স্বাস্থ্যবিধি মেনেই বিনা বেতনে শুরু ডা. মনীষা চক্রবর্তীর ‘মানবতার পাঠশালা’ - দৈনিক বরিশাল ২৪ দৈনিক বরিশাল ২৪স্বাস্থ্যবিধি মেনেই বিনা বেতনে শুরু ডা. মনীষা চক্রবর্তীর ‘মানবতার পাঠশালা’ - দৈনিক বরিশাল ২৪

প্রকাশিতঃ জুন ১২, ২০২০ ৭:০১ অপরাহ্ণ
A- A A+ Print

স্বাস্থ্যবিধি মেনেই বিনা বেতনে শুরু ডা. মনীষা চক্রবর্তীর ‘মানবতার পাঠশালা’

৪২

শামীম আহমেদ, বিশেষ প্রতিনিধি: করোনা দুর্যোগে বিভিন্ন অনলাইন ক্লাস শুরু হয়েছে। উচ্চবিত্তরা গৃহশিক্ষক রেখে বা অনলাইন ডিভাইস দিয়ে তাদের ছেলেমেয়েদের পড়াশোনা অব্যাহত রেখেছে।

এমনকি শিক্ষিত মধ্যবিত্ত পরিবারের সন্তানরাও বাবা-মায়ের মাধ্যমে পড়াশুনা করে যাচ্ছে। অপরদিকে হতদরিদ্র এবং সাধারণ শ্রমিক পরিবারের সন্তানেরা পড়াশোনা থেকে পুরোপুরিই পিছিয়ে পরছে।

এসব সুবিধাবঞ্চিত ছেলে-মেয়েরা যেন শিক্ষার আঙিনা থেকে ঝরে না পরে এবং অন্যান্য সহপাঠিদের তুলনায় পিছিয়ে না পরে। সেই লক্ষ নিয়েই তাদের কাছে শিক্ষা পৌঁছে দিতে শুরু বরিশাল জেলা বাসদের আয়োজনে ‘মানবতার পাঠশালা’র কার্যক্রম।

‘করোনায় থামবে না পড়া’ শ্লোগানকে সামনে রেখে দরিদ্র শিক্ষার্থীদের জন্য বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ) ও ছাত্র ফ্রন্টের কার্যক্রমের অংশ হিসাবে চালু হয়েছে ‘মানবতার পাঠশালা’।

বাসদের জেলা শাখার সদস্য সচিব ডাঃ মনীষা চক্রবর্তী বলেন, নগরীর বিভিন্ন বস্তি এলাকার শ্রমিকদের সন্তানদের উন্মুক্ত মাঠে বা বড় হলঘরে শারীরিক দূরত্ব বজায় রেখে ও স্বাস্থ্যবিধি মেনে এ পাঠশালায় পড়াশোনা শেখানো হচ্ছে। পাঠশালার শিক্ষকগণ স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে বিনা বেতনে শিক্ষার্থীদের পাঠদান করাচ্ছেন।

ডাঃ মনীষা চক্রবর্তী আরও বলেন, সামাজিক দায়িত্ববোধ থেকে ছাত্রফ্রন্টের সদস্য এবং স্বেচ্ছাসেবকরা মিলে মানবতার পাঠশালায় স্বেচ্ছাশ্রম দিতে রাজি হয়েছেন ১৫০জন শিক্ষক। তারা সবাই বরিশাল বিশ্ববিদ্যালয়, সরকারি বিএম কলেজ, সৈয়দ হাতেম আলী কলেজ, সরকারি মহিলা কলেজ, বরিশাল মেডিক্যাল কলেজের শিক্ষার্থী।

গত ১০ জুন বেলা ১১টায় বরিশাল নগরীর ফকির বাড়ি রোডস্থ বাসদ বরিশাল শাখার কার্যালয়ে ব্যতিক্রমধর্মী ‘মানবতার পাঠশালা’র উদ্বোধক বাসদের জেলা শাখার আহবায়ক প্রকৌশলী ইমরান হাবীব রুমন বলেন, আগামী কয়েকদিনের মধ্যে নগরীর ৩০টি ওয়ার্ডে একটি করে স্কুলসহ বস্তি এলাকায় এই ‘মানবতার পাঠশালা’র মাধ্যমে শিক্ষার্থীদের পাঠদান কার্যক্রম পরিচালনা করা হবে।

