১০০ টাকায় চাকরি দিলেন চট্টগ্রামের এসপি - দৈনিক বরিশাল ২৪ দৈনিক বরিশাল ২৪১০০ টাকায় চাকরি দিলেন চট্টগ্রামের এসপি - দৈনিক বরিশাল ২৪

প্রকাশিতঃ জুলাই ০৮, ২০১৯ ১১:৩৫ অপরাহ্ণ
A- A A+ Print

১০০ টাকায় চাকরি দিলেন চট্টগ্রামের এসপি

৮৭

চট্টগ্রাম জেলা পুলিশের ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগে নজির স্থাপন করলেন জেলা পুলিশ সুপার নুরে আলম মিনা। মাত্র ১০০ টাকা খরচ করে জেলা পুলিশের কনস্টেবল পদে চাকরি পেয়েছেন ৩০১ জন কৃষকের সন্তানসহ ১ হাজার ৮৬ জন।

গতকাল রবিবার (৭ জুলাই) জেলা পুলিশ লাইন্স সিভিক সেন্টারে মৌখিক পরীক্ষার এ ফলাফল ঘোষণা করেন পুলিশ সুপার। ফরম কিনতে যে তিন টাকা খরচ হয় তাও নেয়া হবে না ও নিয়োগপ্রাপ্তদের মেডিকেল পরীক্ষা গ্রহণ করা হবে। মেডিকেল পরীক্ষায় যারা বাদ পড়বেন না তারাই থাকবেন বলেও জানান তিনি। ।

সূত্রে জানা যায়, প্রাথমিকভাবে চাকরির জন্য মনোনীত হয়েছেন ১ হাজার ৮৬ জন। এর মধ্যে ৯২৮ জন পুরুষ ও ১৫৮ জন নারী সদস্য। এদের মধ্যে গার্মেন্টসকর্মী-রাজমিস্ত্রি-কাঠমিস্ত্রি-শ্রমিক-প্রহরীর সন্তান ১১২ জন, পিতৃহীন-পিতা অসুস্থ ১৬৭ জনের, রিক্সা-সিএনজি/ভ্যান চালকের সন্তান ৫৬ জন, দোকানদার ও ক্ষুদ্র ব্যবসায়ীর সন্তান ১৫৯ জন, প্রবাসী শ্রমিকের সন্তান ১০৩ জন, সরকারি-বেসরকারি চাকরিজীবীদের সন্তান ১০৭ জন, শিক্ষকের সন্তান ১৯ জন, চাকরিরত ও অবসরপ্রাপ্ত পুলিশের সন্তান ৩৩ জন, মেকানিক-গ্যারেজ কর্মী-দর্জি-দোকান কর্মীর সন্তান ৩০ জন, পল্লী চিকিৎসকের সন্তান ৭ জন ও গ্রাম পুলিশের সন্তান ২ জন।

পুলিশ সুপারকে ধন্যবাদ জানিয়ে এক প্রার্থী বলেন, শতভাগ মেধার ভিত্তিতেই চাকরি হবে এবারের নিয়োগে। আমি একজন চাকরিপ্রার্থী। অবশ্য আল্লাহর রহমতে চাকরি প্রায় কনফার্ম। শুধু ১০০ টাকা ব্যাংক ড্রাফট করেছি। আর যাওয়া আসা গাড়িভাড়াতো আছেই।

প্রকাশিত ফলাফলে সাধারণ কোটায় পুরুষ ৮২১ জন ও নারী ১৪৯ জন, মুক্তিযোদ্ধা কোটায় পুরুষ ৭৯ জন ও নারী ৫ জন, পোষ্য কোটায় পুরুষ ১০ জন ও নারী ২ জন, আনসার কোটায় পুরুষ ১০ জন ও নারী ১ জন, এতিম পুরুষ ৩ জন, ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর পুরুষ ৫ জন ও নারী ১ জনকে প্রাথমিকভাবে মনোনীত করা হয়েছে। অপেক্ষমান রাখা হয়েছে ১০ জনকে।

