হবিগঞ্জে চিকিৎসকদের পিপিই প্রদান করল করোনা প্রতিরোধ স্বেচ্ছাসেবক টিম - দৈনিক বরিশাল ২৪ দৈনিক বরিশাল ২৪হবিগঞ্জে চিকিৎসকদের পিপিই প্রদান করল করোনা প্রতিরোধ স্বেচ্ছাসেবক টিম - দৈনিক বরিশাল ২৪

প্রকাশিতঃ এপ্রিল ২০, ২০২০ ১১:৪৭ অপরাহ্ণ
A- A A+ Print

হবিগঞ্জে চিকিৎসকদের পিপিই প্রদান করল করোনা প্রতিরোধ স্বেচ্ছাসেবক টিম

৬০

ইকবাল হোসেন তালুকদার, নিজস্ব প্রতিনিধিঃ হবিগঞ্জ জেলা করোনা প্রতিরোধ স্বেচ্ছাসেবক টিমের উদ্যোগে চিকিৎসকদের স্বাস্থ্য-সুরক্ষার জন্য হবিগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসানের মাধ্যমে পিপিই (পার্সোনাল প্রোটেকশন ইকুইপমেন্ট) প্রদান করেছেন টিমটি।

রোববার (১৯ এপ্রিল) জেলা প্রশাসকের কার্যলয়ে করোনা-ভাইরাস প্রাদুর্ভাব রোধে সংগঠনের সদস্যদের নিয়ে আলোচনা শেষে জেলা প্রশাসকের কাছে এসব (পিপিই) প্রদান করেন উক্ত টিমের নেতৃবৃন্দ। এসময় জেলা প্রশাসক কামরুল হাসান টিমের সকলের প্রতি ধন্যবাদ জ্ঞাপন করে টিমের কার্যক্রমকে আরো বেগবান করা পরামর্শ দেন।

পিপিই প্রদান ও আলোচনা শেষে টিমের আহবায়ক ব্যারিস্টার রুহুল আমিন মোল্লা (মিহন) গণমাধ্যমকে বলেন, আমরা দেখেছি রানা প্লাজা ধ্বংসের সময় মানুষ না খেয়ে ১০-১৫ দিন বেঁচে ছিল, এমনকি আফ্রিকার কিছু দেশে খাবারের সংকট অহরহ ই ঘটে। সুতারাং বাংলাদেশে ত্রাণের পাশাপাশি জনসচেতনতা বিষয়টিও অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রশাসন ও চিকিৎসক যেভাবে জীবনের ঝুঁকি নিয়ে সার্বক্ষণিক দেশের মানুষের জন্য কাজ করে যাচ্ছে। তাদের সুরক্ষা রাখার দায়িত্ব রাষ্ট্র তথা আমাদের সকলের। এসব কথা বিবেচনা করে আজ আমাদের টিমের পক্ষ থেকে জেলা প্রশাসকের মাধ্যমে কিছু পিপিই প্রদান করেছি।

এসময় উপস্থিত ছিলেন টিমের সদস্য সচিব এ্যাড. আফসার উদ্দীন চৌধুরী, হবিগঞ্জ পৌরসভা প্রতিনিধি গাজী পারভেজ হাসান, হবিগঞ্জ সদর উপজেলা প্রতিনিধি, এসএম জানে আলম জনি, লাখাই উপজেলা প্রতিনিধি মলয় চন্দ্র দেব, চুনারুঘাট উপজেলার প্রতিনিধি নকিব চৌধুরী, বানিয়াচং উপজেলা প্রতিনিধি হাবিবুর রহমান আদেল, মাধবপুর উপজেলা প্রতিনিধি শেখ আরিয়ান রুবেল, শায়েস্তাগঞ্জ উপজেলা প্রতিনিধি নাজিম উদ্দিন নাঈম, নবীগঞ্জ উপজেলা প্রতিনিধি সাংবাদিক সলিল বরণ দাশ, আজমিরিগঞ্জ উপজেলা প্রতিনিধি তোফাজ্জল অনিক,বাহুবল উপজেলা মনসুর উদ্দিন প্রমুখ।

