সামাজিক ব্যাধিরোধে শিক্ষকদের বিশেষভাবে প্রশিক্ষণ দেয়া হবে: শিক্ষামন্ত্রী - দৈনিক বরিশাল ২৪ দৈনিক বরিশাল ২৪সামাজিক ব্যাধিরোধে শিক্ষকদের বিশেষভাবে প্রশিক্ষণ দেয়া হবে: শিক্ষামন্ত্রী - দৈনিক বরিশাল ২৪

প্রকাশিতঃ অক্টোবর ২৫, ২০২০ ২:০৫ পূর্বাহ্ণ
A- A A+ Print

সামাজিক ব্যাধিরোধে শিক্ষকদের বিশেষভাবে প্রশিক্ষণ দেয়া হবে: শিক্ষামন্ত্রী

৪৭

অনলাইন নিউজ: শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, সামাজিক ব্যাধিরোধে শিক্ষকদের বিশেষভাবে প্রশিক্ষণ দেয়া হবে। আমাদের শিক্ষা কারিকুলামেও তা অন্তর্ভুক্ত করা হচ্ছে।

শনিবার দুপুরে চাঁদপুর সদর উপজেলা পরিষদের অডিটোরিয়ামে চাঁদপুর পৌরসভার নবনির্বাচিত মেয়র অ্যাডভোকেট জিল্লুর রহমান জুয়েলসহ ১৫ সাধারণ কাউন্সিলর এবং ৫ নারী কাউন্সিলরের শপথ অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন মন্ত্রী।

তিনি বলেন, সামাজিক এই ব্যাধিগুলো শুধুমাত্র নৈতিক শিক্ষা বা আইন দিয়ে দূর করা সম্ভব নয়। এর জন্য পরিবার, সমাজ ও রাষ্ট্রের সমন্বিত উদ্যোগ গ্রহণ করতে হবে। মানুষের প্রতি শ্রদ্ধাবোধের বিষয়ে শিশুবেলা থেকেই শিক্ষা দিতে হবে।

এরপরও সমাজে অপরাধ ঘটে। তার বিচারের জন্য আইনি ব্যবস্থা আরও সুসংহত হয়েছে এবং তার প্রয়োগ আরও সঠিক ও কঠোরভাবে করার ব্যবস্থা নেয়া হচ্ছে।

তিনি আশা প্রকাশ করে বলেন, সচেতনতা যেভাবে বৃদ্ধি পাচ্ছে তাতে সবার প্রচেষ্টায় সামাধিক ব্যাধি থেকে মুক্ত হতে পারব।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন- জেলা প্রশাসক মাজেদুর রহমান খান, পুলিশ সুপার মাহবুবুর রহমান, নবনির্বাচিত মেয়র জিল্লুর রহমান জুয়েল, কাউন্সিলর ইকবাল হোসেন পাটোয়ারী বাবু, নারী কাউন্সিলর আয়েশা রহমান প্রমুখ।

অনুষ্ঠানে চাঁদপুর জেলা আওয়ামী লীগের সহসভাপতি ডা. জেআর ওয়াদুদ টিপু, ইউসুফ গাজী, চাঁদপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান নাজিম দেওয়ান, চাঁদপুর প্রেস ক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি গিয়াস উদ্দিন মিলন, সাধারণ সম্পাদক এএইচএম আহসান উল্ল্যাহসহ স্থানীয় জনপ্রতিনিধি, রাজনীতিবিদ ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।সূত্র: যুগান্তর।

দৈনিক বরিশাল ২৪

সামাজিক ব্যাধিরোধে শিক্ষকদের বিশেষভাবে প্রশিক্ষণ দেয়া হবে: শিক্ষামন্ত্রী

রবিবার, অক্টোবর ২৫, ২০২০ ২:০৫ পূর্বাহ্ণ

প্রকাশক: মোসাম্মাৎ মনোয়ারা বেগম। সম্পাদক মন্ডলীর সভাপতি: ইঞ্জিনিয়ার জিহাদ রানা। সম্পাদক : শামিম আহমেদ যুগ্ন-সম্পাদক : মো:মনিরুজ্জামান। প্রধান উপদেষ্টা: মোসাম্মৎ তাহমিনা খান বার্তা সম্পাদক : মো: শহিদুল ইসলাম ।
প্রধান কার্যালয় : রশিদ প্লাজা,৪র্থ তলা,সদর রোড,বরিশাল।
সম্পাদক: 01711970223 বার্তা বিভাগ: 01764- 631157
ইমেল: sohelahamed2447@gmail.com
  বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনারের দায়িত্ব গ্রহণ করলেন ডিআইজি আবু রায়হান সালেহ্   পাঁচ দেশি মাছে মিলল মাইক্রোপ্লাস্টিক, সবচেয়ে বেশি কই মাছে   গণঅভ্যুত্থানের চেতনায় এগিয়ে চলছে দেশ-তথ্য ও সম্প্রচার মন্ত্রী   চাঁদপাশা হাইস্কুল ও কলেজে যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত   জুলাই গণঅভ্যুত্থানের মহানায়ক দেশের গণতন্ত্রকামী জনগণ: প্রধানমন্ত্রী তারেক রহমান   গ্যাস সরবরাহ নিয়ে সুখবর দিলো কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন   চট্টগ্রামে থেমে থেমে বৃষ্টি, ভোগান্তিতে সাধারণ মানুষ   বরিশালে আস্থার নাম সমাজসেবার মানবিক মুখ সাজ্জাদ পারভেজ   জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী   ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থান দিবস আজ, দেশজুড়ে নানা কর্মসূচির আয়োজন   বরিশালে বিস্ফোরণ: চিপসের প্যাকেটের আড়ালে ‘বুবি ট্র্যাপ’   নবম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থীদের স্মার্টফোন নিষিদ্ধ   ভারতের সাড়ে ১১ হাজার টন চাল ফেরত পাঠাচ্ছে বাংলাদেশ   আর্থিক সংকটে সাংবাদিক কাজী জাহিদ, বাবার জীবন বাঁচাতে চাইলেন সহযোগিতা   প্রবাসফেরত অসুস্থ জামালকে রাস্তার পা‌শে ফেলে গেল স্ত্রী-সন্তান   ১৩০ বছর বয়সী মায়ের খেয়াল রাখেন ১০০ বছরের মেয়ে!   ১৫ বছর পরও ভুলে যাননি ১০০ টাকার দেনা, ছুটে এলেন শোধ করতে   সব শিক্ষাপ্রতিষ্ঠান ছুটি কাল   সাংবাদিকদের কল্যাণে সরকার সর্বোচ্চ সহযোগিতা করবে: বরিশালে তথ্য ও সম্প্রচার মন্ত্রী   ১০ গোলের ম্যাচেও জিততে পারলো ফ্রান্স, তৃতীয় ইংল্যান্ড