সৈয়দপুরের মানুষের আস্থার প্রতীক ডা.আরমান হোসেন রনি - দৈনিক বরিশাল ২৪ দৈনিক বরিশাল ২৪সৈয়দপুরের মানুষের আস্থার প্রতীক ডা.আরমান হোসেন রনি - দৈনিক বরিশাল ২৪

প্রকাশিতঃ জুন ২৩, ২০২০ ৯:৫৫ অপরাহ্ণ
A- A A+ Print

সৈয়দপুরের মানুষের আস্থার প্রতীক ডা.আরমান হোসেন রনি

৫২

এম আর হাসান, নিজস্ব প্রতিনিধি:করোনা আতঙ্কে পুরো সৈয়দপুর যখন আতঙ্কিত তখন সৈয়দপুরের মানুষের আস্থার প্রতীক হিসেবে আগমন ঘটলো এক মানবতার ফেরিওয়ালার। হ্যাঁ বলছি ডা.আরমান হোসেন রনি’র কথা।৩৯তম বিসিএস এর মাধ্যমে পর্দায়নকৃত এ চিকিৎসকের প্রথম কর্মস্থল নিজ উপজেলা সৈয়দপুরেই।

এজন্য হয়ত কাজের প্রতি উদ্দম্যতা একটু বেশিই।শহরের নতুন বাবুপাড়ায় জন্মগ্রহণ করা এই চিকিৎসক বর্তমানে একটি গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছেন।তা হলো করোনা প্রতিরোধ।নীলফামারীর সিভিল সার্জন ডা. রনজিৎ কুমার বর্মনের নির্দেশক্রমে গঠিত করোনা প্রতিরোধ কমিটিতে তিনি টিম লিডার হিসেবে কাজ করছেন।

তাকে সহায়তা করছেন কমিটির অন্য তিনজন সদস্য ;আবু তাহের সিদ্দিকী,আল-আমিন ও মামুনুর রশিদ। ভবিষ্যৎ চক্ষু চিকিৎসক এই মানুষটি সৈয়দপুরের মানুষজনের করোনা পরীক্ষার নমুনা সংগ্রহের জন্য ছুটে চলছে গ্রাম থেকে শহরে।

নিজের শহরে এরকম কঠিন এক দায়িত্বকে কীভাবে দেখেন জানতে চাইলে তিনি বলেন,”নিজের শহরটিকে নিজের পরিবার আর শহরের মানুষগুলোকে নিজ পরিবারের সদস্য হিসেবে মনে করি।এজন্য তাদের সেবায় আমার আন্তরিকতার কোনো অভাব নেই”।

চিকিৎসক এ কর্মকর্তার শৈশব,কৈশোর কাটে সৈয়দপুরেই।সৈয়দপুর সরকারি কারিগরি মহাবিদ্যালয় থেকে এসএসসি ও এইচএসসি পরীক্ষায় গোল্ডেন জিপিএ ৫ পেয়ে এবং দিনাজপুর মেডিকেল কলেজ থেকে এমবিবিএস সম্পন্ন করে চক্ষু বিষয়ে উচ্চতর প্রশিক্ষণের জন্য ঢাকায় পাড়ি জমান।

তারপর গত ১২ই ডিসেম্বর বিসিএস নিয়োগের মাধ্যমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স,সৈয়দপুরে মেডিকেল অফিসার হিসেবে দায়িত্ব গ্রহণ করেন।গোটা সৈয়দপুর ও সৈয়দপুরের মানুষজন করোনামুক্ত হোক এটাই তার প্রত্যাশা।

দৈনিক বরিশাল ২৪

সৈয়দপুরের মানুষের আস্থার প্রতীক ডা.আরমান হোসেন রনি

মঙ্গলবার, জুন ২৩, ২০২০ ৯:৫৫ অপরাহ্ণ

প্রকাশক: মোসাম্মাৎ মনোয়ারা বেগম। সম্পাদক মন্ডলীর সভাপতি: ইঞ্জিনিয়ার জিহাদ রানা। সম্পাদক : শামিম আহমেদ যুগ্ন-সম্পাদক : মো:মনিরুজ্জামান। প্রধান উপদেষ্টা: মোসাম্মৎ তাহমিনা খান বার্তা সম্পাদক : মো: শহিদুল ইসলাম ।
প্রধান কার্যালয় : রশিদ প্লাজা,৪র্থ তলা,সদর রোড,বরিশাল।
সম্পাদক: 01711970223 বার্তা বিভাগ: 01764- 631157
ইমেল: sohelahamed2447@gmail.com
  সন্ধ্যার পর শিক্ষার্থীদের রাস্তায় পেলে গ্রেপ্তার উপযুক্ত কারণ দেখাতে না পারলে অভিভাবকদেরও জবাবদিহির আওতায় আনা হবে : ডিআইজি আবদুল কুদ্দুছ চৌধুরী   এইচএসসির সাপ্লিমেন্টারি পরীক্ষার তারিখ ঘোষণা, শুরু হতে পারে ২ ডিসেম্বর   বরিশাল প্রেসক্লাবের নতুন সদস্য পদ পেলেন ১১ সাংবাদিক   হালিশহর মডেল স্কুলের ম্যানেজিং কমিটির নতুন সভাপতি জাকের হোসেন সম্পাদক আশ্রাফ আলী   বার্ষিক পরীক্ষার ফল প্রকাশের দিনই শিক্ষার্থীরা পাবে নতুন বই: শিক্ষামন্ত্রী   বরিশালে যুবদলের উদ্যোগে মাছের পোনা অবমুক্তকরণ কর্মসুচি অনুষ্ঠিত   বরিশালে বাসচাপায় কাতার প্রবাসী নিহত   বর্ণিল আয়োজনে চাঁদপাশা হাইস্কুল ও কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীন বরণ অনুষ্ঠিত   ইজিবাইকের চাকায় ওড়না পেঁচিয়ে নারী পর্যটকের মৃত্যু   ‘এই জার্সিটাই ছিল আমার জীবন, এত ভালোবাসার জন্য ধন্যবাদ’   কিশোর অপরাধ প্রতিরোধে রাজনীতিবীদদের ইতিবাচক ভুমিকা জরুরী   বরিশালে শ্রমিকদল নেতা রাজ্জাক সরদার আর নেই, শোকে স্তব্ধ ২নং কাশিপুর   রোহিঙ্গাদের চিরকাল বাস্তুচ্যুত রাখতে চায় না বাংলাদেশ : প্রধানমন্ত্রী   বাঁশির সুরে তুমুল জনপ্রিয় শেখ সোলায়মান এবার নিয়ে এলেন ‘মানব জীবন’   বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনারের দায়িত্ব গ্রহণ করলেন ডিআইজি আবু রায়হান সালেহ্   পাঁচ দেশি মাছে মিলল মাইক্রোপ্লাস্টিক, সবচেয়ে বেশি কই মাছে   গণঅভ্যুত্থানের চেতনায় এগিয়ে চলছে দেশ-তথ্য ও সম্প্রচার মন্ত্রী   চাঁদপাশা হাইস্কুল ও কলেজে যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত   জুলাই গণঅভ্যুত্থানের মহানায়ক দেশের গণতন্ত্রকামী জনগণ: প্রধানমন্ত্রী তারেক রহমান   গ্যাস সরবরাহ নিয়ে সুখবর দিলো কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন