স্বচ্ছ ভাবমূর্তির নেতৃত্বে আ.লীগ রাজনীতি করতে পারবে না কেন: রিজভী - দৈনিক বরিশাল ২৪ দৈনিক বরিশাল ২৪স্বচ্ছ ভাবমূর্তির নেতৃত্বে আ.লীগ রাজনীতি করতে পারবে না কেন: রিজভী - দৈনিক বরিশাল ২৪

প্রকাশিতঃ মার্চ ২১, ২০২৫ ১১:১৮ অপরাহ্ণ
A- A A+ Print

স্বচ্ছ ভাবমূর্তির নেতৃত্বে আ.লীগ রাজনীতি করতে পারবে না কেন: রিজভী

৭০

অনলাইন নিউজঃ গণহত্যার সঙ্গে জড়িত নয়, স্বচ্ছ ভাবমূর্তির অধিকারীদের নেতৃত্বে আওয়ামী লীগ রাজনীতি করলে আপত্তি থাকা উচিত নয় বলে মনে করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি প্রশ্ন তুলেছেন, ‘যাঁরা স্বচ্ছ ভাবমূর্তির অধিকারী, তাঁদের নেতৃত্বে আওয়ামী লীগ রাজনীতি করতে পারবে না কেন?’

আজ শুক্রবার রাজধানীর ফায়দাবাদ উত্তরখান এলাকায় দুস্থ ও অসহায়দের মাঝে ঈদ উপহার বিতরণকালে এ কথা বলেন রিজভী।

রিজভী বলেন, ‘আওয়ামী লীগ রাজনীতি করতে পারবে কি না, সে বিষয়ে আলোচনা হলেও গণহত্যার জন্য দায়ীদের বিচারের প্রসঙ্গ তোলা হচ্ছে না।’

তিনি বলেন, ‘আওয়ামী লীগের ভেতরের অপরাধীদের বিচার হলে এবং জনগণ যদি তাদের রাজনীতি করার সুযোগ দেওয়ার সিদ্ধান্ত নেয়, তাহলে কারও আপত্তি থাকা উচিত নয়।’

রিজভীর প্রশ্ন, ‘যদি আওয়ামী লীগের নেতৃত্বে আসা ব্যক্তিরা কোনো অপরাধ, ছাত্র হত্যা, লুটপাট বা জনগণের টাকা পাচারের সঙ্গে জড়িত না থাকে, তাহলে এমন একটি আওয়ামী লীগ কেন রাজনীতি করতে পারবে না?’

তবে আওয়ামী লীগের নেতা-কর্মী ও তাদের সহযোগীদের মধ্যে যারা হত্যাকাণ্ড ও দমন-পীড়নের সঙ্গে জড়িত, তাদের অবশ্যই বিচারের মুখোমুখি করা উচিত বলে মন্তব্য করেন তিনি।

জুলাই আন্দোলনে গণহত্যার জড়িতরা চিহ্নিত বলে দাবি করে রিজভী বলেন, ‘মানুষ দেখেছে, কারা গণহত্যা চালিয়েছে। কোন পুলিশ কর্মকর্তা, ওসি, এসি, ডিসি সেখানে ভূমিকা রেখেছে? কোন আওয়ামী লীগ নেতা গণ-আন্দোলনের সময় রক্তপাতের নির্দেশ দিয়েছে? কারা আন্দোলন দমন করেছে? এই বিচার দ্রুত নিশ্চিত করতে হবে।’

তিনি অভিযোগ করে বলেন, যারা অর্থ পাচার করেছে এবং শিশু-কিশোরদের হত্যা করেছে, তাদের বিচার এখনো হয়নি। কেন ২০০-এর বেশি শিশু, কিশোর, তরুণ শিক্ষার্থী, শ্রমিক ও রিকশাচালক হত্যার বিচার হয়নি? তাদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।’

