হটলাইনে নারীর ফোন, বাজার নিয়ে দরজায় হাজির পুলিশ - দৈনিক বরিশাল ২৪ দৈনিক বরিশাল ২৪হটলাইনে নারীর ফোন, বাজার নিয়ে দরজায় হাজির পুলিশ - দৈনিক বরিশাল ২৪

প্রকাশিতঃ মার্চ ২৮, ২০২০ ১০:৫০ অপরাহ্ণ
A- A A+ Print

হটলাইনে নারীর ফোন, বাজার নিয়ে দরজায় হাজির পুলিশ

৬৩

আব্দুল করিম, চট্টগ্রাম জেলা প্রতিনিধিঃ করোনাভাইরাস মোকাবিলায় দেশব্যাপী চলছে অঘোষিত লকডাউন। এ লক্ষ্যে সেনাবাহিনীর সদস্যদের সঙ্গে দিনরাত কাজ করছে পুলিশও। অলি-গলিতে টহল দেয়া ছাড়াও সচেতনতামূলক মাইকিং করে জনগণকে সতর্ক করছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ।কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসিন নিজে মাইকিং করে নগরবাসীর উদ্দেশে বলছেন, ‘আপনারা ঘরে থাকুন, নিরাপদে থাকুন। কোনো প্রয়োজনে ৬১৯৯২২ এই নম্বরে কোতয়ালী থানায় ফোন করে সহায়তা নিন। আমরা আপনার প্রয়োজনে চলে আসব। আপনি প্রয়োজন পূরণ করব।পুলিশের সে আহ্বান শুনে ঘোষিত নম্বরে ফোন করেন এক নারী। তিনি জানান, তার স্বামী একজন জাহাজের ক্যাপ্টেন। সম্প্রতি জাহাজ থেকে ফেরার পর তিনি সেলফ কোয়ারেন্টাইনে আছেন। এ অবস্থায় তার পরিবারের জন্য বাজার-সদাই করা খুব প্রয়োজন। কিন্তু লকডাউনের কারণে তিনি বাসা থেকে বের হতে পারছেন না।সমস্যা শুনে টিম কোতয়ালীর এক পুলিশ সদস্য গিয়ে ওই নারীকে প্রয়োজনীয় বাজার করে দেন। পুলিশের এমন মানবিক আচরণ বিস্মিয় প্রকাশ করেছেন ওই গৃহবধূ। বৃহস্পতিবার (২৬ মার্চ) চট্টগ্রাম নগরের কোতয়ালী থানা মিরিন্ডা লেইনে এ ঘটনা ঘটে।কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসিন বলেন, ‘মিরিন্ডা লেনের মিসেস রেবেকা সুলতানা (৩০) আমাদের হেল্প লাইনে ফোন করে জানান, তার স্বামী আজাহারুল ইসলাম (৩৭) একজন ক্যাপ্টেন। তিনি সম্প্রতি জাহাজ থেকে বাসায় ফিরলেও করোনাভাইরাসের ঝুঁকি থাকায় সেলফ কোয়ারেন্টাইনে আছেন। বাসায় আর কোনো পুরুষ মানুষ নেই। এই লকডাউনে দুই মেয়ে নিয়ে তিনি অসহায় অবস্থায় আছেন। বাজারে যেতে পারছেন না।খবর পেয়েই আমি এক পুলিশ সদস্যকে তার বাসায় পাঠাই। পরে সেই পরিবারের প্রয়োজন অনুযায়ী বাজার-সদাই করে দেয়া হয়েছে,- বলেন ওসি মহসিন।এ বিষয়ে জানতে চাইলে গৃহবধূ রেবেকা সুলতানা দারুণ উচ্ছ্বসিত হয়ে বলেন, “আমিতো অবাক! এমনও হয়! রাস্তায় বারবার মাইকিং হচ্ছিল, ‘থানায় ফোন করে সহায়তা নিন। আমরা আপনার প্রয়েজনে চলে আসব। আপনার প্রয়োজন পূরণ করব’ সাহস করে ফোন দিলাম থানায় বললাম, আমার স্বামী একজন ক্যাপ্টেন। তিনি সম্প্রতি জাহাজ ফেরায় কোয়ারেন্টাইনে আছেন। লকডাউনের কারণে বের হতে পারছি না, কিন্তু আজ বাজার করা খুব প্রয়োজন। বিশ্বাস করুন মাত্র ৩০ মিনিটেই তারা আমাকে বাজার করে এনে দিয়েছেন। তিনি আরও বলেন, ‘আমরা সাধারণত ফিরিঙ্গিবাজার, কোতয়ালী থানা এলাকা থেকে বাজার করি। গত দুইদিন একেবারে বের হয়নি। ভয় হচ্ছিল পুলিশ যদি লাঠিপেটা করে। অথচ সেই পুলিশই আমাদের বাজার করে দিল! ইশ! সবসময় যদি এমন হতো।এ সময় তিনি জানান, ওই পুলিশ সদস্য মাছ ও নানা ধরনের সবজি মিলিয়ে ১১শ টাকার বাজার তাকে করে দিয়েছেন।ওসি মোহাম্মদ মহসিন বলেন, ‘আজ সারাদিন টিম কোতয়ালী নগরের বিভিন্ন এলাকায় টহলের পাশাপাশি সচেতনতামূলক মাইকিং করে জনগণকে সতর্ক করেছে। বেশির ভাগ মানুষই লকডাউন মেনে চলছে। তবে অনেকেই জরুরি প্রয়োজনে বেরিয়েছেন। এ ক্ষেত্রে আমরা তাদের বল প্রয়োগ না করে ভিন্ন উপায়ে ঘরে ফিরিয়েছি। তিনি বলেন, ‘রাস্তায় আড্ডা দিতে দেখলেই দাঁড় করিয়েছি। জিজ্ঞেস করেছি, রাস্তায় কেন? কাজে বের হলে কিছু বলিনি। কিন্তু যারা আড্ডা দিতে বের হয়েছে তাদের বাবা-মা কে ফোন করেছি তাদের সামনেই। সন্তান কেন করোনা ঝুঁকিতে বাইরে ঘোরাফেরা করছে তা জানতে চেয়েছি। তারা এ ব্যাপারে দুঃখ প্রকাশ করেছেন এবং ভবিষ্যতে আর হবে না বলেছে। আমার কাছে এটি কার্যকর মনে হয়েছে।

