নবীগঞ্জে সিএনজি ভাড়া অতিরিক্ত নিলেও মানা হচ্ছে না স্বাস্থ্যবিধি - দৈনিক বরিশাল ২৪ দৈনিক বরিশাল ২৪নবীগঞ্জে সিএনজি ভাড়া অতিরিক্ত নিলেও মানা হচ্ছে না স্বাস্থ্যবিধি - দৈনিক বরিশাল ২৪

প্রকাশিতঃ জুন ০৭, ২০২০ ৭:২৫ অপরাহ্ণ
A- A A+ Print

নবীগঞ্জে সিএনজি ভাড়া অতিরিক্ত নিলেও মানা হচ্ছে না স্বাস্থ্যবিধি

৬৪
ইকবাল হোসেন তালুকদার, নবীগঞ্জ প্রতিনিধিঃ বিশ্বব্যাপী নোভেল করোনা ভাইরাসে মানুষজন যখন দিশেহারা। তখন সরকারের বেঁধে দেওয়া নিয়ম নীতির তোয়াক্কা না করে নবীগঞ্জে স্বাস্থ্যবিধি না মেনে বীরদর্পে সিএনজিতে পর্দা টানিয়ে শিশুসহ ৭ থেকে ৮ জন করে যাত্রী নেয়া আনা করছে সিএনজি চালকরা।
পাশাপাশি বসে নেই টমটমও সাথে রয়েছে চালকদের নৈরাজ্য ও যাত্রীদের অহেতুক চরম হয়রানি দিন দিনই বেড়েই চলেছে। তিনজনের জায়গায় অধিক যাত্রী এবং সেই সাথে যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়াও আদায় করছে তারা।
উপজেলার শেরপুর রোড থেকে আউশকান্দি পর্যন্ত যেখানে সিএনজির ভাড়া ছিল ২০ টাকা সেখানে এখন যাত্রীদের নিকট থেকে ৪০ টাকা ভাড়া আদায় করছে অসাধু বেপরোয়া চালকেরা। থানা পয়েন্ট হতে কাজির বাজারের পূর্বের ভাড়া ছিল ৩০ টাকা হতে বৃদ্ধি করে ৫০ টাকা ভাড়া আদায় করা হচ্ছে।
উপজেলার সব কয়টি স্ট্যান্ডে সিএনজি একই কায়দায় এভাবে করে চলেছেন। নবীগঞ্জে হতে হবিগঞ্জ পর্যন্ত ৪০ টাকার জায়গায় বর্তমানে ৮০ টাকা আদায় করা হচ্ছে। রোডে যেখানে প্রশাসন থেকে ঘোষণা করা হয়েছে ৩ জন যাত্রী উঠানোর কথা সেখানে চালকরা সুকৌশলে সিএনজির পর্দা টানিয়ে পুলিশ চক্ষু ফাঁকি দিয়ে ড্রাইভিং সিটে আরও দুজন করে উঠাচ্ছেন।
এবং সেই সাথে অতিরিক্ত ভাড়াও আদায় করছে।এ ব্যাপারে স্থানীয় সচেতন যাত্রীরা বাধা দিলেও তা অমান্য করে উল্টো তাদের হেনেস্তা করার অভিযোগ রয়েছে। কোন কিছু বললেই তারা “করোনাভাইরাস পরিস্তিতি” কে পূজি করে যাত্রীদেরকে ভাড়া নিয়ে অহেতুক জিম্মি করছে।
গত কয়েকদিন যাবৎ শহরে যাতায়াত এমনটাই লক্ষ্য করা গেছে। স্থানীয় প্রশাসনের কড়া নজর করলে বেপরোয়া ড্রাইভার/চালকরা অতিরিক্ত ভাড়ার আদায় করার সুযোগ পাবে না। আর সরকরের পুরো নিয়ম মেনে চলতেও বাধ্য থাকবে।
বলে উপজেলাবাসীর ধারণা নতুবা সাধারণ জনগণের দুর্ভোগের সীমা থাকবে না এবং সেই সাথে যেকোন সময় চালক ও যাত্রীদের মধ্যে বাড়তি ভাড়া নিয়ে বড় ধরণের দুর্ঘটনা ও ঘটতে পারে।যাত্রী পরিবহনের পরে একবার করে গাড়ি পরিষ্কার পরিছন্নতা করার নিয়ম থাকলেও এ নিয়ম পালন করতে কোন চালককে লক্ষ্য করা যায়নি ফলে বাড়তে পারে করোনা সংক্রমণ।
দৈনিক বরিশাল ২৪

