‘সিলেটের সেই নারী করোনায় আক্রান্ত ‍ছিলেন না’ - দৈনিক বরিশাল ২৪ দৈনিক বরিশাল ২৪‘সিলেটের সেই নারী করোনায় আক্রান্ত ‍ছিলেন না’ - দৈনিক বরিশাল ২৪

প্রকাশিতঃ মার্চ ২৪, ২০২০ ২:৩১ অপরাহ্ণ
A- A A+ Print

‘সিলেটের সেই নারী করোনায় আক্রান্ত ‍ছিলেন না’

৬০

মোঃ ইবাদুর রহমান জাকির, সিলেটঃ সিলেটে করোনাভাইরাসে আক্রান্ত সন্দেহে মারা যাওয়া যুক্তরাজ্য ফেরত সেই নারীর শরীরে কোভিড-১৯ পরীক্ষার ফলাফল নেগেটিভ এসেছে জানিয়েছে সরকারের সরকারের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর)।আইইডিসিআর’র প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা এ এস এম আলমগীর এ তথ্য নিশ্চিত করেছেন।

সিলেটের সিভিল সার্জন ডা. প্রেমানন্দ মন্ডল বলেন, আইইডিসিআরের পরীক্ষায় ওই নারীর শরীরে করোনাভাইরাসের অস্তিত্ব পাওয়া যায়নি।নভেল করোনাভাইরাসের প্রাদুর্ভাবের মধ্যে গত ৪ মার্চ লন্ডন থেকে দেশে ফেরেন ওই নারী। তিনি সুনামগঞ্জের জগন্নাথপুর এলাকার বাসিন্দা। জ্বর, সর্দি, কাশির সঙ্গে শাসকষ্টের উপসর্গ দেখা দিয়ে গত ২০ মার্চ ওই নারীকে শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ভর্তি করা হয়। করোনাভাইরাসের মত উপসর্গ থাকায় তাকে রাখা হয় আইসোলেশনে।

দুই দিন আইসোলেশনে থাকার পর গত রবিবার ভোররাতে মারা যান ৬১ বছর বয়সী ওই নারী। সংক্রমণবিধি অনুযায়ী ওইদিনই তাকে নগরীর মানিকপীর কবরস্থানে দাফন করা হয়।মারা যাওয়া সেই নারী পরিবারের সবাইকে বাধ্যতামূলক হোমকোয়ারেন্টাইনে পাঠায় জেলা প্রশাসন।গত বছরের শেষ দিন চীনের উহান শহরে প্রথম করোনাভাইসের রোগী শনাক্ত হয়। এরপর এই ভাইরাস বিশ্বব্যাপী ছড়িয়ে পড়ে। এখন পর্যন্ত প্রাণসংহারি এই ভাইরাসে আক্রান্ত হয়ে সাড়ে ১৬ হাজারেরও বেশি মানুষের মৃত্যু হয়েছে।

গত ৮ মার্চ বাংলাদেশেও প্রথম করোনাভাইরাসের রোগী শনাক্ত হয়। সেদিন তিনজনের শরীরে করোনা শনাক্তের কথা জানানো হয়। সর্বশেষ তথ্য অনুযায়ী গতকাল পর্যন্ত ৩৩ জন করোনায় আক্রান্ত হয়েছেন। তাদের মধ্যে মারা গেছেন দুইজন। আর সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন পাঁচজন।

দৈনিক বরিশাল ২৪

‘সিলেটের সেই নারী করোনায় আক্রান্ত ‍ছিলেন না’

মঙ্গলবার, মার্চ ২৪, ২০২০ ২:৩১ অপরাহ্ণ

প্রকাশক: মোসাম্মাৎ মনোয়ারা বেগম। সম্পাদক মন্ডলীর সভাপতি: ইঞ্জিনিয়ার জিহাদ রানা। সম্পাদক : শামিম আহমেদ যুগ্ন-সম্পাদক : মো:মনিরুজ্জামান। প্রধান উপদেষ্টা: মোসাম্মৎ তাহমিনা খান বার্তা সম্পাদক : মো: শহিদুল ইসলাম ।
প্রধান কার্যালয় : রশিদ প্লাজা,৪র্থ তলা,সদর রোড,বরিশাল।
সম্পাদক: 01711970223 বার্তা বিভাগ: 01764- 631157
ইমেল: sohelahamed2447@gmail.com
  ৭ নভেম্বর: বাংলাদেশের নিজের পথ খুঁজে নেওয়ার দিন   বরিশালের জনপ্রিয় কবি ফরিদ উদ্দিনের ‘চন্দ্রদ্বীপ’   মেয়েদের জমি লিখে দেওয়ায় ৮০ বছরের বৃদ্ধের ঘরে তালা   ছেলেদের স্পর্শে আপত্তি, মেয়েদের ক্ষেত্রে ছাড়? সামাজিক বৈষম্যের চিত্র   এনসিপি থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন   সন্ধ্যার পর শিক্ষার্থীদের রাস্তায় পেলে গ্রেপ্তার উপযুক্ত কারণ দেখাতে না পারলে অভিভাবকদেরও জবাবদিহির আওতায় আনা হবে : ডিআইজি আবদুল কুদ্দুছ চৌধুরী   এইচএসসির সাপ্লিমেন্টারি পরীক্ষার তারিখ ঘোষণা, শুরু হতে পারে ২ ডিসেম্বর   বরিশাল প্রেসক্লাবের নতুন সদস্য পদ পেলেন ১১ সাংবাদিক   হালিশহর মডেল স্কুলের ম্যানেজিং কমিটির নতুন সভাপতি জাকের হোসেন সম্পাদক আশ্রাফ আলী   বার্ষিক পরীক্ষার ফল প্রকাশের দিনই শিক্ষার্থীরা পাবে নতুন বই: শিক্ষামন্ত্রী   বরিশালে যুবদলের উদ্যোগে মাছের পোনা অবমুক্তকরণ কর্মসুচি অনুষ্ঠিত   বরিশালে বাসচাপায় কাতার প্রবাসী নিহত   বর্ণিল আয়োজনে চাঁদপাশা হাইস্কুল ও কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীন বরণ অনুষ্ঠিত   ইজিবাইকের চাকায় ওড়না পেঁচিয়ে নারী পর্যটকের মৃত্যু   ‘এই জার্সিটাই ছিল আমার জীবন, এত ভালোবাসার জন্য ধন্যবাদ’   কিশোর অপরাধ প্রতিরোধে রাজনীতিবীদদের ইতিবাচক ভুমিকা জরুরী   বরিশালে শ্রমিকদল নেতা রাজ্জাক সরদার আর নেই, শোকে স্তব্ধ ২নং কাশিপুর   রোহিঙ্গাদের চিরকাল বাস্তুচ্যুত রাখতে চায় না বাংলাদেশ : প্রধানমন্ত্রী   বাঁশির সুরে তুমুল জনপ্রিয় শেখ সোলায়মান এবার নিয়ে এলেন ‘মানব জীবন’   বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনারের দায়িত্ব গ্রহণ করলেন ডিআইজি আবু রায়হান সালেহ্