১৭তম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি প্রকাশ - দৈনিক বরিশাল ২৪ দৈনিক বরিশাল ২৪১৭তম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি প্রকাশ - দৈনিক বরিশাল ২৪

প্রকাশিতঃ জানুয়ারি ২৩, ২০২০ ৪:১১ অপরাহ্ণ
A- A A+ Print

১৭তম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি প্রকাশ

৬৮

অনলাইন নিউজঃ ১৭তম শিক্ষক নিবন্ধন পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। বৃহস্পতিবার বাংলাদেশ বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ) এ বিজ্ঞপ্তি প্রকাশ করে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দেশের বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষক হতে আগ্রহী প্রার্থীদের এনটিআরসিএ আয়োজিত ১৭তম শিক্ষক নিবন্ধন পরীক্ষা- ২০২০ এ অংশগ্রহণে আবেদন করতে বলা হয়েছে।

গত কয়েক বছরের মতো এবারও শিক্ষক নিবন্ধন পরীক্ষা তিনটি ধাপে অনুষ্ঠিত হবে। প্রথমে প্রিলিমিনারি টেস্ট গ্রহণ করা হবে। প্রিলিমিনারি টেস্টে উত্তীর্ণ প্রার্থীদের দ্বিতীয় ধাপে লিখিত পরীক্ষা গ্রহণ করা হবে। পরবর্তী ধাপে লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষা গ্রহণ করা হবে। আগামী ১৫ মে সকাল ৯টায় স্কুল পর্বের প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হবে। একই দিন বিকেল ৩টায় কলেজ শাখার প্রিলিমিনারি টেস্ট অনুষ্ঠিত হবে। এ বিজ্ঞপ্তি এনটিআরসিএর ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে।

আবেদনের যোগ্যতা

যেহেতু বিষয়ভিত্তিক শিক্ষক নিয়োগ দেয়া হয় তাই প্রত্যেক বিষয়ের জন্য আবেদনের যোগ্যতা ভিন্ন। যোগ্যতা অনুযায়ী একজন প্রার্থী স্কুল বা স্কুল-২ এবং কলেজ উভয় পর্যায়েই আবেদন করতে পারবেন। শিক্ষাগত যোগ্যতার সংশ্লিষ্ট পরীক্ষায় অবতীর্ণ (এপিয়ার্ড) প্রার্থীরা আবেদন করতে পারবেন না। তবে বিগত নিবন্ধন পরীক্ষাগুলোতে উত্তীর্ণরাও ১৭তম শিক্ষক নিবন্ধন পরীক্ষার জন্য আবেদন করতে পারবেন।

আবেদনের নিয়ম

আগ্রহী প্রার্থীরা অনলাইনে ntrca.teletalk.com.bd ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে পারবেন। অনলাইনে আবেদন প্রক্রিয়া শুরু হবে আগামী ২৩ জানুয়ারি বিকাল ৪টায়। আবেদন করা যাবে ৬ ফেব্রুয়ারি রাত ১২টা পর্যন্ত।

পরীক্ষার সময়সূচি

আগামী ১৫ মে আগস্ট শুক্রবার সকাল ৯টা থেকে ১০টা পর্যন্ত স্কুল ও স্কুল-২ পর্যায়ের প্রিলিমিনারি পরীক্ষা এবং বিকেল ৩টা থেকে ৪টা পর্যন্ত কলেজ পর্যায়ের প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হবে। প্রিলিমিনারিতে উত্তীর্ণ প্রার্থীদের আগামী ৭ ও ৮ আগস্ট লিখিত পরীক্ষা নেয়া হবে।

প্রিলিমিনারি টেস্টের বিষয় ও নম্বর বণ্টন

বাংলায় ২৫ নম্বর, ইংরেজিতে ২৫, সাধারণ গণিতে ২৫ ও সাধারণ জ্ঞানে ২৫ নম্বর। মোট ১০০ নম্বরের প্রিলিমিনারি টেস্ট হবে। ১০০ নম্বরের প্রতিটি বিষয়ের লিখিত পরীক্ষার সময় ৩ ঘন্টা। লিখিত পরীক্ষার প্রাপ্ত নম্বরের বিত্তিতে মেধাক্রম অনুসারে প্রতিটি বিষয় কতৃপক্ষ কর্তৃক বিধি মোতাবেক নির্ধারিত সংখ্যক প্রার্থীকে মৌখিক পরীক্ষার জন্য নির্বাচিত করা হবে।

এর আগে ১৫ জানুয়ারি ১৫তম শিক্ষক নিবন্ধন পরীক্ষার চূড়ান্ত ফল প্রকাশ করা হয়েছে। এতে মোট ৩ স্তরের ১১১৩০ জন প্রার্থী চূড়ান্তভাবে পাস করেছেন।

