সুবিধাভোগী নেতাদের নাম দিয়ে বরিশাল বিএনপির আহবায়ক কমিটির প্রস্তাব, ক্ষোভ - দৈনিক বরিশাল ২৪ দৈনিক বরিশাল ২৪সুবিধাভোগী নেতাদের নাম দিয়ে বরিশাল বিএনপির আহবায়ক কমিটির প্রস্তাব, ক্ষোভ - দৈনিক বরিশাল ২৪

প্রকাশিতঃ আগস্ট ১৪, ২০২০ ৬:০৭ পূর্বাহ্ণ
A- A A+ Print

সুবিধাভোগী নেতাদের নাম দিয়ে বরিশাল বিএনপির আহবায়ক কমিটির প্রস্তাব, ক্ষোভ

৪৫

আসাদুজ্জামান, অতিথি প্রতিবেদক: বরিশাল মহানগর বিএনপির ৩১ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি অনুমোদনের জন্য কেন্দ্রীয় বিএনপির কার্যালয়ে প্রস্তাব পাঠানো হয়েছে। কেন্দ্রীয় বিএনপির ভাইস চেয়ারম্যান ও বরিশাল বিভাগীয় কমিটির সমন্বয়ক আবদুল আউয়াল মিন্টু এর নিকট প্রস্তাবিত কমিটি জমা দেয়া হয়েছে।

ঐ প্রস্তাবিত কমিটিতে বরিশাল মহানগর বিএনপির আহবায়ক পদে আহসান হাবিব কামাল ও সিনিয়র যুগ্ম আহবায়ক পদে এ্যাড. মহসিন মন্টুর নাম রয়েছে । কমিটির অন্যান্য পদে আরো যে সকল নেতাকর্মীদের নাম রয়েছে, তারা বেশিরভাগই সুবিধাভোগী বিএনপি নেতা বলে জানা গেছে।

প্রস্তাবিত কমিটির বিষয়ে বরিশালে জানাজানি হলে, বরিশাল বিএনপিতে ব্যাপক অসন্তোষ দেখা দিয়েছে। তৃণমুল থেকে রাজনীতি করে আওয়ামীলীগ সরকারের রোষানলে পরে নির্যাতিত হয়ে আজও যারা বিএনপির ঝান্ডা নিয়ে রাজপথে আন্দোলন সংগ্রামের নেতৃত্বে ছিলেন, তাদের মধ্যে ব্যাপক ক্ষোভ দেখা দিয়েছে।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বরিশালের বিএনপির নেতৃবৃন্দের অতীত ও বর্তমান কর্মকান্ড যাচাই-বাছাই করে একটা সঠিক সিদ্ধান্ত দিবেন বলে সিংহভাগ বিএনপি নেতাকর্মীরা আশাবাদ ব্যক্ত করেছেন।

ত্যাগীদের বাদ দিয়ে ভোগীদের পদ-পদবী দিয়ে বরিশাল বিএনপির নেতৃত্বে আনা হলে আন্দোলনের সহ যোদ্ধারা রাজপথে না থেকে ঘরমুখো হয়ে যাবে। এমন পরিস্থিতিতে হাতে গোনা ২/১ জন নেতা বাদে সকল নেতা কর্মীরা প্রস্তাবিত কমিটি নিয়ে চরম ক্ষোভ ও হতাশায় ভুগছেন।

১৯৯৩ সালে বরিশাল পৌর বিএনপির সভাপতি ছিলেন আহসান হাবিব কামাল। ২০০৩ সালে দলীয় সিদ্ধান্ত অমান্য করায় আহসান হাবিব কামালকে বিএনপি থেকে বহিস্কার করা হয়েছিলো।

পরে সিটি নির্বাচনে মনোনয়ন পেয়ে মেয়র নির্বাচিত হয়ে বিএনপি নেতাকর্মীদের বাদ দিয়ে অন্যদের সুবিধা দেয়ায় আহসান হাবিব কামালের উপর দলীয় নেতাকর্মীদের নতুন করে ক্ষোভের সৃষ্টি হয়।

দলীয় বিভিন্ন কর্মসূচী পালনে বিএনপি নেতা কর্মীরা আহসান হাবিব কামালের দারস্থ হলে, বিএনপির রাজনীতি থেকে তিনি দুরে চলে গেছেন বলে দাবী করে নেতাকর্মীদের কে হতাশ করেছিলেন।

