সিলেট বিমান অফিসের সামনে প্রবাসীদের বিক্ষোভ - দৈনিক বরিশাল ২৪ দৈনিক বরিশাল ২৪সিলেট বিমান অফিসের সামনে প্রবাসীদের বিক্ষোভ - দৈনিক বরিশাল ২৪

প্রকাশিতঃ আগস্ট ১৩, ২০২০ ১:২৮ পূর্বাহ্ণ
A- A A+ Print

সিলেট বিমান অফিসের সামনে প্রবাসীদের বিক্ষোভ

৪১
মোঃইবাদুর রহমান জাকির সিলেট প্রতিনিধিঃ : সিলেট বিমান অফিসের সামনে বিক্ষোভ করেছেন টিকিট প্রত্যাশী প্রবাসীরা। টিকিট বুকিং দিতে গিয়ে চরম হয়রানীর শিকার হওয়ার অভিযোগ এনে বিক্ষোভ করেন তারা।
বুধবার (১২ আগস্ট) সিলেট নগরের মজুমদারী এলাকায় বিমান অফিসে গিয়ে টিকেট বুকিং করতে না পেরে ক্ষোভে ফেটে পড়েন প্রবাসী যাত্রীরা।
তাদের দাবি, রিটার্ন টিকিট থাকার পরও তাদের অনেকের কাছে ৮ হাজার থেকে ২০ হাজার টাকা পর্যন্ত ‘উৎকোচ’ দাবি করা হচ্ছে। এছাড়া টোকেন বাণিজ্যের মাধ্যমে হয়রানির শিকার হচ্ছেন তারা।
সূত্রে জানা গেছে, করোনাকালে দেশে ছুটিতে এসে আটকা পড়েন হাজার হাজার প্রবাসী। এতদিন ফ্লাইট বন্ধ থাকায় দেশে আটকে পড়া প্রবাসীরা বিমানের আসন সঙ্কটের কারণে এখন ভোগান্তিতে পড়েছেন। তাদের অনেককে টোকেন দিয়ে ৩ থেকে ৪ দিন ধরে ঘুরিয়েও কোনো সিদ্ধান্ত না দিয়ে ফিরিয়ে দেওয়া হচ্ছে।
প্রবাসীদের অনেকে বলেন, তাদের রিটার্ন টিকিট থাকার পরও বিমান অফিস থেকে ১৮ হাজার ৫শ’ টাকা করে চাওয়া হচ্ছে। শুধু তাই নয়, লাইনে দাঁড়ানো থাকলেও ২ থেকে ৫ হাজার টাকার বিনিময়ে সিরিয়াল রদবদল করে দেওয়া হচ্ছে। আর যারা ট্রাভেলসের মাধ্যমে মোটা অংকের টাকা দিয়ে আসছেন, তাদেরকে আগে টিকিট কনফার্ম করে দেওয়ার অভিযোগ করেছেন ভুক্তভোগী প্রবাসীরা।
অভিযোগকারীরা দাবি করেন, বিমান অফিসে এলে অমানুষের মতো ব্যবহার করা হয়। বিদেশ থেকে শ্রমেঘামে দেশের জন্য রেমিটেন্স পাঠালেও বিমান অফিস থেকে এতটুকু ভাল ব্যবহারও পাচ্ছেন না। তাই সরকারের উচ্চ মহলের হস্তক্ষেপ করেন তারা।
সূত্র জানায়, সিলেটের বিভিন্ন অঞ্চলের প্রায় সহস্রাধিক প্রবাসী টিকেট কনফার্ম করতে বিমান অফিসে যান। কিন্তু আগামী ৩০ তারিখ পর্যন্ত দুবাইগামী বাংলাদেশ বিমানের কোনো ফ্লাইটেরই কোনো আসন খালি নেই বলে জানিয়ে দেওয়া হয়। এ খবর পেয়ে টিকিট প্রত্যাশীরা বিক্ষোভে ফেটে পড়েন। দুপুরে তারা নগরের মজুমদারী এলাকায় বিমান অফিসের সামনে এয়ারপোর্ট সড়কে ঘণ্টাখানেক অবরোধ করে রাখেন। পরে পুলিশ এসে অবরোধ তুলে দেয়।
এ বিষয়ে সিলেট বিমান অফিসের জেলা ব্যবস্থাপক মো. শাহনেওয়াজ মজুমদার বলেন, বাংলাদেশে বিমানের টিকেট সঙ্কটের কারণে সিলেটে আটকা পড়া দুবাই প্রবাসীরা অফিসের সামনে জড়ো হয়েছেন। আগামী ৩০ তারিখ পর্যন্ত বাংলাদেশ বিমানের কোনো ফ্লাইটেরই কোনো আসন খালি নেই। তবে তাদের কাগজপত্রের ফটোকপি আমরা রেখে দিচ্ছি, যখনই টিকেট সহজলভ্য হবে তাদেরকে মেসেজের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে।
দৈনিক বরিশাল ২৪