ইতোমধ্যে রসুলপুর, চাঁদমারী, কাশীপুর, রূপাতলী ও বাঘীয়া এলাকায় মানবতার পাঠশালার কার্যক্রম শুরু করা হয়েছে।

প্রতিটি পাঠশালার শিক্ষার্থীদের মাঝে খাতা, কলমসহ শিক্ষা উপকরণ বিতরণ করা হয়। মানবতার পাঠশালা পরিচালনার জন্য সামর্থ্যবানদের কাছ থেকে শিক্ষর্থীদের জন্য বই, খাতা, কলমসহ অন্যান্য সহযোগিতার করার জন্য (০১৭৯৭-১৪৬৪৬৯ এবং ০১৭৮০-৫৭৯১৪৬) মোবাইল নাম্বারে সকলের প্রতি আহবান জানিয়ে যোগাযোগ করার জন্য অনুরোধ করেন তারা।

দৈনিক বরিশাল ২৪

স্বাস্থ্যবিধি মেনেই বিনা বেতনে শুরু ডা. মনীষা চক্রবর্তীর ‘মানবতার পাঠশালা’

শুক্রবার, জুন ১২, ২০২০ ৭:০১ অপরাহ্ণ

প্রকাশক: মোসাম্মাৎ মনোয়ারা বেগম। সম্পাদক মন্ডলীর সভাপতি: ইঞ্জিনিয়ার জিহাদ রানা। সম্পাদক : শামিম আহমেদ যুগ্ন-সম্পাদক : মো:মনিরুজ্জামান। প্রধান উপদেষ্টা: মোসাম্মৎ তাহমিনা খান বার্তা সম্পাদক : মো: শহিদুল ইসলাম ।
প্রধান কার্যালয় : রশিদ প্লাজা,৪র্থ তলা,সদর রোড,বরিশাল।
সম্পাদক: 01711970223 বার্তা বিভাগ: 01764- 631157
ইমেল: sohelahamed2447@gmail.com
  বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনারের দায়িত্ব গ্রহণ করলেন ডিআইজি আবু রায়হান সালেহ্   পাঁচ দেশি মাছে মিলল মাইক্রোপ্লাস্টিক, সবচেয়ে বেশি কই মাছে   গণঅভ্যুত্থানের চেতনায় এগিয়ে চলছে দেশ-তথ্য ও সম্প্রচার মন্ত্রী   চাঁদপাশা হাইস্কুল ও কলেজে যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত   জুলাই গণঅভ্যুত্থানের মহানায়ক দেশের গণতন্ত্রকামী জনগণ: প্রধানমন্ত্রী তারেক রহমান   গ্যাস সরবরাহ নিয়ে সুখবর দিলো কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন   চট্টগ্রামে থেমে থেমে বৃষ্টি, ভোগান্তিতে সাধারণ মানুষ   বরিশালে আস্থার নাম সমাজসেবার মানবিক মুখ সাজ্জাদ পারভেজ   জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী   ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থান দিবস আজ, দেশজুড়ে নানা কর্মসূচির আয়োজন   বরিশালে বিস্ফোরণ: চিপসের প্যাকেটের আড়ালে ‘বুবি ট্র্যাপ’   নবম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থীদের স্মার্টফোন নিষিদ্ধ   ভারতের সাড়ে ১১ হাজার টন চাল ফেরত পাঠাচ্ছে বাংলাদেশ   আর্থিক সংকটে সাংবাদিক কাজী জাহিদ, বাবার জীবন বাঁচাতে চাইলেন সহযোগিতা   প্রবাসফেরত অসুস্থ জামালকে রাস্তার পা‌শে ফেলে গেল স্ত্রী-সন্তান   ১৩০ বছর বয়সী মায়ের খেয়াল রাখেন ১০০ বছরের মেয়ে!   ১৫ বছর পরও ভুলে যাননি ১০০ টাকার দেনা, ছুটে এলেন শোধ করতে   সব শিক্ষাপ্রতিষ্ঠান ছুটি কাল   সাংবাদিকদের কল্যাণে সরকার সর্বোচ্চ সহযোগিতা করবে: বরিশালে তথ্য ও সম্প্রচার মন্ত্রী   ১০ গোলের ম্যাচেও জিততে পারলো ফ্রান্স, তৃতীয় ইংল্যান্ড