সহজেই পায়ের ক্লান্তি দূর করুন - দৈনিক বরিশাল ২৪ দৈনিক বরিশাল ২৪সহজেই পায়ের ক্লান্তি দূর করুন - দৈনিক বরিশাল ২৪

প্রকাশিতঃ অক্টোবর ১৫, ২০১৯ ১:৩৮ পূর্বাহ্ণ
A- A A+ Print

সহজেই পায়ের ক্লান্তি দূর করুন

৬০

লাইফস্টাইল:সারাদিন বিভিন্ন কারণে আমাদের হাঁটতে হয়। আবার যারা মার্কেটিংয়ের চাকরি করেন, তারা তো হাঁটার ওপরেই থাকেন। এত হাঁটাহাটিতে সবচেয়ে বেশি চাপ পড়ে পায়ের পাতায়। এ দিকে কাজে তো বিরতি দেওয়ার উপায় নেই। তাই পায়ের বিশ্রামও নেই। পায়ের এই ক্লান্তি কাটাতে কিছু ব্যায়াম করতে পারলে খুব সহজেই ব্যথা থেকে মুক্তি পাবেন। খালি পায়ে যেকোনো চেয়ারে বসেই করা যায় এসব ব্যায়াম।

টো রেইজ: চেয়ারে বসে পায়ের পাতা মাটিতে রাখুন। এ বার গোড়ালি মাটির সঙ্গে লাগিয়ে রেখে টো উপর দিকে তুলুন। একই ভাবে টোয়ের উপরে ভর দিয়ে গোড়ালিও তুলুন। এ ভাবে দশ বার করতে হবে।

টো স্প্লে: গোড়ালি মাটিতে রেখে টো উপর দিকে তুলতে হবে। আঙুলগুলিকে ছড়িয়ে দিন এ বার। দশ থেকে পনেরো বার এই স্প্লে করুন। পাঁচটা আঙুল মোটা রাবার ব্যান্ড দিয়ে বেঁধেও এই ব্যায়াম করতে পারেন। এতে আরাম বেশি পাবেন।

টো এক্সটেনশন: বাঁ পায়ের উপরে ডান পা তুলে বসুন। হাত দিয়ে ডান পায়ের টো পায়ের উলটো দিকে ধরে টানুন। এ ভাবে পাঁচ বার করে পা বদল করুন। ডান পায়ের উপরে বাঁ পা তুলে বসুন। এর পরে বাঁ পায়ের টো উলটো দিকে ধরে টানুন।

টো কার্লস: একটি ছোট তোয়ালে মাটিতে পাতুন। এ বার চেয়ারে বসে পায়ের টো দিয়ে সেই তোয়ালে টেনে টেনে নিজের কাছে নিয়ে আসুন। দুই পা দিয়েই টো কার্ল করতে হবে পাঁচ বার করে। এতে পায়ের পেশির ক্লান্তি কেটে যায়।

বল রোল: ক্রিকেট বা টেনিস বল থাকলে, সেটি মাটিতে রেখে পা দিয়ে রোল করুন। দুই পা দিয়েই করতে পারেন। এই ব্যায়াম টানা দুই মিনিট করতে হবে।

ব্যায়াম শেষে ঈষদুষ্ণ পানিতে মিনিটখানেক পায়ের পাতা ডুবিয়ে বসুন। পানি থেকে পা তুলে ভালো করে মুছে বিশ্রাম নিতে হবে। সঙ্গে সঙ্গে হাঁটাহাঁটি করতে শুরু করবেন না। এই ব্যায়ামের ফলে পায়ের পাতায় রক্ত সঞ্চালন স্বাভাবিক হয়। ফলে পায়ের ক্লান্তি কেটে যায়। এছাড়া খোলা মাঠে ঘাসের উপরে কিংবা বালির উপরে খালি পায়ে হাঁটলেও পায়ের পাতা রিলাক্স হয়।

দৈনিক বরিশাল ২৪

সহজেই পায়ের ক্লান্তি দূর করুন

মঙ্গলবার, অক্টোবর ১৫, ২০১৯ ১:৩৮ পূর্বাহ্ণ

প্রকাশক: মোসাম্মাৎ মনোয়ারা বেগম। সম্পাদক মন্ডলীর সভাপতি: ইঞ্জিনিয়ার জিহাদ রানা। সম্পাদক : শামিম আহমেদ যুগ্ন-সম্পাদক : মো:মনিরুজ্জামান। প্রধান উপদেষ্টা: মোসাম্মৎ তাহমিনা খান বার্তা সম্পাদক : মো: শহিদুল ইসলাম ।
প্রধান কার্যালয় : রশিদ প্লাজা,৪র্থ তলা,সদর রোড,বরিশাল।
সম্পাদক: 01711970223 বার্তা বিভাগ: 01764- 631157
ইমেল: sohelahamed2447@gmail.com
  ৭ নভেম্বর স্বাধীন বাংলাদেশের ইতিহাসের ম্যাগনা কার্টা: প্রধানমন্ত্রী   ৭ নভেম্বর: বাংলাদেশের নিজের পথ খুঁজে নেওয়ার দিন   বরিশালের জনপ্রিয় কবি ফরিদ উদ্দিনের ‘চন্দ্রদ্বীপ’   মেয়েদের জমি লিখে দেওয়ায় ৮০ বছরের বৃদ্ধের ঘরে তালা   ছেলেদের স্পর্শে আপত্তি, মেয়েদের ক্ষেত্রে ছাড়? সামাজিক বৈষম্যের চিত্র   এনসিপি থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন   সন্ধ্যার পর শিক্ষার্থীদের রাস্তায় পেলে গ্রেপ্তার উপযুক্ত কারণ দেখাতে না পারলে অভিভাবকদেরও জবাবদিহির আওতায় আনা হবে : ডিআইজি আবদুল কুদ্দুছ চৌধুরী   এইচএসসির সাপ্লিমেন্টারি পরীক্ষার তারিখ ঘোষণা, শুরু হতে পারে ২ ডিসেম্বর   বরিশাল প্রেসক্লাবের নতুন সদস্য পদ পেলেন ১১ সাংবাদিক   হালিশহর মডেল স্কুলের ম্যানেজিং কমিটির নতুন সভাপতি জাকের হোসেন সম্পাদক আশ্রাফ আলী   বার্ষিক পরীক্ষার ফল প্রকাশের দিনই শিক্ষার্থীরা পাবে নতুন বই: শিক্ষামন্ত্রী   বরিশালে যুবদলের উদ্যোগে মাছের পোনা অবমুক্তকরণ কর্মসুচি অনুষ্ঠিত   বরিশালে বাসচাপায় কাতার প্রবাসী নিহত   বর্ণিল আয়োজনে চাঁদপাশা হাইস্কুল ও কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীন বরণ অনুষ্ঠিত   ইজিবাইকের চাকায় ওড়না পেঁচিয়ে নারী পর্যটকের মৃত্যু   ‘এই জার্সিটাই ছিল আমার জীবন, এত ভালোবাসার জন্য ধন্যবাদ’   কিশোর অপরাধ প্রতিরোধে রাজনীতিবীদদের ইতিবাচক ভুমিকা জরুরী   বরিশালে শ্রমিকদল নেতা রাজ্জাক সরদার আর নেই, শোকে স্তব্ধ ২নং কাশিপুর   রোহিঙ্গাদের চিরকাল বাস্তুচ্যুত রাখতে চায় না বাংলাদেশ : প্রধানমন্ত্রী   বাঁশির সুরে তুমুল জনপ্রিয় শেখ সোলায়মান এবার নিয়ে এলেন ‘মানব জীবন’