লাইফ সাপোর্টে সার্জেন্ট কিবরিয়া, দোয়া কামনা করছেন সহকর্মীরা - দৈনিক বরিশাল ২৪ দৈনিক বরিশাল ২৪লাইফ সাপোর্টে সার্জেন্ট কিবরিয়া, দোয়া কামনা করছেন সহকর্মীরা - দৈনিক বরিশাল ২৪

প্রকাশিতঃ জুলাই ১৬, ২০১৯ ১২:৫৫ পূর্বাহ্ণ
A- A A+ Print

লাইফ সাপোর্টে সার্জেন্ট কিবরিয়া, দোয়া কামনা করছেন সহকর্মীরা

৪০

নিজস্ব প্রতিবেদক: বরিশালে দায়িত্ব পালনরত অবস্থায়  কাভার্ডভ্যানের চাপায় আহত ট্রাফিক পুলিশের সার্জেন্ট গোলাম কিবরিয়া লাইফ সাপোর্টে। সোমবার সন্ধ্যা সাড়ে ৭টায় তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে আনা হয়। এর পরপরই তাকে জরুরি বিভাগের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) লাইফ সাপোর্টে রাখা হয়েছে।

ঢামেকের আবাসিক সার্জন ডা. আলাউদ্দিন বলেন, ঢামেকে আনার পরপরই তাকে জরুরি বিভাগের আইসিইউতে নিয়ে লাইফ সাপোর্টে রাখা হয়েছে। পাশাপাশি তার কোথায় কোথায় আঘাতে আছে সেগুলো দেখা হচ্ছে। গুরুতর আহত সার্জেন্ট গোলাম কিবরিয়ার সাথে থাকা তার সহকর্মী সার্জেন্ট তাওহিদ জানান, তার শরীরের বিভিন্ন স্থানে আঘাত রয়েছে। তিনি জরুরি বিভাগের আইসিইউতে চিকিৎসাধীন। বর্তমানে লাইফ সাপোর্টে রাখা হয়েছে। আহত গোলাম কিবরিয়ার সহকর্মীরা সবার কাছে দোয়া চেয়েছেন।

অপরদিকে আহত গোলাম কিবরিয়ার স্ত্রী বরিশাল বিএমপি পুলিশের ট্রাফিক বিভাগের সার্জেন্ট হিসাবে কর্মরত আছেন। তিনি বিডি ক্রাইমকে জানান, আমি দেশবাসীর কাছে দোয়া চাইতেছি। আল্লাহ যেন আমার স্বামীকে সুস্থ্য স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনে।

এর আগে দুপুরে বরিশাল বিশ্ববিদ্যালয়ের সামনে দায়িত্ব পালনরত অবস্থায় কাভার্ডভ্যানের চাপায় ট্রাফিক পুলিশের সার্জেন্ট গোলাম কিবরিয়া গুরুতর আহত হন। তাকে উদ্ধার করে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখান থেকে বিকেল সাড়ে ৫টার দিকে উন্নত চিকিৎসার জন্য তাকে এয়ার অ্যাম্বুলেন্সযোগে ঢাকায় পাঠানো হয়।

এ ঘটনায় কাভার্ডভ্যানচালককে আটক করেছে পুলিশ। আহত সার্জেন্ট গোলাম কিবরিয়া দীর্ঘদিন ধরে বরিশাল মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগে কর্মরত। তার বাড়ি পটুয়াখালী। আটক কাভার্ডভ্যানচালক জলিল সিকদার টাঙ্গাইলের মির্জাপুর এলাকার মৃত জলিল সিকদারের ছেলে।

বরিশাল মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (সদর-দফতর) হাবিবুর রহমান খান বলেন, সার্জেন্ট গোলাম কিবরিয়া বিশ্ববিদ্যালয় থেকে কিছুটা দূরে জিরো পয়েন্ট এলাকায় পেশাগত দায়িত্ব পালন করছিলেন। এ সময় যমুনা গ্রুপের একটি কাভার্ডভ্যান বরিশাল যাচ্ছিল। বেপরোয়া গতির কারণে সার্জেন্ট গোলাম কিবরিয়া কাভার্ডভ্যানটি থামানোর সংকেত দেন। তা অমান্য করে কাভার্ডভ্যানটি দ্রুতগতিতে চালাতে থাকেন চালক। সার্জেন্ট কিবরিয়া মোটরসাইকেল নিয়ে ধাওয়া করে ট্রাকের সামনে গিয়ে পথরোধ করলে কাভার্ডভ্যানটি তাকে চাপা দেয়।