সিলেট বিমান অফিসের সামনে প্রবাসীদের বিক্ষোভ

বৃহস্পতিবার, আগস্ট ১৩, ২০২০ ১:২৮ পূর্বাহ্ণ

প্রকাশক: মোসাম্মাৎ মনোয়ারা বেগম। সম্পাদক মন্ডলীর সভাপতি: ইঞ্জিনিয়ার জিহাদ রানা। সম্পাদক : শামিম আহমেদ যুগ্ন-সম্পাদক : মো:মনিরুজ্জামান। প্রধান উপদেষ্টা: মোসাম্মৎ তাহমিনা খান বার্তা সম্পাদক : মো: শহিদুল ইসলাম ।
প্রধান কার্যালয় : রশিদ প্লাজা,৪র্থ তলা,সদর রোড,বরিশাল।
সম্পাদক: 01711970223 বার্তা বিভাগ: 01764- 631157
ইমেল: sohelahamed2447@gmail.com
  সব শিক্ষাপ্রতিষ্ঠান ছুটি কাল   সাংবাদিকদের কল্যাণে সরকার সর্বোচ্চ সহযোগিতা করবে: বরিশালে তথ্য ও সম্প্রচার মন্ত্রী   ১০ গোলের ম্যাচেও জিততে পারলো ফ্রান্স, তৃতীয় ইংল্যান্ড   শিক্ষার মানোন্নয়নে পি.আর.সি ইনষ্টিটিউশনে মতবিনিময় সভা অনুষ্ঠিত   বরিশালকে বঞ্চিত রেখে দেশের সুষম উন্নয়ন হবে না: জামায়াত আমির   মেসি জাদুতে আর্জেন্টিনার জয়, দর্শকদের বাঁধভাঙা উচ্ছাস চট্টগ্রামে   শ্রেষ্ঠ ইউএনও নির্বাচিত হলেন ঢাকার এডিসি ফারজানা   জুলাই গণ-অভ্যুত্থান ছিল ফ্যাসিবাদী দুঃশাসনের বিরুদ্ধে জনগণের ক্ষোভের বিস্ফোরণ: রাষ্ট্রপতি   প্রধানমন্ত্রীর নেতৃত্বে সারাদেশে পরিচ্ছন্ন পরিবেশবান্ধব নগর গড়ে তুলতে কাজ করার প্রত্যয় বিডি-ক্লিন সদস্যদের   নিজেদের পরিবেশ নিজেদেরই রক্ষা করতে হবে: প্রধানমন্ত্রী তারেক রহমান   বন্যায় দেশে প্রাণহানি বেড়ে ৫৪, বেশি কক্সবাজারে   ভারি বর্ষণ নিয়ে নতুন শঙ্কার কথা জানাল আবহাওয়া অফিস   বরিশালে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্ভোদন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান   চট্টগ্রামে জলাবদ্ধতা নিরসনে যুবদল নেতা ফোরকান আহমেদের উদ্যোগে সেচ্ছায় নালা পরিস্কার   মরক্কোকে ২-০ গোলে হারিয়ে সেমিফাইনালে ফ্রান্স   দৈনিক অগ্রযাত্রা প্রতিদিন-এ নিয়োগ পেলেন বরিশালের সাংবাদিক আহমেদ বায়েজিদ   এমবাপ্পের গোলে কোয়ার্টার ফাইনালে ফ্রান্স, সামনে মরক্কো   ইতিহাস গড়ে নকআউটে কেপ ভার্দে   সব শিক্ষাপ্রতিষ্ঠানে মোবাইল নিষিদ্ধ করে চিঠি জারি উপজেলা প্রশাসনের   ইতিহাস গড়া সাফল্যে ইকুয়েডরে সরকারি ছুটি ঘোষণা