আওয়ামী লীগ প্রধান শেখ হাসিনার প্রকৃত ধর্মবিশ্বাস নিয়ে সন্দেহ রয়েছে মন্তব্য করে রিজভী বলেন, ‘তাঁর উপাস্য টাকা। যার উপাস্য টাকা, সে ভালো কাজ করতে পারে না। তারা কেবল লুটপাট ও অর্থ পাচারেই ব্যস্ত থাকেন। শেখ হাসিনা, তাঁর আত্মীয়স্বজন ও পছন্দের ব্যবসায়ীরা দেশের সম্পদ লুট করেছেন।’

তিনি বলেন, ‘গণতান্ত্রিক দেশে রাজনীতিতে অংশগ্রহণের অধিকার গণতান্ত্রিক পদ্ধতিতেই নির্ধারিত হওয়া উচিত।’

সূত্রঃ আজকের পত্রিকা

দৈনিক বরিশাল ২৪

স্বচ্ছ ভাবমূর্তির নেতৃত্বে আ.লীগ রাজনীতি করতে পারবে না কেন: রিজভী

শুক্রবার, মার্চ ২১, ২০২৫ ১১:১৮ অপরাহ্ণ

প্রকাশক: মোসাম্মাৎ মনোয়ারা বেগম। সম্পাদক মন্ডলীর সভাপতি: ইঞ্জিনিয়ার জিহাদ রানা। সম্পাদক : শামিম আহমেদ যুগ্ন-সম্পাদক : মো:মনিরুজ্জামান। প্রধান উপদেষ্টা: মোসাম্মৎ তাহমিনা খান বার্তা সম্পাদক : মো: শহিদুল ইসলাম ।
প্রধান কার্যালয় : রশিদ প্লাজা,৪র্থ তলা,সদর রোড,বরিশাল।
সম্পাদক: 01711970223 বার্তা বিভাগ: 01764- 631157
ইমেল: sohelahamed2447@gmail.com
  বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনারের দায়িত্ব গ্রহণ করলেন ডিআইজি আবু রায়হান সালেহ্   পাঁচ দেশি মাছে মিলল মাইক্রোপ্লাস্টিক, সবচেয়ে বেশি কই মাছে   গণঅভ্যুত্থানের চেতনায় এগিয়ে চলছে দেশ-তথ্য ও সম্প্রচার মন্ত্রী   চাঁদপাশা হাইস্কুল ও কলেজে যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত   জুলাই গণঅভ্যুত্থানের মহানায়ক দেশের গণতন্ত্রকামী জনগণ: প্রধানমন্ত্রী তারেক রহমান   গ্যাস সরবরাহ নিয়ে সুখবর দিলো কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন   চট্টগ্রামে থেমে থেমে বৃষ্টি, ভোগান্তিতে সাধারণ মানুষ   বরিশালে আস্থার নাম সমাজসেবার মানবিক মুখ সাজ্জাদ পারভেজ   জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী   ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থান দিবস আজ, দেশজুড়ে নানা কর্মসূচির আয়োজন   বরিশালে বিস্ফোরণ: চিপসের প্যাকেটের আড়ালে ‘বুবি ট্র্যাপ’   নবম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থীদের স্মার্টফোন নিষিদ্ধ   ভারতের সাড়ে ১১ হাজার টন চাল ফেরত পাঠাচ্ছে বাংলাদেশ   আর্থিক সংকটে সাংবাদিক কাজী জাহিদ, বাবার জীবন বাঁচাতে চাইলেন সহযোগিতা   প্রবাসফেরত অসুস্থ জামালকে রাস্তার পা‌শে ফেলে গেল স্ত্রী-সন্তান   ১৩০ বছর বয়সী মায়ের খেয়াল রাখেন ১০০ বছরের মেয়ে!   ১৫ বছর পরও ভুলে যাননি ১০০ টাকার দেনা, ছুটে এলেন শোধ করতে   সব শিক্ষাপ্রতিষ্ঠান ছুটি কাল   সাংবাদিকদের কল্যাণে সরকার সর্বোচ্চ সহযোগিতা করবে: বরিশালে তথ্য ও সম্প্রচার মন্ত্রী   ১০ গোলের ম্যাচেও জিততে পারলো ফ্রান্স, তৃতীয় ইংল্যান্ড