বোলিং যাদুকর ৬ বছরের শিশুর পাশে এগিয়ে এলেন বরিশালের জেলা প্রশাসক - দৈনিক বরিশাল ২৪ দৈনিক বরিশাল ২৪বোলিং যাদুকর ৬ বছরের শিশুর পাশে এগিয়ে এলেন বরিশালের জেলা প্রশাসক - দৈনিক বরিশাল ২৪

প্রকাশিতঃ অক্টোবর ২১, ২০২১ ১১:০৯ অপরাহ্ণ
A- A A+ Print

বোলিং যাদুকর ৬ বছরের শিশুর পাশে এগিয়ে এলেন বরিশালের জেলা প্রশাসক

৫১

শহিদুল ইসলাম শুভঃ শচীনের চোখে পড়া বরিশালের আসাদুজ্জামান সাদিদের দায়িত্ব নিলেন বরিশালের জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দার। সাদিদের অসাধারণ বোলিং যাদুতে মুগ্ধ হয়ে বিশ্বের খ্যাতনামা খেলোয়াড়দের মতো মুগ্ধ হয়েছেন জেলা প্রশাসক, আর তাই ছোট্ট শিশুর প্রতিভা যাতে হাড়িয়ে না যায় এমন ভাবনা থেকেই জেলা প্রশাসকের পক্ষ থেকে সাদিদকে আমন্ত্রণ জানানো হয়।

জানা যায়, সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে আসাদুজ্জামান সাদিদের একটি বোলিং ভিডিও ভাইরাল হয়ে যায়। সেই ভাইরাল হওয়া ভিডিও দৃষ্টি কেড়েছে কিংবদন্তি ক্রিকেটার শচীন টেন্ডুলকার ও কিংবদন্তি লেগ স্পিনার শেন ওয়ার্ন এর।

ভাইরাল হওয়া মাত্র ৬ বছর শিশু বোলিং জাদুকর সাদিদ বরিশাল জেলার মহাবাজ এলাকার চার নং ওয়ার্ড উলালঘুনি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেনীর ছাত্র।

আজ (২১ অক্টোবর) বৃহস্পতিবার রাতে জেলা প্রশাসকের বাসভবনের অফিস কক্ষে আসাদুজ্জামান সাদিদকে তার মামা সহ আমন্ত্রণ জানিয়ে সম্মানিত করেন জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দার।

এসময় জেলা প্রশাসক আসাদুজ্জামান সাদিদ এর সার্বিক দায়িত্ব গ্রহণ করেন। জেলা প্রশাসক বলেন, সাদিদ বরিশালের গর্ব, এতো ছোট বয়সে ও বিস্ময়কর বালক হয়ে নিজের প্রতিভা প্রকাশ করেছে, যার পরিপ্রেক্ষিতে বিশ্বের বাঘা-বাঘা খেলোয়াড়দের মন কেড়েছে। আমাদের উচিৎ ওর দেখভাল করা যাতে করে ওর হাতের যাদু হাড়িয়ে না যায়।

সাদিদের খেলায় জন্য প্রয়োজনীয় সকল ব্যবস্থা গ্রহণ করা হবে, আমরা সাদিদ এর প্রতিভা ধরে রাখতে ওর পাশে থাকবেন বলে আশাবাদ ব্যক্ত করেন জেলা প্রশাসক।

এসম উপস্থিত ছিলেন বিসিবির পরিচালক আলমগীর খান আলো, সাদিদ’র মামা সিরাজুল ইসলামসহ আরও অনেকে।

সূত্র আরো জানায়, সাদিদ এর বাবা নেই মা গৃহিণী সে নানাবাড়ি থাকে। সাদিদ’র মামা সিরাজুল ইসলাম সাদিদ’র ক্রিকেটের প্রতি আগ্রহ দেখে তাকে নিয়ে প্রতিদিন অনুশীলনে নামেন। ভাগ্নের বোলিংয়ের ভিডিও তেমন কিছু না ভেবেই ফেসবুকে আপলোড দিয়েছেন তিনি।