প্রসঙ্গত, গত ২৬ ও ২৭ জুলাই ১৫ তম শিক্ষক নিবন্ধনের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। গত ২২ অক্টোবর ১৫তম শিক্ষক নিবন্ধনের লিখিত পরীক্ষার ফল প্রকাশ করছে এনটিআরসিএ।

লিখিত পরীক্ষায় ১৩ হাজার ৩৪৫ জন উত্তীর্ণ হয়েছিলেন। স্কুল পর্যায়ে ১০ হাজার ৯৬৮ জন, স্কুল পর্যায়-২ এ ৭৭০ জন এবং কলেজ পর্যায়ে ১ হাজার ৬০৭ জন প্রার্থী উত্তীর্ণ হয়েছেন। ১ লাখ ২১ হাজার ৬৬০ জন ১৫তম শিক্ষক নিবন্ধনের লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করেছিলেন। ১৫ তম শিক্ষক নিবন্ধনের লিখিত পরীক্ষায় ১০ দশমিক ৯৭ শতাংশ প্রার্থী উত্তীর্ণ হয়েছেন।

দৈনিক বরিশাল ২৪

১৭তম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি প্রকাশ

বৃহস্পতিবার, জানুয়ারি ২৩, ২০২০ ৪:১১ অপরাহ্ণ

প্রকাশক: মোসাম্মাৎ মনোয়ারা বেগম। সম্পাদক মন্ডলীর সভাপতি: ইঞ্জিনিয়ার জিহাদ রানা। সম্পাদক : শামিম আহমেদ যুগ্ন-সম্পাদক : মো:মনিরুজ্জামান। প্রধান উপদেষ্টা: মোসাম্মৎ তাহমিনা খান বার্তা সম্পাদক : মো: শহিদুল ইসলাম ।
প্রধান কার্যালয় : রশিদ প্লাজা,৪র্থ তলা,সদর রোড,বরিশাল।
সম্পাদক: 01711970223 বার্তা বিভাগ: 01764- 631157
ইমেল: sohelahamed2447@gmail.com
  ৭ নভেম্বর: বাংলাদেশের নিজের পথ খুঁজে নেওয়ার দিন   বরিশালের জনপ্রিয় কবি ফরিদ উদ্দিনের ‘চন্দ্রদ্বীপ’   মেয়েদের জমি লিখে দেওয়ায় ৮০ বছরের বৃদ্ধের ঘরে তালা   ছেলেদের স্পর্শে আপত্তি, মেয়েদের ক্ষেত্রে ছাড়? সামাজিক বৈষম্যের চিত্র   এনসিপি থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন   সন্ধ্যার পর শিক্ষার্থীদের রাস্তায় পেলে গ্রেপ্তার উপযুক্ত কারণ দেখাতে না পারলে অভিভাবকদেরও জবাবদিহির আওতায় আনা হবে : ডিআইজি আবদুল কুদ্দুছ চৌধুরী   এইচএসসির সাপ্লিমেন্টারি পরীক্ষার তারিখ ঘোষণা, শুরু হতে পারে ২ ডিসেম্বর   বরিশাল প্রেসক্লাবের নতুন সদস্য পদ পেলেন ১১ সাংবাদিক   হালিশহর মডেল স্কুলের ম্যানেজিং কমিটির নতুন সভাপতি জাকের হোসেন সম্পাদক আশ্রাফ আলী   বার্ষিক পরীক্ষার ফল প্রকাশের দিনই শিক্ষার্থীরা পাবে নতুন বই: শিক্ষামন্ত্রী   বরিশালে যুবদলের উদ্যোগে মাছের পোনা অবমুক্তকরণ কর্মসুচি অনুষ্ঠিত   বরিশালে বাসচাপায় কাতার প্রবাসী নিহত   বর্ণিল আয়োজনে চাঁদপাশা হাইস্কুল ও কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীন বরণ অনুষ্ঠিত   ইজিবাইকের চাকায় ওড়না পেঁচিয়ে নারী পর্যটকের মৃত্যু   ‘এই জার্সিটাই ছিল আমার জীবন, এত ভালোবাসার জন্য ধন্যবাদ’   কিশোর অপরাধ প্রতিরোধে রাজনীতিবীদদের ইতিবাচক ভুমিকা জরুরী   বরিশালে শ্রমিকদল নেতা রাজ্জাক সরদার আর নেই, শোকে স্তব্ধ ২নং কাশিপুর   রোহিঙ্গাদের চিরকাল বাস্তুচ্যুত রাখতে চায় না বাংলাদেশ : প্রধানমন্ত্রী   বাঁশির সুরে তুমুল জনপ্রিয় শেখ সোলায়মান এবার নিয়ে এলেন ‘মানব জীবন’   বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনারের দায়িত্ব গ্রহণ করলেন ডিআইজি আবু রায়হান সালেহ্