দৈনিক বরিশাল ২৪

হবিগঞ্জে চিকিৎসকদের পিপিই প্রদান করল করোনা প্রতিরোধ স্বেচ্ছাসেবক টিম

সোমবার, এপ্রিল ২০, ২০২০ ১১:৪৭ অপরাহ্ণ

প্রকাশক: মোসাম্মাৎ মনোয়ারা বেগম। সম্পাদক মন্ডলীর সভাপতি: ইঞ্জিনিয়ার জিহাদ রানা। সম্পাদক : শামিম আহমেদ যুগ্ন-সম্পাদক : মো:মনিরুজ্জামান। প্রধান উপদেষ্টা: মোসাম্মৎ তাহমিনা খান বার্তা সম্পাদক : মো: শহিদুল ইসলাম ।
প্রধান কার্যালয় : রশিদ প্লাজা,৪র্থ তলা,সদর রোড,বরিশাল।
সম্পাদক: 01711970223 বার্তা বিভাগ: 01764- 631157
ইমেল: sohelahamed2447@gmail.com
  ৭ নভেম্বর: বাংলাদেশের নিজের পথ খুঁজে নেওয়ার দিন   বরিশালের জনপ্রিয় কবি ফরিদ উদ্দিনের ‘চন্দ্রদ্বীপ’   মেয়েদের জমি লিখে দেওয়ায় ৮০ বছরের বৃদ্ধের ঘরে তালা   ছেলেদের স্পর্শে আপত্তি, মেয়েদের ক্ষেত্রে ছাড়? সামাজিক বৈষম্যের চিত্র   এনসিপি থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন   সন্ধ্যার পর শিক্ষার্থীদের রাস্তায় পেলে গ্রেপ্তার উপযুক্ত কারণ দেখাতে না পারলে অভিভাবকদেরও জবাবদিহির আওতায় আনা হবে : ডিআইজি আবদুল কুদ্দুছ চৌধুরী   এইচএসসির সাপ্লিমেন্টারি পরীক্ষার তারিখ ঘোষণা, শুরু হতে পারে ২ ডিসেম্বর   বরিশাল প্রেসক্লাবের নতুন সদস্য পদ পেলেন ১১ সাংবাদিক   হালিশহর মডেল স্কুলের ম্যানেজিং কমিটির নতুন সভাপতি জাকের হোসেন সম্পাদক আশ্রাফ আলী   বার্ষিক পরীক্ষার ফল প্রকাশের দিনই শিক্ষার্থীরা পাবে নতুন বই: শিক্ষামন্ত্রী   বরিশালে যুবদলের উদ্যোগে মাছের পোনা অবমুক্তকরণ কর্মসুচি অনুষ্ঠিত   বরিশালে বাসচাপায় কাতার প্রবাসী নিহত   বর্ণিল আয়োজনে চাঁদপাশা হাইস্কুল ও কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীন বরণ অনুষ্ঠিত   ইজিবাইকের চাকায় ওড়না পেঁচিয়ে নারী পর্যটকের মৃত্যু   ‘এই জার্সিটাই ছিল আমার জীবন, এত ভালোবাসার জন্য ধন্যবাদ’   কিশোর অপরাধ প্রতিরোধে রাজনীতিবীদদের ইতিবাচক ভুমিকা জরুরী   বরিশালে শ্রমিকদল নেতা রাজ্জাক সরদার আর নেই, শোকে স্তব্ধ ২নং কাশিপুর   রোহিঙ্গাদের চিরকাল বাস্তুচ্যুত রাখতে চায় না বাংলাদেশ : প্রধানমন্ত্রী   বাঁশির সুরে তুমুল জনপ্রিয় শেখ সোলায়মান এবার নিয়ে এলেন ‘মানব জীবন’   বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনারের দায়িত্ব গ্রহণ করলেন ডিআইজি আবু রায়হান সালেহ্