং কমিটির নতুন সভাপতি জাকের হোসেন সম্পাদক আশ্রাফ আলী   বার্ষিক পরীক্ষার ফল প্রকাশের দিনই শিক্ষার্থীরা পাবে নতুন বই: শিক্ষামন্ত্রী   বরিশালে যুবদলের উদ্যোগে মাছের পোনা অবমুক্তকরণ কর্মসুচি অনুষ্ঠিত   বরিশালে বাসচাপায় কাতার প্রবাসী নিহত   বর্ণিল আয়োজনে চাঁদপাশা হাইস্কুল ও কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীন বরণ অনুষ্ঠিত   ইজিবাইকের চাকায় ওড়না পেঁচিয়ে নারী পর্যটকের মৃত্যু   ‘এই জার্সিটাই ছিল আমার জীবন, এত ভালোবাসার জন্য ধন্যবাদ’   কিশোর অপরাধ প্রতিরোধে রাজনীতিবীদদের ইতিবাচক ভুমিকা জরুরী   বরিশালে শ্রমিকদল নেতা রাজ্জাক সরদার আর নেই, শোকে স্তব্ধ ২নং কাশিপুর   রোহিঙ্গাদের চিরকাল বাস্তুচ্যুত রাখতে চায় না বাংলাদেশ : প্রধানমন্ত্রী   বাঁশির সুরে তুমুল জনপ্রিয় শেখ সোলায়মান এবার নিয়ে এলেন ‘মানব জীবন’   বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনারের দায়িত্ব গ্রহণ করলেন ডিআইজি আবু রায়হান সালেহ্   পাঁচ দেশি মাছে মিলল মাইক্রোপ্লাস্টিক, সবচেয়ে বেশি কই মাছে   গণঅভ্যুত্থানের চেতনায় এগিয়ে চলছে দেশ-তথ্য ও সম্প্রচার মন্ত্রী   চাঁদপাশা হাইস্কুল ও কলেজে যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত   জুলাই গণঅভ্যুত্থানের মহানায়ক দেশের গণতন্ত্রকামী জনগণ: প্রধানমন্ত্রী তারেক রহমান   গ্যাস সরবরাহ নিয়ে সুখবর দিলো কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন   চট্টগ্রামে থেমে থেমে বৃষ্টি, ভোগান্তিতে সাধারণ মানুষ   বরিশালে আস্থার নাম সমাজসেবার মানবিক মুখ সাজ্জাদ পারভেজ