ওই ভিডিওতে ছোট্ট এই শিশুকে দেখা যায় লেগ স্পিন দিয়ে ব্যাটারদের পরাস্ত করতে। মুগ্ধ হয়ে ব্যাটিং কিংবদন্তি শচীন টেন্ডুলকার সাদিদের ভিডিও পোস্ট করেছেন। সেখানে কমেন্ট করে বর্তমান ক্রিকেটের সফলতম লেগ স্পিনার রশিদ খানও প্রশংসা করেছেন। এবার যোগ দিলেন শেন ওয়ার্ন। নিজের টুইটারে ভিডিওটি পোস্ট করেছেন তিনি।

দৈনিক বরিশাল ২৪

বোলিং যাদুকর ৬ বছরের শিশুর পাশে এগিয়ে এলেন বরিশালের জেলা প্রশাসক

বৃহস্পতিবার, অক্টোবর ২১, ২০২১ ১১:০৯ অপরাহ্ণ | আপডেটঃ অক্টোবর ২১, ২০২১ ১১:১৫ অপরাহ্ণ

প্রকাশক: মোসাম্মাৎ মনোয়ারা বেগম। সম্পাদক মন্ডলীর সভাপতি: ইঞ্জিনিয়ার জিহাদ রানা। সম্পাদক : শামিম আহমেদ যুগ্ন-সম্পাদক : মো:মনিরুজ্জামান। প্রধান উপদেষ্টা: মোসাম্মৎ তাহমিনা খান বার্তা সম্পাদক : মো: শহিদুল ইসলাম ।
প্রধান কার্যালয় : রশিদ প্লাজা,৪র্থ তলা,সদর রোড,বরিশাল।
সম্পাদক: 01711970223 বার্তা বিভাগ: 01764- 631157
ইমেল: sohelahamed2447@gmail.com
  বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল   ফিফা প্রীতি ম্যাচে সান ম্যারিনোকে হারিয়ে বাংলাদেশের জয়   ‘মানুষকে সহযোগিতার ব্যাপারে আমি এত দলাদলি পছন্দ করিনা’   পদোন্নতি পেয়ে বারিশালের যুবদল নেতা তছলিম উদ্দিন কেন্দ্রীয় সংসদের সহ-সভাপতি নির্বাচিত   বিএম স্কুলের এডহক কমিটির সভাপতি হলেন মীর জাহিদুল কবির   বর্ষীয়ান নেতা তোফায়েল আহমেদ মারা গেছেন   বরিশালে শতবর্ষী পদ্মপুকুরের প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে পারছেনা দর্শনার্থীরা   শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী আজ   চট্টগ্রামে পতেঙ্গা সমুদ্রসৈকতে দর্শনার্থীদের উপচে পড়া ভিড়   বাবুগঞ্জে দরিদ্র পরিবারের পাশে চাঁদপাশা সমিতির সদস্যরা   দেশবাসীকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী   বহুল আলোচিত ‘ডোনাল্ড ট্রাম্প’ ফেরত যাচ্ছে নারায়ণগঞ্জের খামারে   তীব্র গরমে জনজীবনে স্বস্তির বার্তা নিয়ে এলো বৃষ্টি, অব্যাহত থাকতে পারে ঈদের দিনে   ‘মাধ্যমিক, উচ্চমাধ্যমিক ও স্নাতক শিক্ষার্থীরা পাচ্ছেন ৪, ৬ ও ৮ হাজার টাকা সহায়তা’   পটুয়াখালীর শ্রেষ্ঠ পারফর্মার ডিবি অফিসার নির্বাচিত মেহেদী হাসান   বিদিশা এরশাদের দুই বছরের কারাদণ্ড   সিরিজ জয় বাংলাদেশের   ডে কেয়ার-শিশু শিক্ষায় ‘শ্রমিক সন্তুষ্টি’ বেড়েছে প্রায় দ্বিগুণ   ভূমিসেবা পেতে জনগণকে আর দুর্নীতির শিকার হতে হবে না : প্রধানমন্ত্রী   এক মাসে এক ডজন ডিমে দাম বেড়েছে ৩০–৪০ টাকা, সবজি–মাছ–মাংসও চড়া