আহসান হাবিব কামালের নেতৃত্বে বিসিসিতে আওয়ামীলীগের কর্মসূচী বাস্তবায়নে তৎকালীন সময় নগর বিএনপির তোপের মুখে পরেছিলেন তিনি।

এছাড়াও নানান দলীয় অভিযোগে অভিযুক্ত আহসান হাবিব কামালকে নগর বিএনপির আহবায়ক করে কেন্দ্রে প্রস্তাব পাঠানোর ফলে বরিশাল বিএনপিতে চরম অসন্তোষ দেখা দিয়েছে।

জানা গেছে, বরিশাল বিএনপির সিংহভাগ ত্যাগী ও নির্যাতিত নেতাকর্মীর নাম নেই ঐ প্রস্তাবিত নগর বিএনপির কমিটিতে।

দৈনিক বরিশাল ২৪

সুবিধাভোগী নেতাদের নাম দিয়ে বরিশাল বিএনপির আহবায়ক কমিটির প্রস্তাব, ক্ষোভ

শুক্রবার, আগস্ট ১৪, ২০২০ ৬:০৭ পূর্বাহ্ণ

প্রকাশক: মোসাম্মাৎ মনোয়ারা বেগম। সম্পাদক মন্ডলীর সভাপতি: ইঞ্জিনিয়ার জিহাদ রানা। সম্পাদক : শামিম আহমেদ যুগ্ন-সম্পাদক : মো:মনিরুজ্জামান। প্রধান উপদেষ্টা: মোসাম্মৎ তাহমিনা খান বার্তা সম্পাদক : মো: শহিদুল ইসলাম ।
প্রধান কার্যালয় : রশিদ প্লাজা,৪র্থ তলা,সদর রোড,বরিশাল।
সম্পাদক: 01711970223 বার্তা বিভাগ: 01764- 631157
ইমেল: sohelahamed2447@gmail.com
  বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনারের দায়িত্ব গ্রহণ করলেন ডিআইজি আবু রায়হান সালেহ্   পাঁচ দেশি মাছে মিলল মাইক্রোপ্লাস্টিক, সবচেয়ে বেশি কই মাছে   গণঅভ্যুত্থানের চেতনায় এগিয়ে চলছে দেশ-তথ্য ও সম্প্রচার মন্ত্রী   চাঁদপাশা হাইস্কুল ও কলেজে যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত   জুলাই গণঅভ্যুত্থানের মহানায়ক দেশের গণতন্ত্রকামী জনগণ: প্রধানমন্ত্রী তারেক রহমান   গ্যাস সরবরাহ নিয়ে সুখবর দিলো কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন   চট্টগ্রামে থেমে থেমে বৃষ্টি, ভোগান্তিতে সাধারণ মানুষ   বরিশালে আস্থার নাম সমাজসেবার মানবিক মুখ সাজ্জাদ পারভেজ   জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী   ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থান দিবস আজ, দেশজুড়ে নানা কর্মসূচির আয়োজন   বরিশালে বিস্ফোরণ: চিপসের প্যাকেটের আড়ালে ‘বুবি ট্র্যাপ’   নবম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থীদের স্মার্টফোন নিষিদ্ধ   ভারতের সাড়ে ১১ হাজার টন চাল ফেরত পাঠাচ্ছে বাংলাদেশ   আর্থিক সংকটে সাংবাদিক কাজী জাহিদ, বাবার জীবন বাঁচাতে চাইলেন সহযোগিতা   প্রবাসফেরত অসুস্থ জামালকে রাস্তার পা‌শে ফেলে গেল স্ত্রী-সন্তান   ১৩০ বছর বয়সী মায়ের খেয়াল রাখেন ১০০ বছরের মেয়ে!   ১৫ বছর পরও ভুলে যাননি ১০০ টাকার দেনা, ছুটে এলেন শোধ করতে   সব শিক্ষাপ্রতিষ্ঠান ছুটি কাল   সাংবাদিকদের কল্যাণে সরকার সর্বোচ্চ সহযোগিতা করবে: বরিশালে তথ্য ও সম্প্রচার মন্ত্রী   ১০ গোলের ম্যাচেও জিততে পারলো ফ্রান্স, তৃতীয় ইংল্যান্ড