স্বেচ্ছাসেবী সংগঠনকে বৃক্ষরোপনে এগিয়েে আসার আহবান - দৈনিক বরিশাল ২৪ দৈনিক বরিশাল ২৪স্বেচ্ছাসেবী সংগঠনকে বৃক্ষরোপনে এগিয়েে আসার আহবান - দৈনিক বরিশাল ২৪

প্রকাশিতঃ সেপ্টেম্বর ২৬, ২০১৯ ১:৩৭ অপরাহ্ণ
A- A A+ Print

স্বেচ্ছাসেবী সংগঠনকে বৃক্ষরোপনে এগিয়েে আসার আহবান

৬৪
 আকতার হোসেন, মিরসরাই, চট্টগ্রাম: চট্টগ্রাম মিরসরাইয়ে বাংলাদেশ জাতীয় সমাজ কল্যাণ পরিষদ কর্তৃক উপজেলার ১৮টি নিবন্ধিত স্বেচ্ছাসেবী সংস্থার মাঝে নগদ ১৭ হাজার ৫০০ টাকা অনুদানের চেক বিতরণ করা হয়। 
বুধবার (২৫ সেপ্টেম্বর) দুপুরে উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন এমপি।
এসময় বিভিন্ন সংস্থার প্রতিনিধিদের হাতে ২০১৮-১৯ অর্থবছরে এককালীন অনুদানের চেক তুলে দেন প্রধান অতিথি। মিরসরাইয়ের উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রুহুল আমিনের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব জসীম উদ্দিন, ভাইস চেয়ারম্যান মো. আলাউদ্দিন ও ইসমত আরা ফেন্সি, উপজেলা সমাজসেবা কর্মকর্তা রওশন আরা, বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যানবৃন্দ, সরকারি কর্মকর্তা ও বিভিন্ন স্বেচ্ছাসেবী সংস্থার সদস্যরা।
এসময় ক্যান্সার, কিডনী, লিভার সেরোসিস, স্ট্রোকে প্যারালাইজড ও জন্মগত হৃদরোগীদের মাঝে ২৬ জনকে ৫০ হাজার করে ১৩ লাখ টাকা এককালীন অনুদান এবং প্রতিবন্ধী ৭২ জন শিক্ষার্থীর মাঝে শিক্ষা উপবৃত্তির চেক বিতরণ করা হয়।
প্রধান অতিথি ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন এসময় বলেন, স্বেচ্ছাসেবী সংগঠন গুলোকে মাদকের বিরুদ্ধে জনগনকে সচেতন করতে হবে। জনগন সচেতন হলেই মাদকমুক্ত সমাজ গঠন সহজ হবে। তিনি বলেন, স্বেচ্ছাসেবী সংগঠন গুলোকে বৃক্ষরোপনে এগিয়ে আসতে হবে। প্রয়োজনে বৃক্ষরোপনে তিনি অর্থায়ন করবেন বলে জানান।
চিকিৎসার জন্য দেওয়া অর্থ সম্পর্কে বলেন, এগুলো শেখ হাসিনার অনন্য উদ্যোগ। বিভিন্ন ধরনের ভাতা চালু করে শেখ হাসিনা অসহায় মানুষের দুর্দশা লাঘবের চেষ্টা করে যাচ্ছেন। তিনি শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহবান জানান।
দৈনিক বরিশাল ২৪

স্বেচ্ছাসেবী সংগঠনকে বৃক্ষরোপনে এগিয়েে আসার আহবান

বৃহস্পতিবার, সেপ্টেম্বর ২৬, ২০১৯ ১:৩৭ অপরাহ্ণ

প্রকাশক: মোসাম্মাৎ মনোয়ারা বেগম। সম্পাদক মন্ডলীর সভাপতি: ইঞ্জিনিয়ার জিহাদ রানা। সম্পাদক : শামিম আহমেদ যুগ্ন-সম্পাদক : মো:মনিরুজ্জামান। প্রধান উপদেষ্টা: মোসাম্মৎ তাহমিনা খান বার্তা সম্পাদক : মো: শহিদুল ইসলাম ।
প্রধান কার্যালয় : রশিদ প্লাজা,৪র্থ তলা,সদর রোড,বরিশাল।
সম্পাদক: 01711970223 বার্তা বিভাগ: 01764- 631157
ইমেল: sohelahamed2447@gmail.com
  ৭ নভেম্বর: বাংলাদেশের নিজের পথ খুঁজে নেওয়ার দিন   বরিশালের জনপ্রিয় কবি ফরিদ উদ্দিনের ‘চন্দ্রদ্বীপ’   মেয়েদের জমি লিখে দেওয়ায় ৮০ বছরের বৃদ্ধের ঘরে তালা   ছেলেদের স্পর্শে আপত্তি, মেয়েদের ক্ষেত্রে ছাড়? সামাজিক বৈষম্যের চিত্র   এনসিপি থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন   সন্ধ্যার পর শিক্ষার্থীদের রাস্তায় পেলে গ্রেপ্তার উপযুক্ত কারণ দেখাতে না পারলে অভিভাবকদেরও জবাবদিহির আওতায় আনা হবে : ডিআইজি আবদুল কুদ্দুছ চৌধুরী   এইচএসসির সাপ্লিমেন্টারি পরীক্ষার তারিখ ঘোষণা, শুরু হতে পারে ২ ডিসেম্বর   বরিশাল প্রেসক্লাবের নতুন সদস্য পদ পেলেন ১১ সাংবাদিক   হালিশহর মডেল স্কুলের ম্যানেজিং কমিটির নতুন সভাপতি জাকের হোসেন সম্পাদক আশ্রাফ আলী   বার্ষিক পরীক্ষার ফল প্রকাশের দিনই শিক্ষার্থীরা পাবে নতুন বই: শিক্ষামন্ত্রী   বরিশালে যুবদলের উদ্যোগে মাছের পোনা অবমুক্তকরণ কর্মসুচি অনুষ্ঠিত   বরিশালে বাসচাপায় কাতার প্রবাসী নিহত   বর্ণিল আয়োজনে চাঁদপাশা হাইস্কুল ও কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীন বরণ অনুষ্ঠিত   ইজিবাইকের চাকায় ওড়না পেঁচিয়ে নারী পর্যটকের মৃত্যু   ‘এই জার্সিটাই ছিল আমার জীবন, এত ভালোবাসার জন্য ধন্যবাদ’   কিশোর অপরাধ প্রতিরোধে রাজনীতিবীদদের ইতিবাচক ভুমিকা জরুরী   বরিশালে শ্রমিকদল নেতা রাজ্জাক সরদার আর নেই, শোকে স্তব্ধ ২নং কাশিপুর   রোহিঙ্গাদের চিরকাল বাস্তুচ্যুত রাখতে চায় না বাংলাদেশ : প্রধানমন্ত্রী   বাঁশির সুরে তুমুল জনপ্রিয় শেখ সোলায়মান এবার নিয়ে এলেন ‘মানব জীবন’   বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনারের দায়িত্ব গ্রহণ করলেন ডিআইজি আবু রায়হান সালেহ্