স্থানীয়রা উদ্ধার করে তাকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। অন্যদিকে কাভার্ডভ্যানটি নিয়ে দ্রুতগতিতে চালক পালিয়ে যায়।

দৈনিক বরিশাল ২৪

লাইফ সাপোর্টে সার্জেন্ট কিবরিয়া, দোয়া কামনা করছেন সহকর্মীরা

মঙ্গলবার, জুলাই ১৬, ২০১৯ ১২:৫৫ পূর্বাহ্ণ

প্রকাশক: মোসাম্মাৎ মনোয়ারা বেগম। সম্পাদক মন্ডলীর সভাপতি: ইঞ্জিনিয়ার জিহাদ রানা। সম্পাদক : শামিম আহমেদ যুগ্ন-সম্পাদক : মো:মনিরুজ্জামান। প্রধান উপদেষ্টা: মোসাম্মৎ তাহমিনা খান বার্তা সম্পাদক : মো: শহিদুল ইসলাম ।
প্রধান কার্যালয় : রশিদ প্লাজা,৪র্থ তলা,সদর রোড,বরিশাল।
সম্পাদক: 01711970223 বার্তা বিভাগ: 01764- 631157
ইমেল: sohelahamed2447@gmail.com
  ১০ গোলের ম্যাচেও জিততে পারলো ফ্রান্স, তৃতীয় ইংল্যান্ড   শিক্ষার মানোন্নয়নে পি.আর.সি ইনষ্টিটিউশনে মতবিনিময় সভা অনুষ্ঠিত   বরিশালকে বঞ্চিত রেখে দেশের সুষম উন্নয়ন হবে না: জামায়াত আমির   মেসি জাদুতে আর্জেন্টিনার জয়, দর্শকদের বাঁধভাঙা উচ্ছাস চট্টগ্রামে   শ্রেষ্ঠ ইউএনও নির্বাচিত হলেন ঢাকার এডিসি ফারজানা   জুলাই গণ-অভ্যুত্থান ছিল ফ্যাসিবাদী দুঃশাসনের বিরুদ্ধে জনগণের ক্ষোভের বিস্ফোরণ: রাষ্ট্রপতি   প্রধানমন্ত্রীর নেতৃত্বে সারাদেশে পরিচ্ছন্ন পরিবেশবান্ধব নগর গড়ে তুলতে কাজ করার প্রত্যয় বিডি-ক্লিন সদস্যদের   নিজেদের পরিবেশ নিজেদেরই রক্ষা করতে হবে: প্রধানমন্ত্রী তারেক রহমান   বন্যায় দেশে প্রাণহানি বেড়ে ৫৪, বেশি কক্সবাজারে   ভারি বর্ষণ নিয়ে নতুন শঙ্কার কথা জানাল আবহাওয়া অফিস   বরিশালে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্ভোদন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান   চট্টগ্রামে জলাবদ্ধতা নিরসনে যুবদল নেতা ফোরকান আহমেদের উদ্যোগে সেচ্ছায় নালা পরিস্কার   মরক্কোকে ২-০ গোলে হারিয়ে সেমিফাইনালে ফ্রান্স   দৈনিক অগ্রযাত্রা প্রতিদিন-এ নিয়োগ পেলেন বরিশালের সাংবাদিক আহমেদ বায়েজিদ   এমবাপ্পের গোলে কোয়ার্টার ফাইনালে ফ্রান্স, সামনে মরক্কো   ইতিহাস গড়ে নকআউটে কেপ ভার্দে   সব শিক্ষাপ্রতিষ্ঠানে মোবাইল নিষিদ্ধ করে চিঠি জারি উপজেলা প্রশাসনের   ইতিহাস গড়া সাফল্যে ইকুয়েডরে সরকারি ছুটি ঘোষণা   জুমার নামাজে ইমামতি করে প্রশংসায় ভাসছেন ইউএনও   জার্মানিকে হটিয়ে ফের বিশ্বকাপে রেকর্ড ব্রাজিলের, ধারে কাছে নেই বাকিরা