করোনায় আক্রান্ত ডা. জাফরুল্লাহ চৌধুরী - দৈনিক বরিশাল ২৪ দৈনিক বরিশাল ২৪করোনায় আক্রান্ত ডা. জাফরুল্লাহ চৌধুরী - দৈনিক বরিশাল ২৪

প্রকাশিতঃ মে ২৫, ২০২০ ৯:৫৫ অপরাহ্ণ
A- A A+ Print

করোনায় আক্রান্ত ডা. জাফরুল্লাহ চৌধুরী

১০৬

অনলাইন নিউজঃ করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়েছেন গণস্বাস্থ্য কেন্দ্রের ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী। গণস্বাস্থ্য কেন্দ্রের ল্যাবরেটরিতে নমুনা পরীক্ষা হলে তার করোনা পজিটিভ আসে। ডা. জাফরুল্লাহ চৌধুরী এখন নিজের বাসায় আইসোলেশনে আছেন।

সোমবার (২৫ মে) রাত সাড়ে ৮টার দিকে তিনি নিজেই গণমাধ্যমকে এ তথ্য জানান।

জাফরুল্লাহ চৌধুরী জানান, রোববার (২৪ মে) সন্ধ্যায় তার শরীরের তাপমাত্রা বৃদ্ধি পেলে তিনি পরীক্ষা করান। গণস্বাস্থ্য কেন্দ্রের উদ্ভাবিত কিটেই তার পরীক্ষা করানো হয় বলে জানান তিনি। যার ফলাফল পজিটিভ এসেছে।

দেশে করোনা বিপর্যয়ের শুরু থেকেই ব্যাপকহারে সক্রিয় দেখা গেছে ডা. জাফরুল্লাহকে। গত ১৭ মার্চ করোনাভাইরাসে আক্রান্তদের পরীক্ষার জন্য প্রাতিষ্ঠানিক গবেষণায় কিট উৎপাদনের কথা জানায় গণস্বাস্থ্য কেন্দ্র। ১৯ মার্চ কিট উৎপাদনে যায় প্রতিষ্ঠানটি।

গণস্বাস্থ্য কেন্দ্রের গবেষক ড. বিজন কুমার শীলের নেতৃত্বে ড. নিহাদ আদনান, ড. মোহাম্মদ রাঈদ জমিরউদ্দিন, ড. ফিরোজ আহমেদ এই কিট তৈরি করেন। সেই কিট এখন সরকারের আমলাতান্ত্রিক জটিলতায় পড়ে আটকে আছে।

উল্লেখ্য, দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে সংক্রমিত হয়েছেন ১ হাজার ৯৭৫ জন। এক দিনে করোনার সংক্রমণে এটাই সর্বোচ্চ সংখ্যা। মারা গেছেন আরও ২১ জন। এ নিয়ে দেশে করোনায় সংক্রমিত হলেন মোট ৩৫ হাজার ৫৮৫ জন। মারা গেছেন ৫০১ জন।

করোনাভাইরাসের সংক্রমণ পরিস্থিতি নিয়ে সোমবার স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত অনলাইন ব্রিফিংয়ে এই তথ্য জানানো হয়।

দৈনিক বরিশাল ২৪

করোনায় আক্রান্ত ডা. জাফরুল্লাহ চৌধুরী

সোমবার, মে ২৫, ২০২০ ৯:৫৫ অপরাহ্ণ

প্রকাশক: মোসাম্মাৎ মনোয়ারা বেগম। সম্পাদক মন্ডলীর সভাপতি: ইঞ্জিনিয়ার জিহাদ রানা। সম্পাদক : শামিম আহমেদ যুগ্ন-সম্পাদক : মো:মনিরুজ্জামান। প্রধান উপদেষ্টা: মোসাম্মৎ তাহমিনা খান বার্তা সম্পাদক : মো: শহিদুল ইসলাম ।
প্রধান কার্যালয় : রশিদ প্লাজা,৪র্থ তলা,সদর রোড,বরিশাল।
সম্পাদক: 01711970223 বার্তা বিভাগ: 01764- 631157
ইমেল: sohelahamed2447@gmail.com
  ৭ নভেম্বর: বাংলাদেশের নিজের পথ খুঁজে নেওয়ার দিন   বরিশালের জনপ্রিয় কবি ফরিদ উদ্দিনের ‘চন্দ্রদ্বীপ’   মেয়েদের জমি লিখে দেওয়ায় ৮০ বছরের বৃদ্ধের ঘরে তালা   ছেলেদের স্পর্শে আপত্তি, মেয়েদের ক্ষেত্রে ছাড়? সামাজিক বৈষম্যের চিত্র   এনসিপি থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন   সন্ধ্যার পর শিক্ষার্থীদের রাস্তায় পেলে গ্রেপ্তার উপযুক্ত কারণ দেখাতে না পারলে অভিভাবকদেরও জবাবদিহির আওতায় আনা হবে : ডিআইজি আবদুল কুদ্দুছ চৌধুরী   এইচএসসির সাপ্লিমেন্টারি পরীক্ষার তারিখ ঘোষণা, শুরু হতে পারে ২ ডিসেম্বর   বরিশাল প্রেসক্লাবের নতুন সদস্য পদ পেলেন ১১ সাংবাদিক   হালিশহর মডেল স্কুলের ম্যানেজিং কমিটির নতুন সভাপতি জাকের হোসেন সম্পাদক আশ্রাফ আলী   বার্ষিক পরীক্ষার ফল প্রকাশের দিনই শিক্ষার্থীরা পাবে নতুন বই: শিক্ষামন্ত্রী   বরিশালে যুবদলের উদ্যোগে মাছের পোনা অবমুক্তকরণ কর্মসুচি অনুষ্ঠিত   বরিশালে বাসচাপায় কাতার প্রবাসী নিহত   বর্ণিল আয়োজনে চাঁদপাশা হাইস্কুল ও কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীন বরণ অনুষ্ঠিত   ইজিবাইকের চাকায় ওড়না পেঁচিয়ে নারী পর্যটকের মৃত্যু   ‘এই জার্সিটাই ছিল আমার জীবন, এত ভালোবাসার জন্য ধন্যবাদ’   কিশোর অপরাধ প্রতিরোধে রাজনীতিবীদদের ইতিবাচক ভুমিকা জরুরী   বরিশালে শ্রমিকদল নেতা রাজ্জাক সরদার আর নেই, শোকে স্তব্ধ ২নং কাশিপুর   রোহিঙ্গাদের চিরকাল বাস্তুচ্যুত রাখতে চায় না বাংলাদেশ : প্রধানমন্ত্রী   বাঁশির সুরে তুমুল জনপ্রিয় শেখ সোলায়মান এবার নিয়ে এলেন ‘মানব জীবন’   বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনারের দায়িত্ব গ্রহণ করলেন ডিআইজি আবু রায়হান সালেহ্