দৈনিক বরিশাল ২৪

হটলাইনে নারীর ফোন, বাজার নিয়ে দরজায় হাজির পুলিশ

শনিবার, মার্চ ২৮, ২০২০ ১০:৫০ অপরাহ্ণ

প্রকাশক: মোসাম্মাৎ মনোয়ারা বেগম। সম্পাদক মন্ডলীর সভাপতি: ইঞ্জিনিয়ার জিহাদ রানা। সম্পাদক : শামিম আহমেদ যুগ্ন-সম্পাদক : মো:মনিরুজ্জামান। প্রধান উপদেষ্টা: মোসাম্মৎ তাহমিনা খান বার্তা সম্পাদক : মো: শহিদুল ইসলাম ।
প্রধান কার্যালয় : রশিদ প্লাজা,৪র্থ তলা,সদর রোড,বরিশাল।
সম্পাদক: 01711970223 বার্তা বিভাগ: 01764- 631157
ইমেল: sohelahamed2447@gmail.com
  ৭ নভেম্বর: বাংলাদেশের নিজের পথ খুঁজে নেওয়ার দিন   বরিশালের জনপ্রিয় কবি ফরিদ উদ্দিনের ‘চন্দ্রদ্বীপ’   মেয়েদের জমি লিখে দেওয়ায় ৮০ বছরের বৃদ্ধের ঘরে তালা   ছেলেদের স্পর্শে আপত্তি, মেয়েদের ক্ষেত্রে ছাড়? সামাজিক বৈষম্যের চিত্র   এনসিপি থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন   সন্ধ্যার পর শিক্ষার্থীদের রাস্তায় পেলে গ্রেপ্তার উপযুক্ত কারণ দেখাতে না পারলে অভিভাবকদেরও জবাবদিহির আওতায় আনা হবে : ডিআইজি আবদুল কুদ্দুছ চৌধুরী   এইচএসসির সাপ্লিমেন্টারি পরীক্ষার তারিখ ঘোষণা, শুরু হতে পারে ২ ডিসেম্বর   বরিশাল প্রেসক্লাবের নতুন সদস্য পদ পেলেন ১১ সাংবাদিক   হালিশহর মডেল স্কুলের ম্যানেজিং কমিটির নতুন সভাপতি জাকের হোসেন সম্পাদক আশ্রাফ আলী   বার্ষিক পরীক্ষার ফল প্রকাশের দিনই শিক্ষার্থীরা পাবে নতুন বই: শিক্ষামন্ত্রী   বরিশালে যুবদলের উদ্যোগে মাছের পোনা অবমুক্তকরণ কর্মসুচি অনুষ্ঠিত   বরিশালে বাসচাপায় কাতার প্রবাসী নিহত   বর্ণিল আয়োজনে চাঁদপাশা হাইস্কুল ও কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীন বরণ অনুষ্ঠিত   ইজিবাইকের চাকায় ওড়না পেঁচিয়ে নারী পর্যটকের মৃত্যু   ‘এই জার্সিটাই ছিল আমার জীবন, এত ভালোবাসার জন্য ধন্যবাদ’   কিশোর অপরাধ প্রতিরোধে রাজনীতিবীদদের ইতিবাচক ভুমিকা জরুরী   বরিশালে শ্রমিকদল নেতা রাজ্জাক সরদার আর নেই, শোকে স্তব্ধ ২নং কাশিপুর   রোহিঙ্গাদের চিরকাল বাস্তুচ্যুত রাখতে চায় না বাংলাদেশ : প্রধানমন্ত্রী   বাঁশির সুরে তুমুল জনপ্রিয় শেখ সোলায়মান এবার নিয়ে এলেন ‘মানব জীবন’   বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনারের দায়িত্ব গ্রহণ করলেন ডিআইজি আবু রায়হান সালেহ্