স্মার্টফোন ব্যবহার না করায় এক লাখ মার্কিন ডলার পুরস্কার - দৈনিক বরিশাল ২৪ দৈনিক বরিশাল ২৪স্মার্টফোন ব্যবহার না করায় এক লাখ মার্কিন ডলার পুরস্কার - দৈনিক বরিশাল ২৪

প্রকাশিতঃ অক্টোবর ০৯, ২০১৯ ৩:২৯ পূর্বাহ্ণ
A- A A+ Print

স্মার্টফোন ব্যবহার না করায় এক লাখ মার্কিন ডলার পুরস্কার

৬৩

আধুনিক এই যুগে স্মার্টফোন ব্যবহার না করে থাকাটা আসলেই কঠিন। তবে এই কঠিন কাজটি করে দেখিয়েছেন নিউইয়র্কের ২৯ বছর বয়সী এলানা মুগডান।

নিউইয়র্কে ‘স্ক্রল ফ্রি ফর আ ইয়ার’ নামের একটি প্রতিযোগিতার আয়োজন করা হয়। কোকা-কোলার অধীন ভিটামিনওয়্যার নামের একটি প্রতিষ্ঠান ওই প্রতিযোগিতার আয়োজন করে।

এ প্রতিযোগিতায় অংশ নিতে ব্যবহারকারীকে নির্দিষ্ট সময়ের জন্য স্মার্টফোন ব্যবহার ছেড়ে দিতে হয়। তবে তিনি সাধারণ ফিচার ফোন, ল্যাপটপ বা ডেস্কটপ ব্যবহার করতে পারেন।

এই প্রতিযোগির অংশ হিসেবে এক বছর স্মার্টফোন ব্যবহার না করার পুরস্কার হিসেবে এক লাখ মার্কিন ডলার পুরস্কার পাচ্ছেন এই যুবক।

এর মধ্যে স্মার্টফোন ব্যবহার না করে আট মাস কাটিয়ে দিয়েছেন মুগডান।

প্রতিযোগিতায় অংশ নিতে আইফোন ৫ এস ব্যবহার ছেড়ে দেন এলানা। পুরস্কারের অর্থ পেতে কোনো প্রতারণার আশ্রয় নিয়েছেন কি না, তা লাই ডিটেক্টর দিয়ে পরীক্ষা করা হবে।

গত বছরের ডিসেম্বরে ভিটামিনওয়্যার এ প্রতিযোগিতা চালু করে। ওই প্রতিযোগিতার উদ্দেশ্য ছিল মানুষকে স্মার্টফোনের আসক্তি থেকে দূরে সরানো।

চলতি বছরের ৮ জানুয়ারি প্রতিযোগিতায় অংশগ্রহণের শেষ তারিখ ছিল। প্রতিযোগিতায় এলানাকে নির্বাচিত করে ভিটামিনওয়্যার। তার হাতে স্মার্টফোনের বদলে কিওসেরা ফিচার ফোন তুলে দেওয়া হয়।

তবে এই যুবক প্রতিশ্রুতি দিয়েছেন, প্রতিযোগিতার সময় পার হলেও তিনি আর স্মার্টফোন ব্যবহার করবেন না।

কারণ হিসেবে তিনি জানিয়েছেন, আবারও স্মার্টফোন ব্যবহার করলে সময়ের অপব্যবহার, রাত জেগে সামাজিক যোগাযোগের মাধ্যম ব্যবহারে আসক্তিতে পড়বেন তিনি। তাই তিনি আর স্মার্টফোন ব্যবহার করতে চান না।

দৈনিক বরিশাল ২৪

স্মার্টফোন ব্যবহার না করায় এক লাখ মার্কিন ডলার পুরস্কার

বুধবার, অক্টোবর ৯, ২০১৯ ৩:২৯ পূর্বাহ্ণ

প্রকাশক: মোসাম্মাৎ মনোয়ারা বেগম। সম্পাদক মন্ডলীর সভাপতি: ইঞ্জিনিয়ার জিহাদ রানা। সম্পাদক : শামিম আহমেদ যুগ্ন-সম্পাদক : মো:মনিরুজ্জামান। প্রধান উপদেষ্টা: মোসাম্মৎ তাহমিনা খান বার্তা সম্পাদক : মো: শহিদুল ইসলাম ।
প্রধান কার্যালয় : রশিদ প্লাজা,৪র্থ তলা,সদর রোড,বরিশাল।
সম্পাদক: 01711970223 বার্তা বিভাগ: 01764- 631157
ইমেল: sohelahamed2447@gmail.com
  ৭ নভেম্বর: বাংলাদেশের নিজের পথ খুঁজে নেওয়ার দিন   বরিশালের জনপ্রিয় কবি ফরিদ উদ্দিনের ‘চন্দ্রদ্বীপ’   মেয়েদের জমি লিখে দেওয়ায় ৮০ বছরের বৃদ্ধের ঘরে তালা   ছেলেদের স্পর্শে আপত্তি, মেয়েদের ক্ষেত্রে ছাড়? সামাজিক বৈষম্যের চিত্র   এনসিপি থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন   সন্ধ্যার পর শিক্ষার্থীদের রাস্তায় পেলে গ্রেপ্তার উপযুক্ত কারণ দেখাতে না পারলে অভিভাবকদেরও জবাবদিহির আওতায় আনা হবে : ডিআইজি আবদুল কুদ্দুছ চৌধুরী   এইচএসসির সাপ্লিমেন্টারি পরীক্ষার তারিখ ঘোষণা, শুরু হতে পারে ২ ডিসেম্বর   বরিশাল প্রেসক্লাবের নতুন সদস্য পদ পেলেন ১১ সাংবাদিক   হালিশহর মডেল স্কুলের ম্যানেজিং কমিটির নতুন সভাপতি জাকের হোসেন সম্পাদক আশ্রাফ আলী   বার্ষিক পরীক্ষার ফল প্রকাশের দিনই শিক্ষার্থীরা পাবে নতুন বই: শিক্ষামন্ত্রী   বরিশালে যুবদলের উদ্যোগে মাছের পোনা অবমুক্তকরণ কর্মসুচি অনুষ্ঠিত   বরিশালে বাসচাপায় কাতার প্রবাসী নিহত   বর্ণিল আয়োজনে চাঁদপাশা হাইস্কুল ও কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীন বরণ অনুষ্ঠিত   ইজিবাইকের চাকায় ওড়না পেঁচিয়ে নারী পর্যটকের মৃত্যু   ‘এই জার্সিটাই ছিল আমার জীবন, এত ভালোবাসার জন্য ধন্যবাদ’   কিশোর অপরাধ প্রতিরোধে রাজনীতিবীদদের ইতিবাচক ভুমিকা জরুরী   বরিশালে শ্রমিকদল নেতা রাজ্জাক সরদার আর নেই, শোকে স্তব্ধ ২নং কাশিপুর   রোহিঙ্গাদের চিরকাল বাস্তুচ্যুত রাখতে চায় না বাংলাদেশ : প্রধানমন্ত্রী   বাঁশির সুরে তুমুল জনপ্রিয় শেখ সোলায়মান এবার নিয়ে এলেন ‘মানব জীবন’   বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনারের দায়িত্ব গ্রহণ করলেন ডিআইজি আবু রায়হান সালেহ্