কনস্টেবল পদে নজিরবিহীন নিয়োগে এমন দৃষ্টান্তমূলক স্বচ্ছ, পরিচ্ছন্ন ও দুর্নীতিমুক্ত করার কারণে জেলা পুলিশ সুপার নুরে আলম মিনাকে সাধুবাদ জানিয়েছেন বিভিন্ন মহল।

সুত্র:পূর্বকোণ

দৈনিক বরিশাল ২৪

১০০ টাকায় চাকরি দিলেন চট্টগ্রামের এসপি

সোমবার, জুলাই ৮, ২০১৯ ১১:৩৫ অপরাহ্ণ

প্রকাশক: মোসাম্মাৎ মনোয়ারা বেগম। সম্পাদক মন্ডলীর সভাপতি: ইঞ্জিনিয়ার জিহাদ রানা। সম্পাদক : শামিম আহমেদ যুগ্ন-সম্পাদক : মো:মনিরুজ্জামান। প্রধান উপদেষ্টা: মোসাম্মৎ তাহমিনা খান বার্তা সম্পাদক : মো: শহিদুল ইসলাম ।
প্রধান কার্যালয় : রশিদ প্লাজা,৪র্থ তলা,সদর রোড,বরিশাল।
সম্পাদক: 01711970223 বার্তা বিভাগ: 01764- 631157
ইমেল: sohelahamed2447@gmail.com
  চাঁদপাশা হাইস্কুল ও কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে রচনা প্রতিযোগিতা ও আলোচনা সভা অনুষ্ঠিত   তারেক রহমানের নেতৃত্বে নয়াপল্টন থেকে বিএনপির ‘সার্বভৌমত্ব র‍্যালি’   সাংবাদিকদের প্রতিবাদে চট্টগ্রামের অ্যাওয়ার্ড অনুষ্ঠান থেকে বাদ পরীমনি   ৭ নভেম্বর স্বাধীন বাংলাদেশের ইতিহাসের ম্যাগনা কার্টা: প্রধানমন্ত্রী   ৭ নভেম্বর: বাংলাদেশের নিজের পথ খুঁজে নেওয়ার দিন   বরিশালের জনপ্রিয় কবি ফরিদ উদ্দিনের ‘চন্দ্রদ্বীপ’   মেয়েদের জমি লিখে দেওয়ায় ৮০ বছরের বৃদ্ধের ঘরে তালা   ছেলেদের স্পর্শে আপত্তি, মেয়েদের ক্ষেত্রে ছাড়? সামাজিক বৈষম্যের চিত্র   এনসিপি থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন   সন্ধ্যার পর শিক্ষার্থীদের রাস্তায় পেলে গ্রেপ্তার উপযুক্ত কারণ দেখাতে না পারলে অভিভাবকদেরও জবাবদিহির আওতায় আনা হবে : ডিআইজি আবদুল কুদ্দুছ চৌধুরী   এইচএসসির সাপ্লিমেন্টারি পরীক্ষার তারিখ ঘোষণা, শুরু হতে পারে ২ ডিসেম্বর   বরিশাল প্রেসক্লাবের নতুন সদস্য পদ পেলেন ১১ সাংবাদিক   হালিশহর মডেল স্কুলের ম্যানেজিং কমিটির নতুন সভাপতি জাকের হোসেন সম্পাদক আশ্রাফ আলী   বার্ষিক পরীক্ষার ফল প্রকাশের দিনই শিক্ষার্থীরা পাবে নতুন বই: শিক্ষামন্ত্রী   বরিশালে যুবদলের উদ্যোগে মাছের পোনা অবমুক্তকরণ কর্মসুচি অনুষ্ঠিত   বরিশালে বাসচাপায় কাতার প্রবাসী নিহত   বর্ণিল আয়োজনে চাঁদপাশা হাইস্কুল ও কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীন বরণ অনুষ্ঠিত   ইজিবাইকের চাকায় ওড়না পেঁচিয়ে নারী পর্যটকের মৃত্যু   ‘এই জার্সিটাই ছিল আমার জীবন, এত ভালোবাসার জন্য ধন্যবাদ’   কিশোর অপরাধ প্রতিরোধে রাজনীতিবীদদের ইতিবাচক ভুমিকা জরুরী