স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়ার কারণে হৃদরোগের ঝুঁকি বাড়ে - দৈনিক বরিশাল ২৪ দৈনিক বরিশাল ২৪স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়ার কারণে হৃদরোগের ঝুঁকি বাড়ে - দৈনিক বরিশাল ২৪

প্রকাশিতঃ জুন ২৫, ২০২৩ ১০:০৪ পূর্বাহ্ণ
A- A A+ Print

স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়ার কারণে হৃদরোগের ঝুঁকি বাড়ে

৯৩

অনলাইন নিউজঃ প্রতিটি স্বামী-স্ত্রীর মধ্যে কখনো না কখনো ঝগড়া হয়ই। দাম্পত্য জীবনে ঝগড়া সম্পর্ককে করে আরও শক্ত ও মজবুত। তবে অতিরিক্ত এবং নিয়মিত ঝগড়া হয়ে দাঁড়াতে পারে বিপদের কারণ। স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়ায় যেমন কমে যেতে পারে আয়ু তেমনি হতে পারে হৃদরোগও। একটি বিষাক্ত সম্পর্কে থাকার কারণে নারী-পুরুষ উভয়েরই শারীরিক ও মানসিক স্বাস্থ্য খারাপ হতে পারে।

স্বামী-স্ত্রীর মধ্যে প্রায়ই ঝগড়া হলে যে রোগের ঝুঁকি বাড়ে- 

কমে যেতে পারে আয়ু : দীর্ঘমেয়াদী দাম্পত্যে অশান্তি কমিয়ে দিতে পারে আয়ু। জীবনে সুখী থাকলে যেমন রোগব্যাধি কম হয় তেমনি দাম্পত্যে অশান্তি থাকলে কমতে পারে আয়ুও। মানসিক চাপ মানুষের জীবনধারা পরিবর্তন করে দেয়। ফলে অস্বাস্থ্যকর খাওয়া, মাদকাসক্ত, কম ঘুম, মানসিক চাপ ইত্যাদি শারীরিক বিভিন্ন রোগের ঝুঁকি বাড়ায়। সামাজিক চাপের সম্মুখীন ব্যক্তিদের মধ্যে বয়স বাড়তেই স্ট্রেসসম্পর্কিত রোগ ও প্রদাহের ঝুঁকি বেশি। যা অকাল মৃত্যুর কারণ হতে পারে।

বাড়তে পারে ওজন : যারা দাম্পত্য কলহের মধ্য দিয়ে যাচ্ছে তাদের মধ্যে ওজন বেড়ে যাওয়ার প্রবণতা রয়েছে। আর এর ফলে এমন ব্যক্তিদের মধ্যে ডায়াবেটিস ও উচ্চ রক্তচাপের মতো স্থূলতা-সম্পর্কিত রোগে আক্রান্ত হওয়ার ঝুঁকি অনেক বেশি। গবেষকরা ১১ বছর ধরে ৮০০০ মানুষের ওপর সমীক্ষা চালিয়ে এই তথ্য জানান।

হৃদরোগের ঝুঁকি বাড়ে : স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া তথা বিষাক্ত সম্পর্কের কারণে হৃদরোগের ঝুঁকিও বাড়ে। মানসিক চাপ রক্তচাপ বাড়ায় যা অনেক গবেষণায় দেখা গেছে। দীর্ঘদিন এই সমস্যায় ভুগলে তা হৃদরোগের কারণ হয়ে দাঁড়ায়। এছাড়া মানসিক চাপের কারণে ঘুমের সমস্যা, ক্লান্তি, পেট খারাপও হতে পারে।

বিষণ্ণতা বাড়ে : দাম্পত্যজীবন ভালো না থাকলে যে কারো বাড়বে বিষণ্ণতার ঝুঁকি। গবেষণায় দেখা গেছে, সামাজিকভাবে কোনো মানুষ প্রত্যাখ্যাত হলে মেজর ডিপ্রেসিভ ডিসঅর্ডারের (এমডিডি) ঝুঁকি বেড়ে যায়। দাম্পত্যে অশান্তি কিংবা বিচ্ছেদের কারণেও মানসিক এই সমস্যায় ভুগতে পারেন যে কেউ।

দৈনিক বরিশাল ২৪

স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়ার কারণে হৃদরোগের ঝুঁকি বাড়ে

রবিবার, জুন ২৫, ২০২৩ ১০:০৪ পূর্বাহ্ণ

প্রকাশক: মোসাম্মাৎ মনোয়ারা বেগম। সম্পাদক মন্ডলীর সভাপতি: ইঞ্জিনিয়ার জিহাদ রানা। সম্পাদক : শামিম আহমেদ যুগ্ন-সম্পাদক : মো:মনিরুজ্জামান। প্রধান উপদেষ্টা: মোসাম্মৎ তাহমিনা খান বার্তা সম্পাদক : মো: শহিদুল ইসলাম ।
প্রধান কার্যালয় : রশিদ প্লাজা,৪র্থ তলা,সদর রোড,বরিশাল।
সম্পাদক: 01711970223 বার্তা বিভাগ: 01764- 631157
ইমেল: sohelahamed2447@gmail.com
  বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনারের দায়িত্ব গ্রহণ করলেন ডিআইজি আবু রায়হান সালেহ্   পাঁচ দেশি মাছে মিলল মাইক্রোপ্লাস্টিক, সবচেয়ে বেশি কই মাছে   গণঅভ্যুত্থানের চেতনায় এগিয়ে চলছে দেশ-তথ্য ও সম্প্রচার মন্ত্রী   চাঁদপাশা হাইস্কুল ও কলেজে যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত   জুলাই গণঅভ্যুত্থানের মহানায়ক দেশের গণতন্ত্রকামী জনগণ: প্রধানমন্ত্রী তারেক রহমান   গ্যাস সরবরাহ নিয়ে সুখবর দিলো কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন   চট্টগ্রামে থেমে থেমে বৃষ্টি, ভোগান্তিতে সাধারণ মানুষ   বরিশালে আস্থার নাম সমাজসেবার মানবিক মুখ সাজ্জাদ পারভেজ   জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী   ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থান দিবস আজ, দেশজুড়ে নানা কর্মসূচির আয়োজন   বরিশালে বিস্ফোরণ: চিপসের প্যাকেটের আড়ালে ‘বুবি ট্র্যাপ’   নবম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থীদের স্মার্টফোন নিষিদ্ধ   ভারতের সাড়ে ১১ হাজার টন চাল ফেরত পাঠাচ্ছে বাংলাদেশ   আর্থিক সংকটে সাংবাদিক কাজী জাহিদ, বাবার জীবন বাঁচাতে চাইলেন সহযোগিতা   প্রবাসফেরত অসুস্থ জামালকে রাস্তার পা‌শে ফেলে গেল স্ত্রী-সন্তান   ১৩০ বছর বয়সী মায়ের খেয়াল রাখেন ১০০ বছরের মেয়ে!   ১৫ বছর পরও ভুলে যাননি ১০০ টাকার দেনা, ছুটে এলেন শোধ করতে   সব শিক্ষাপ্রতিষ্ঠান ছুটি কাল   সাংবাদিকদের কল্যাণে সরকার সর্বোচ্চ সহযোগিতা করবে: বরিশালে তথ্য ও সম্প্রচার মন্ত্রী   ১০ গোলের ম্যাচেও জিততে পারলো ফ্রান্স, তৃতীয় ইংল্যান্ড