নবীগঞ্জে সিএনজি ভাড়া অতিরিক্ত নিলেও মানা হচ্ছে না স্বাস্থ্যবিধি

রবিবার, জুন ৭, ২০২০ ৭:২৫ অপরাহ্ণ

প্রকাশক: মোসাম্মাৎ মনোয়ারা বেগম। সম্পাদক মন্ডলীর সভাপতি: ইঞ্জিনিয়ার জিহাদ রানা। সম্পাদক : শামিম আহমেদ যুগ্ন-সম্পাদক : মো:মনিরুজ্জামান। প্রধান উপদেষ্টা: মোসাম্মৎ তাহমিনা খান বার্তা সম্পাদক : মো: শহিদুল ইসলাম ।
প্রধান কার্যালয় : রশিদ প্লাজা,৪র্থ তলা,সদর রোড,বরিশাল।
সম্পাদক: 01711970223 বার্তা বিভাগ: 01764- 631157
ইমেল: sohelahamed2447@gmail.com
  সন্ধ্যার পর শিক্ষার্থীদের রাস্তায় পেলে গ্রেপ্তার উপযুক্ত কারণ দেখাতে না পারলে অভিভাবকদেরও জবাবদিহির আওতায় আনা হবে : ডিআইজি আবদুল কুদ্দুছ চৌধুরী   এইচএসসির সাপ্লিমেন্টারি পরীক্ষার তারিখ ঘোষণা, শুরু হতে পারে ২ ডিসেম্বর   বরিশাল প্রেসক্লাবের নতুন সদস্য পদ পেলেন ১১ সাংবাদিক   হালিশহর মডেল স্কুলের ম্যানেজিং কমিটির নতুন সভাপতি জাকের হোসেন সম্পাদক আশ্রাফ আলী   বার্ষিক পরীক্ষার ফল প্রকাশের দিনই শিক্ষার্থীরা পাবে নতুন বই: শিক্ষামন্ত্রী   বরিশালে যুবদলের উদ্যোগে মাছের পোনা অবমুক্তকরণ কর্মসুচি অনুষ্ঠিত   বরিশালে বাসচাপায় কাতার প্রবাসী নিহত   বর্ণিল আয়োজনে চাঁদপাশা হাইস্কুল ও কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীন বরণ অনুষ্ঠিত   ইজিবাইকের চাকায় ওড়না পেঁচিয়ে নারী পর্যটকের মৃত্যু   ‘এই জার্সিটাই ছিল আমার জীবন, এত ভালোবাসার জন্য ধন্যবাদ’   কিশোর অপরাধ প্রতিরোধে রাজনীতিবীদদের ইতিবাচক ভুমিকা জরুরী   বরিশালে শ্রমিকদল নেতা রাজ্জাক সরদার আর নেই, শোকে স্তব্ধ ২নং কাশিপুর   রোহিঙ্গাদের চিরকাল বাস্তুচ্যুত রাখতে চায় না বাংলাদেশ : প্রধানমন্ত্রী   বাঁশির সুরে তুমুল জনপ্রিয় শেখ সোলায়মান এবার নিয়ে এলেন ‘মানব জীবন’   বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনারের দায়িত্ব গ্রহণ করলেন ডিআইজি আবু রায়হান সালেহ্   পাঁচ দেশি মাছে মিলল মাইক্রোপ্লাস্টিক, সবচেয়ে বেশি কই মাছে   গণঅভ্যুত্থানের চেতনায় এগিয়ে চলছে দেশ-তথ্য ও সম্প্রচার মন্ত্রী   চাঁদপাশা হাইস্কুল ও কলেজে যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত   জুলাই গণঅভ্যুত্থানের মহানায়ক দেশের গণতন্ত্রকামী জনগণ: প্রধানমন্ত্রী তারেক রহমান   গ্যাস সরবরাহ নিয়ে সুখবর দিলো কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন